Skip to content

War সম্পর্কে বাইবেলের পদ

639 টি পদ · 45 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. মোয়াবের লোকেরা কাঁদবার জন্য দীবোনের মন্দিরে ও উঁচু জায়গায় গিয়েছে। তারা নবো ও মেদবার ওপরে বিলাপ করছে। তাদের সকলের মাথা কামানো হয়েছে এবং দাড়িও কাটা হয়েছে।

  2. তাদের লোক রাস্তায় রাস্তায় চট পরেছে। তারা সবাই ছাদের উপরে ও শহর-চকের মধ্যে বিলাপ করছে। প্রত্যেকে কেঁদে গলে পড়েছে।

  3. হিশবোন ও ইলিয়ালী কাঁদছে; তাদের গলার স্বর যহস পর্যন্ত শোনা যাচ্ছে। সেইজন্য মোয়াবের সৈন্যেরাও চিত্কার করে কাঁদছে এবং তাদের হৃদয় ভয়ে কাঁপছে।

  4. মোয়াবের জন্য আমার হৃদয় কাঁদছে; তার লোকেরা সোয়রের দিকে ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত পালিয়ে যাচ্ছে। তারা কাঁদতে কাঁদতে লূহীতের আরোহণ পথে যাচ্ছে; তাদের জায়গা ধ্বংস হয়েছে বলে তারা চিত্কার করে কাঁদতে কাঁদতে হোরণয়িমের রাস্তায় চলছে।

  5. নিম্রীমের জল শুকিয়ে গেল ও ঘাস শুকিয়ে গেছে এবং নতুন গাছ মারা গেছে, সবুজ বলতে কিছুই নেই।

  6. তারা তাদের জমানো ধন-সম্পদ তারা উইলো গাছের তীরের ওপাশে নিয়ে যাচ্ছে।

  7. মোয়াবের সীমার চারপাশে তাদের কান্নার শব্দ গিয়েছে; ইগ্লয়িম ও বের-এলীম পর্যন্ত তাদের বিলাপ শোনা যাচ্ছে।

  8. কারণ দীমোনের জল রক্তে ভরা, কিন্তু আমি তার উপরে আরও দুঃখ আনব; মোয়াবের পালিয়ে যাওয়া লোকদের ওপরে এবং যারা দেশে বেঁচে থাকবে তাদের ওপরে সিংহ আঘাত করবে।

  9. প্রকৃত পক্ষে আমি যাসেরের সাথে সিবমার আঙ্গুর ক্ষেতের জন্য কাঁদব। হে হিশবোন, হে ইলিয়ালী, আমি চোখের জলে তোমাদের ভিজাব। কারণ তোমার গরমের ফল ও তোমার শস্যের জন্য আনন্দের চিত্কার আমি থামিয়েছি।

  10. ফলের বাগানগুলো থেকে আনন্দ ও উল্লাস দূর হয়েছে এবং আঙ্গুর ক্ষেতে আর কেউ গান বা আনন্দময় চিৎকার করে না, কেউ পদদলিত করে আঙ্গুর পেষণের জায়গায় আঙ্গুর রস বের করে না, আমি চিত্কার থামিয়েছি।

  11. পাহাড়ের পাখি ও পৃথিবীর পশুদের জন্য তারা পরিত্যক্ত হবে; তারা পর্বতমালার পাখীদের এবং পৃথিবীর প্রাণীর জন্য একত্রিত হবে। পাখিরা তাদের ওপরে গ্রীষ্মকাল হবে, পৃথিবীর সব প্রাণীরা তাদের ওপরে শীতকাল কাটাবে।

  12. “আমি এক মিশরীয়কে অন্য মিশরীয়ের বিরুদ্ধে উত্তেজিত করে তুলব; একজন লোক তার ভাইয়ের বিরুদ্ধে, একজন লোক তার প্রতিবেশীর বিরুদ্ধে, শহর শহরের বিরুদ্ধে, আর রাজ্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে।

  13. মিশরীয়দের আত্মা নিজেদের মধ্যে দুর্বল হবে, আমি তাদের পরিকল্পনা বিনষ্ট করব। যদিও তারা মূর্ত্তি, মৃত মানুষের আত্মা, মাধ্যম এবং আধ্যাত্মবাদীদের কাছে পরামর্শ চেয়েছিল।

  14. আমি মিশরীয়দেরকে একটি কঠোর মনিবের হাতে তুলে দেব এবং একজন শক্তিশালী রাজা তাদের শাসন করবেন।” এই হল বাহিনীদের প্রভু সদাপ্রভুর কথা।

  15. সমুদ্রের জল শুকিয়ে যাবে এবং নদী শুকিয়ে যাবে ও খালি হয়ে যাবে।

  16. নদীগুলি দুর্গন্ধযুক্ত হবে; মিশরের নদীগুলো ছোট হবে ও শুকিয়ে যাবে; নল ও খাগড়া শুকিয়ে যাবে;

  17. নীল নদীর ঘাটের দ্বারা, নীল নদীর তীরের মাঠের দ্বারা এবং নীল নদীর কাছের বোনা বীজ সব, শুকিয়ে যাবে, ধূলোতে পরিণত হবে।

  18. জেলেরা হাহাকার করবে আর নীল নদীতে যারা বঁড়শি ফেলে তারা বিলাপ করবে। যারা জলে জাল ফেলে তারা শোক করবে।

  19. যারা ভালো মসীনার জিনিস তৈরী করে এবং যারা সাদা কাপড় বোনে তারা ম্লান হবে।

  20. মিশরের কাপড় শ্রমিকদের থাম ভেঙে পড়বে; মজুরির জন্য যারা কাজ করে তারা হতাশ হবে।

  21. সোয়নের নেতারা একেবারে বোকা; ফরৌণের জ্ঞানী পরামর্শদাতাদের উপদেশ অর্থহীন হয়ে পড়েছে। তোমরা ফরৌণকে কেমন করে বলতে পার, “আমি জ্ঞানী লোকদের ছেলে, প্রাচীন রাজাদের একজন ছেলে?”

  22. তোমার জ্ঞানী লোকেরা এখন কোথায়? তারা তোমাকে বলুক বাহিনীদের সদাপ্রভু মিশরের বিরুদ্ধে যে পরিকল্পনা করেছেন, তা তারা জানুক।

  23. সোয়নের নেতারা বোকা হয়েছে, আর নোফের নেতারা প্রতারিত হয়েছে; তারা মিশরকে বিভ্রান্ত করে তুলেছে, যারা তার বংশদের কোণের পাথর।

  24. সদাপ্রভু তার মধ্যে বিকৃতির আত্মা মিশ্রিত করেছেন এবং তারা মিশরকে তার সমস্ত কাজে বিপথে চালিত করেছে, যেমন মত্ত লোক তার বমিতে ভ্রান্ত হয়ে পড়ে।

  25. মিশরের জন্যে মাথা বা লেজ, খেজুরের ডাল বা নল-খাগড়া, কেউই কিছু করতে পারবে না।