মূল বিষয়বস্তুতে যান

circa 970–930 BC

Solomon & The Temple

Solomon builds the great Temple in Jerusalem and rules with unprecedented wisdom and wealth before foreign gods divide his heart.

635 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ২ ইতিহাস ৩:৭আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    আর তিনি গৃহ, গৃহের কড়িকাঠ, গোবরাট, দেওয়াল ও দরজা সোনায় মুড়ে দিলেন এবং দেওয়ালের উপরে করূবের ছবি খোদাই করলেন৷

  2. ২ ইতিহাস ৩:৮আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    আর তিনি অতি পবিত্র জায়গা নির্মাণ করলেন, তার দৈর্ঘ্য গৃহের প্রস্থের মত কুড়ি হাত ও প্রস্থ কুড়ি হাত এবং তিনি ছশো তালন্ত ভালো সোনা দিয়ে তা মুড়ে দিলেন৷

  3. ২ ইতিহাস ৩:৯আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    প্রেকের পরিমাণ পঞ্চাশ শেকল সোনা৷ তিনি উপরের কুঠরীগুলিও সোনা দিয়ে মুড়ে দিলেন৷

  4. ২ ইতিহাস ৩:১০আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    অতি পবিত্র গৃহের মধ্যে তিনি দুটি করূবের ছবি খোদাই করলেন; আর তা সোনা দিয়ে মোড়া হল৷

  5. ২ ইতিহাস ৩:১১আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    এই করূব দুটির ডানা কুড়ি হাত লম্বা, একটির পাঁচ হাত লম্বা একটি ডানা গৃহের দেওয়াল স্পর্শ করল এবং পাঁচ লম্বা অন্য ডানা দ্বিতীয় করূবের ডানা স্পর্শ করল৷

  6. ২ ইতিহাস ৩:১২আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    সেই করূবের পাঁচ হাত লম্বা প্রথম ডানাটি গৃহের দেওয়াল স্পর্শ করল এবং পাঁচ হাত লম্বা দ্বিতীয় ডানাটি ঐ করূবের ডানা স্পর্শ করল৷

  7. ২ ইতিহাস ৩:১৩আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    সেই করূব দুটির ডানা মোট কুড়ি হাত বিস্তারিত, তারা পায়ের কাছে দাঁড়িয়ে ছিল এবং তাদের মুখ গৃহের দিকে ছিল৷

  8. ২ ইতিহাস ৩:১৪আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    আর তিনি নীল, বেগুনী ও রক্তের রঙের এবং মসীনা সুতোর পর্দা তৈরী করলেন ও তাতে করূব তৈরী করলেন৷

  9. ২ ইতিহাস ৩:১৫আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    আর তিনি গৃহের সামনে পঁয়ত্রিশ হাত উঁচু দুটি স্তম্ভ তৈরী করলেন, এক একটি স্তম্ভের উপরে পাঁচ হাত হল৷

  10. ২ ইতিহাস ৩:১৬আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    আর তিনি গৃহের মধ্যে শেকল তৈরী করে সেই স্তম্ভের মাথায় দিলেন এবং একশো ডালিমের মত করে তৈরী করে ঐ শেকলের উপরে রাখলেন৷

  11. ২ ইতিহাস ৩:১৭আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    সেই দুটি স্তম্ভ তিনি মন্দিরের সামনে স্থাপন করলেন, একটা ডান দিকে ও অন্যটা বামে রাখলেন এবং যেটি ডান দিকে, সেটির নাম যাখীন যার অর্থ, তিনি স্থির করবেন ও যেটি বামে, সেটির নাম বোয়স যার অর্থ, এতেই বল, রাখলেন৷

  12. ২ ইতিহাস ৪:১আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    ¶ আর তিনি পিতলের এক যজ্ঞবেদি তৈরী করলেন, তার দৈর্ঘ্য কুড়ি হাত, প্রস্থ কুড়ি হাত ও উচ্চতা দশ হাত৷

  13. ২ ইতিহাস ৪:২আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    আর তিনি ছাঁচে ঢালা গোলাকার চৌবাচ্চা তৈরী করলেন; তা এক কাণা থেকে অন্য কাণা পর্যন্ত দশ হাত ও তার উচ্চতা পাঁচ হাত এবং তার পরিধি ত্রিশ হাত করলেন৷

  14. ২ ইতিহাস ৪:৩আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    চৌবাচ্চার নীচের চারপাশ ঘিরে বলদের আকৃতি ছিল, প্রত্যেক আকৃতির পরিমাণ দশ হাত করে ছিল; যে ছাঁচের মধ্যে পাত্রটা তৈরী করা হয়েছিল সেই ছাঁচের মধ্যেই গরুগুলোর আকার ছিল বলে সবটা মিলে একটা জিনিসই হল৷

  15. ২ ইতিহাস ৪:৪আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    ঐ চৌবাচ্চা বারটি বলদের উপরে স্থাপিত ছিল, তাদের তিনটির মুখ উত্তর দিকে, তিনটির মুখ পশ্চিম দিকে, তিনটির মুখ দক্ষিণ দিকে ও তিনটির মুখ পূর্বদিকে ছিল এবং চৌবাচ্চাটি তাদের উপরে ছিল; তাদের সকলের পিছনের ভাগ ভিতরে থাকল৷

  16. ২ ইতিহাস ৪:৫আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    সেটা চার আঙ্গুল মোটা ও তার কাণা পানপাত্রের কাণার মতো, লিলি ফুলের মতো আকার ছিল, তাতে তিন হাজার বাত ধরত৷

  17. ২ ইতিহাস ৪:৬আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    আর তিনি দশটি গামলা তৈরী করলেন এবং ধোবার জন্য পাঁচটা ডানে ও পাঁচটা বামে স্থাপন করলেন; তার মধ্যে তারা হোম বলিদানের জিনিসপত্র ধোয়াধুয়ি করত, কিন্তু চৌবাচ্চাটি যাজকদের নিজেদের ধোবার জন্য ছিল৷

  18. ২ ইতিহাস ৪:৭আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    আর তিনি বিধি মতে সোনার দশটি বাতি দান তৈরী করে মন্দিরে স্থাপন করলেন, তার পাঁচটি ডান দিকে ও পাঁচটি বামে রাখলেন৷

  19. ২ ইতিহাস ৪:৮আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    আর তিনি দশখানি টেবিলও তৈরী করলেন, তার পাঁচটি ডান দিকে ও পাঁচটি বামে মন্দিরের মধ্যে রাখলেন৷ আর তিনি একশোটি সোনার বাটিও তৈরী করলেন৷

  20. ২ ইতিহাস ৪:৯আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    আর তিনি যাজকদের উঠান, বড় উঠান ও উঠানের দরজাগুলি তৈরী করলেন ও তার দরজাগুলি পিতলে মুড়ে দিলেন৷

  21. ২ ইতিহাস ৪:১০আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    আর চৌবাচ্চা ডান পাশে পূর্বদিকে দক্ষিণদিকের সামনে স্থাপন করলেন৷

  22. ২ ইতিহাস ৪:১১আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    আর হূরম পাত্র, হাতা ও বাটি সমস্ত কিছু তৈরী করল৷ এই ভাবে হূরম শলোমন রাজার জন্য ঈশ্বরের গৃহের যে কাজ করছিল, তা শেষ করল;

  23. ২ ইতিহাস ৪:১২আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    অর্থাৎ দুটি স্তম্ভ ও সেই দুটি স্তম্ভের উপরের গোলাকার ও মাথলা এবং সেই স্তম্ভের উপরের মাথলার দুটি গোলাকার আচ্ছাদনের দুটি জালির কাজ

  24. ২ ইতিহাস ৪:১৩আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    এবং দুই প্রস্ত জালির কাজের জন্য চারশো ডালিমের মত, অর্থাৎ স্তম্ভের উপরের মাথলার দুটি গোলাকার অংশ সাজানোর জন্য এক একটি জালির কাজের জন্য দুই সারি ডালিমের মত তৈরী করল৷

  25. ২ ইতিহাস ৪:১৪আনু. ১০১১ খ্রিস্টপূর্ব

    আর সে ভিত তৈরী করল এবং সেই ভিতের উপরে গামলাগুলি রাখল;