মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লুক ১:২৭আনু. ৫ খ্রিস্টপূর্ব

    তিনি দায়ূদ বংশের যোষেফ নামে এক ব্যক্তির বাগদত্তা ছিলেন, সেই কুমারীর নাম মরিয়ম।

  2. লুক ১:২৮আনু. ৫ খ্রিস্টপূর্ব

    দূত তাঁর কাছে গিয়ে তাঁকে বললেন হে অনুগ্রহের পাত্রী, “তোমার মঙ্গল হোক; প্রভু তোমার সঙ্গে আছেন।”

  3. লুক ১:২৯আনু. ৫ খ্রিস্টপূর্ব

    কিন্তু তিনি এই কথাতে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হলেন এবং এই কথায় তাঁর মন তোলপাড় হতে লাগল, এ কেমন শুভেচ্ছা?

  4. লুক ১:৩০আনু. ৫ খ্রিস্টপূর্ব

    দূত তাঁকে বললেন, “মরিয়ম, ভয় পেয় না, কারণ তুমি ঈশ্বরের কাছে অনুগ্রহ পেয়েছ।

  5. লুক ১:৩১আনু. ৫ খ্রিস্টপূর্ব

    আর দেখ, তুমি গর্ভবতী হয়ে একটি পুত্র সন্তানের জন্ম দেবে ও তাঁর নাম যীশু রাখবে।

  6. লুক ১:৩২আনু. ৫ খ্রিস্টপূর্ব

    তিনি মহান হবেন ও তাঁকে মহান সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র বলা হবে এবং প্রভু ঈশ্বর তাঁর পিতা দায়ূদের সিংহাসন তাঁকে দেবেন;

  7. লুক ১:৩৩আনু. ৫ খ্রিস্টপূর্ব

    তিনি যাকোবের বংশের উপরে চিরকাল রাজত্ব করবেন ও তাঁর রাজ্যের কখনো শেষ হবে না।”

  8. লুক ১:৩৪আনু. ৫ খ্রিস্টপূর্ব

    তখন মরিয়ম দূতকে বললেন, “এ কি করে সম্ভব? কারণ আমি তো কুমারী।”

  9. লুক ১:৩৫আনু. ৫ খ্রিস্টপূর্ব

    উত্তরে দূত তাঁকে বললেন, “পবিত্র আত্মা তোমার উপরে আসবেন এবং মহান সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি তোমার উপরে ছায়া করবে; এ কারণে যে পবিত্র সন্তান জন্মাবেন, তাঁকে ঈশ্বরের পুত্র বলা হবে।”

  10. লুক ১:৩৬আনু. ৫ খ্রিস্টপূর্ব

    আর শোন, “তোমার আত্মীয়া যে ইলীশাবেৎ, তিনিও বৃদ্ধা বয়সে পুত্রসন্তান গর্ভে ধারণ করেছেন; এখন তিনি ছয় মাসের গর্ভবতী।

  11. লুক ১:৩৭আনু. ৫ খ্রিস্টপূর্ব

    কারণ ঈশ্বরের জন্য কোনও কিছুই অসম্ভব নয়।”

  12. লুক ১:৩৮আনু. ৫ খ্রিস্টপূর্ব

    তখন মরিয়ম বললেন, “দেখুন, আমি অবশ্যই প্রভুর দাসী; আপনার কথা মতো সমস্তই আমার প্রতি ঘটুক।” পরে দূত তাঁর কাছ থেকে চলে গেলেন।

  13. লুক ১:৩৯আনু. ৫ খ্রিস্টপূর্ব

    ¶ তারপর মরিয়ম প্রস্তুত হয়ে পাহাড়ী অঞ্চলে অবস্থিত যিহূদার একটা শহরে গেলেন,

  14. লুক ১:৪০আনু. ৫ খ্রিস্টপূর্ব

    এবং সখরিয়ের বাড়িতে গিয়ে ইলীশাবেৎকে শুভেচ্ছা জানালেন।

  15. লুক ১:৪১আনু. ৫ খ্রিস্টপূর্ব

    যখন ইলীশাবেৎ মরিয়মের শুভেচ্ছা শুনলেন, তখনই তাঁর গর্ভের শিশুটি নেচে উঠল ও ইলীশাবেৎ পবিত্র আত্মায় পূর্ণ হলেন,

  16. লুক ১:৪২আনু. ৫ খ্রিস্টপূর্ব

    এবং তিনি চেঁচিয়ে বলতে লাগলেন, “নারীদের মধ্যে তুমি ধন্যা এবং ধন্য তোমার গর্ভের ফল।

  17. লুক ১:৪৩আনু. ৫ খ্রিস্টপূর্ব

    আর আমার প্রভুর মা আমার কাছে আসবেন, এমন সৌভাগ্য আমার কি করে হল?

  18. লুক ১:৪৪আনু. ৫ খ্রিস্টপূর্ব

    কারণ দেখ, তোমার কাছ থেকে শুভেচ্ছা শোনার সঙ্গে সঙ্গে আমার গর্ভের শিশুটি আনন্দে নেচে উঠল।

  19. লুক ১:৪৫আনু. ৫ খ্রিস্টপূর্ব

    আর ধন্যা যিনি বিশ্বাস করলেন, কারণ প্রভুর কাছ থেকে যা কিছু তাঁর সমন্ধে বলা হয়েছে, সে সমস্তই সফল হবে।”

  20. লুক ১:৪৬আনু. ৫ খ্রিস্টপূর্ব

    ¶ তখন মরিয়ম বললেন, “আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করছে,

  21. লুক ১:৪৭আনু. ৫ খ্রিস্টপূর্ব

    আমার আত্মা আমার ত্রাণকর্ত্তা ঈশ্বরে আনন্দিত হয়েছে।

  22. লুক ১:৪৮আনু. ৫ খ্রিস্টপূর্ব

    কারণ তিনি আমার মতো তুচ্ছ দাসীকে মনে করেছেন; আর এখন থেকে পুরুষ পরম্পরায় সবাই আমাকে ধন্যা বলবে।

  23. লুক ১:৪৯আনু. ৫ খ্রিস্টপূর্ব

    কারণ যিনি সর্বশক্তিমান, তিনি আমার জন্য মহান মহান কাজ করেছেন এবং তাঁর নাম পবিত্র।

  24. লুক ১:৫০আনু. ৫ খ্রিস্টপূর্ব

    আর যারা তাঁকে ভয় করে, তাঁর দয়া তাদের উপরে বংশপরম্পরায় থাকবে।

  25. লুক ১:৫১আনু. ৫ খ্রিস্টপূর্ব

    তিনি তাঁর বাহু দিয়ে শক্তিশালী কাজ করেছেন, যারা নিজেদের হৃদয়ে অহঙ্কারী, তাদের ছিন্নভিন্ন করেছেন।