circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- লুক ১:৫২আনু. ৫ খ্রিস্টপূর্ব
তিনি শাসনকর্ত্তাদের সিংহাসন থেকে নামিয়ে দিয়েছেন ও নম্র লোকদের উন্নত করেছেন,
- লুক ১:৫৩আনু. ৫ খ্রিস্টপূর্ব
তিনি ক্ষুধার্তদের উত্তম উত্তম জিনিস দিয়ে পরিপূর্ণ করেছেন এবং ধনীদের খালি হাতে বিদায় করেছেন।
- লুক ১:৫৪আনু. ৫ খ্রিস্টপূর্ব
তিনি তাঁর দাস ইস্রায়েলের সাহায্য করেছেন, যেন আমাদের পূর্বপুরুষদের কাছে করা প্রতিজ্ঞা ও নিজের করা প্রতিজ্ঞা অনুযায়ী,
- লুক ১:৫৫আনু. ৫ খ্রিস্টপূর্ব
অব্রাহাম ও তাঁর বংশের জন্য তাঁর করুণা চিরকাল মনে রাখেন।”
- লুক ১:৫৬আনু. ৫ খ্রিস্টপূর্ব
আর মরিয়ম প্রায় তিনমাস ইলীশাবেতের কাছে থাকলেন, পরে নিজের বাড়িতে ফিরে গেলেন।
- লুক ১:৫৭আনু. ৫ খ্রিস্টপূর্ব
¶ এরপর ইলীশাবেতের প্রসবের দিন সম্পূর্ণ হলে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিলেন।
- লুক ১:৫৮আনু. ৫ খ্রিস্টপূর্ব
তখন, তাঁর প্রতিবেশী ও আত্মীয়স্বজনেরা শুনতে পেল যে, প্রভু তাঁর প্রতি মহা দয়া করেছেন, আর তারাও তাঁর সঙ্গে আনন্দ করল।
- লুক ১:৫৯আনু. ৫ খ্রিস্টপূর্ব
এর পরে তারা আট দিনের র দিন শিশুটির ত্বকছেদ করতে এলো, আর তার পিতার নাম অনুসারে তার নাম সখরিয় রাখতে চাইল।
- লুক ১:৬০আনু. ৫ খ্রিস্টপূর্ব
কিন্তু তাঁর মা উত্তরে বললেন, “না, এর নাম হবে যোহন।”
- লুক ১:৬১আনু. ৫ খ্রিস্টপূর্ব
তারা তাঁকে বলল, “আপনার বংশের মধ্যে এ নামে তো কাউকেই ডাকা হয়নি।”
- লুক ১:৬২আনু. ৫ খ্রিস্টপূর্ব
পরে তারা তাঁর পিতাকে ইশারাতে জিজ্ঞাসা করল, “আপনার ইচ্ছা কি? এর কি নাম রাখা হবে?”
- লুক ১:৬৩আনু. ৫ খ্রিস্টপূর্ব
তিনি একটি রচনার জিনিস চেয়ে নিয়ে তাতে লিখলেন, ওঁর নাম যোহন। তাতে সবাই খুবই আশ্চর্য্য হল।
- লুক ১:৬৪আনু. ৫ খ্রিস্টপূর্ব
আর তখনই তাঁর মুখ ও তাঁর জিভ খুলে গেল, আর তিনি কথা বললেন ও ঈশ্বরের ধন্যবাদ করতে লাগলেন।
- লুক ১:৬৫আনু. ৫ খ্রিস্টপূর্ব
এর ফলে আশেপাশের প্রতিবেশীরা সবাই খুব ভয় পেল ও যিহূদিয়ার পাহাড়ী অঞ্চলের সমস্ত জায়গায় লোকেরা এই সব কথা বলাবলি করতে লাগল।
- লুক ১:৬৬আনু. ৫ খ্রিস্টপূর্ব
আর যত লোক শুনল, তারা নিজেদের মনে মনে চিন্তা করতে লাগল, আর বলল “এই শিশুটি বড় হয়ে তবে কি হবে?” কারণ প্রভুর হাত তাঁর উপরে ছিল।
- লুক ১:৬৭আনু. ৫ খ্রিস্টপূর্ব
¶ তখন তাঁর বাবা সখরিয় পবিত্র আত্মায় পূর্ণ হলেন এবং ভাববাণী বললেন, তিনি বললেন,
- লুক ১:৬৮আনু. ৫ খ্রিস্টপূর্ব
“ধন্য প্রভু, ইস্রায়েলের ঈশ্বর কারণ তিনি আমাদের যত্ন নিয়েছেন ও নিজের প্রজাদের জন্য মুক্তি সাধন করেছেন,
- লুক ১:৬৯আনু. ৫ খ্রিস্টপূর্ব
আর আমাদের জন্য নিজের দাস দায়ূদের বংশে এক শক্তিশালী উদ্ধারকর্তা দিয়েছেন,
- লুক ১:৭০আনু. ৫ খ্রিস্টপূর্ব
যেমন তিনি পূর্বকাল থেকেই তাঁর সেই পবিত্র ভাববাদীদের মাধ্যমে বলে আসছেন,
- লুক ১:৭১আনু. ৫ খ্রিস্টপূর্ব
আমাদের শত্রুদের হাত থেকে ও যারা আমাদের ঘৃণা করে, তাদের সকলের হাত থেকে উদ্ধার করেছেন।
- লুক ১:৭২আনু. ৫ খ্রিস্টপূর্ব
আমাদের পূর্বপুরুষদের উপরে দয়া করার জন্য, তিনি নিজের পবিত্র নিয়ম স্মরণ করার জন্য।
- লুক ১:৭৩আনু. ৫ খ্রিস্টপূর্ব
এ সেই প্রতিজ্ঞা, যা তিনি আমাদের পূর্বপুরুষ অব্রাহামের কাছে শপথ করেছিলেন,
- লুক ১:৭৪আনু. ৫ খ্রিস্টপূর্ব
যে, আমরা শত্রুদের হাত থেকে উদ্ধার পেয়ে নির্ভয়ে তাঁকে সেবা করতে পারি,
- লুক ১:৭৫আনু. ৫ খ্রিস্টপূর্ব
পবিত্রতায় ও ধার্ম্মিকতায় তাঁর সেবা করতে পারব, তাঁর উপস্থিতিতে সারা জীবন করতে পারব।
- লুক ১:৭৬আনু. ৫ খ্রিস্টপূর্ব
আর, হে আমার সন্তান, তুমি মহান সর্বশক্তিমান ঈশ্বরের ভাববাদী বলে পরিচিত হবে, কারণ তাঁর পথ প্রস্তুত করার জন্য, তুমি প্রভুর আগে আগে চলবে,