মূল বিষয়বস্তুতে যান

circa 1406–1380 BC

Conquest of Canaan

Joshua leads Israel across the Jordan into the promised land, defeating the Canaanite kingdoms one by one.

658 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. যিহোশূয়া ১১:২০আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    কারণ তাদের হৃদয় সদাপ্রভুর থেকেই কঠিন হয়েছিল, যেন তারা ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করে, আর তিনি তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করেন, তাদের প্রতি দয়া না করেন, কিন্তু তাদেরকে হত্যা করেন; যেমন সদাপ্রভু মোশিকে আদেশ করেছিলেন।

  2. যিহোশূয়া ১১:২১আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    আর সেই দিনের যিহোশূয় এসে পাহাড়ি অঞ্চল থেকে হিব্রোণ, দবীর ও অনাব থেকে, যিহূদার সমস্ত পাহাড়ি অঞ্চল থেকে, আর ইস্রায়েলের সমস্ত পাহাড়ি অঞ্চল থেকে অনাকীয়দের উচ্ছেদ করলেন; যিহোশূয় তাদের নগরগুলির সঙ্গে তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করলেন।

  3. যিহোশূয়া ১১:২২আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েল-সন্তানদের দেশে অনাকীয়দের কেউ অবশিষ্ট থাকল না; শুধু ঘসাতে, গাতে ও অস্‌দোদে কয়েকজন অবশিষ্ট থাকল।

  4. যিহোশূয়া ১১:২৩আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    এই ভাবে মোশির প্রতি সদাপ্রভুর সমস্ত বাক্য অনুসারে যিহোশূয় সমস্ত দেশ অধিকার করলেন; আর যিহোশূয় প্রত্যেক বংশকে বিভাগ অনুসারে তা অধিকারের জন্য ইস্রায়েলকে দিলেন। পরে দেশে যুদ্ধ শেষ হল।

  5. যিহোশূয়া ১২:১আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    ¶ যর্দ্দনের (নদীর) পারে সূর্য্য উদয়ের দিকে ইস্রায়েল-সন্তানেরা দেশের যে দুই রাজাকে আঘাত করে তাদের দেশ, অর্থাৎ অর্ণোন উপত্যকা থেকে হর্মোণ পর্বত পর্যন্ত এবং পূর্বদিকের সমস্ত অরাবা উপত্যকা, এই দেশ অধিকার করেছিল, সেই দুই রাজা এই।

  6. যিহোশূয়া ১২:২আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    হিষ্‌বোন-নিবাসী ইমোরীয়দের সীহোন রাজা; তিনি অর্ণোন উপত্যকার সীমানায় অরোয়ের উপত্যকার মধ্যে অবস্থিত নগর অবধি এবং অর্ধেক গিলিয়দ, অম্মোন-সন্তানদের সীমা,

  7. যিহোশূয়া ১২:৩আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    যব্বোক নদী পর্যন্ত এবং কিন্নেরৎ হ্রদ পর্যন্ত অরাবা উপত্যকাতে, পূর্ব্বদিকে ও বৈৎ-যিশীমোতের পথে অরাবা উপত্যকার লবণ সমুদ্র পর্যন্ত, পূর্বদিকে এবং পিস্‌গার পাদদেশের ঢালুস্থানের দক্ষিণ দেশে কর্তৃত্ব করেছিলেন।

  8. যিহোশূয়া ১২:৪আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    আর বাশনের রাজা ওগের অঞ্চল; তিনি অবশিষ্ট রফায়ীয় বংশের একজন ছিলেন এবং অষ্টারোতে ও ইদ্রিয়ীতে বাস করতেন;

  9. যিহোশূয়া ১২:৫আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    আর হর্মোণ পর্বতে, সল্‌খাতে এবং গশূরীয়দের ও মাখাখীয়দের সীমা পর্যন্ত সমস্ত বাশন দেশে এবং হিষ্‌বোনের সীহোন রাজার সীমা পর্যন্ত অর্ধেক গিলিয়দ দেশে কর্তৃত্ব করছিলেন।

  10. যিহোশূয়া ১২:৬আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর দাস মোশি ও ইস্রায়েল-সন্তানরা এদেরকে আঘাত করেছিলেন এবং সদাপ্রভুর দাস মোশি সেই দেশ অধিকারের জন্য রূবেণীয় ও গাদীয়দেরকে এবং মনঃশির অর্ধেক বংশকে দিয়েছিলেন।

  11. যিহোশূয়া ১২:৭আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    যর্দ্দনের এপারে পশ্চিমদিকে লিবানোনের উপত্যকা অবস্থিত বাল্‌গাদ থেকে সেয়ীরগামী হালক পর্বত পর্যন্ত যিহোশূয় ও ইস্রায়েল-সন্তানরা দেশের যে যে রাজাকে আঘাত করলেন ও যিহোশূয় যাদের দেশ অধিকারের জন্য নিজেদের বিভাগ অনুসারে ইস্রায়েলের বংশ সমূহকে দিলেন,

  12. যিহোশূয়া ১২:৮আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    সেই সব রাজা, অর্থাৎ পর্বতময় দেশ, নিম্নভূমি, অরাবা উপত্যকা, পর্বতের ঢাল, প্রান্তর ও দক্ষিণ অঞ্চল-নিবাসী হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরীষীয়, হিব্বীয় ও যিবূষীয় [সব রাজা] এই এই।

  13. যিহোশূয়া ১২:৯আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    যিরীহোর এক রাজা, বৈথেলের কাছের অয়ের এক রাজা,

  14. যিহোশূয়া ১২:১০আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    যিরুশালেমের এক রাজা, হিব্রোণের এক রাজা,

  15. যিহোশূয়া ১২:১১আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    যর্মূতের এক রাজা, লাখীশের এক রাজা,

  16. যিহোশূয়া ১২:১২আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    ইগ্লোনের এক রাজা, গেষরের এক রাজা,

  17. যিহোশূয়া ১২:১৩আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    দবীরের এক রাজা, গেদরের এক রাজা,

  18. যিহোশূয়া ১২:১৪আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    হর্মার এক রাজা, অরাদের এক রাজা,

  19. যিহোশূয়া ১২:১৫আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    লিব্‌নার এক রাজা, অদুল্লমের এক রাজা,

  20. যিহোশূয়া ১২:১৬আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    মক্কেদার এক রাজা, বৈথেলের এক রাজা,

  21. যিহোশূয়া ১২:১৭আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    তপূহের এক রাজা, হেফরের এক রাজা,

  22. যিহোশূয়া ১২:১৮আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    অফেকের এক রাজা, লশারোণের এক রাজা,

  23. যিহোশূয়া ১২:১৯আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    মাদোনের এক রাজা, হাৎসোরের এক রাজা,

  24. যিহোশূয়া ১২:২০আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    শিম্রোণ-মরোণের এক রাজা, অক্‌ষফের এক রাজা,

  25. যিহোশূয়া ১২:২১আনু. ১৪৫০ খ্রিস্টপূর্ব

    তানকের এক রাজা, মগিদ্দোর এক রাজা,