মূল বিষয়বস্তুতে যান

Protection সম্পর্কে বাইবেলের পদ

128 টি পদ · 57 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. আমার পদক্ষেপগুলো তোমার পথে স্থির রেখেছে, আমার পা বিচলিত হয়নি।

  2. চোখের মণির মত আমাকে রক্ষা কর, তোমার ডানার ছায়াতে আমাকে লুকিয়ে রাখ।

  3. সদাপ্রভুু, আমার শক্তি, আমি তোমাকে ভালবাসি।

  4. সদাপ্রভুু আমার শৈল, আমার দূর্গ, আমার সাহায্যকারী; তিনি আমার ঈশ্বর, আমার দৃঢ় শৈল; আমি তার আশ্রয় নিই। সে আমার ঢাল, আমার পরিত্রানের শিং এবং আমার সুরক্ষিত আশ্রয়।

  5. যদি আমি মৃত্যু ছায়ার উপত্যকার মধ্যে দিয়ে যাই, আমি অমঙ্গলের ভয় করব না কারণ তুমি আমার সঙ্গে আছ; তোমার লাঠি এবং ছড়ি আমাকে সান্ত্বনা করে।

  6. কোন রাজা বিশাল সেনাবাহিনীর দ্বারা রক্ষা পায় না; একটি যোদ্ধা তার মহান শক্তির দ্বারা রক্ষা পায় না।

  7. জয়ের জন্য একটি ঘোড়ার আশা মিথ্যা, তার মহান শক্তি সত্বেও, সে উদ্ধার করতে পারবে না।

  8. কারণ দুষ্ট লোকেদের অস্ত্র ভাঙ্গা হবে, কিন্তু সদাপ্রভুু ধার্মিক লোকেদের সমর্থন করেন।

  9. যদিও সে হোঁচট খায়, সে নিচে পরে যাবে না, কারণ সদাপ্রভুু তাঁর হাতের দ্বারা তাকে ধরে রাখবেন।

  10. ঈশ্বর আমাদের আশ্রয় এবং শক্তি, তিনি সমস্যার দিন সাহায্যকারী।

  11. ঈশ্বর তাঁর আশ্রয়স্থানের মধ্যে প্রাসাদের বলে নিজের পরিচয় দিয়েছেন।

  12. আমার প্রতি দয়া কর, হে ঈশ্বর, আমার প্রতি দয়া কর, কারণ আমার প্রাণ তোমার মধ্যে আশ্রয় নেয়, যতক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলো শেষ না হয়।

  13. কিন্তু আমি তোমার শক্তি সম্পর্কে গান করব, কারণ তুমিই আমার উচ্চ দূর্গ এবং আমার বিপদের দিনের আশ্রয়।

  14. তিনি একা আমার শিলা এবং আমার পরিত্রান; তিনি আমার উচ্চ দূর্গ, আমি অতিশয় বিচলিত হব না।

  15. আমার প্রাণ তোমারকে জড়িয়ে আছে; তোমার ডান হাত আমাকে সমর্থন করে।

  16. কারণ কেউ কাঁদছে এমন অভাবগ্রস্ত ব্যক্তিকে তিনি সাহায্য করেন এবং দুঃখী ব্যক্তি ও নিঃসহায়কে উদ্ধার করবেন।

  17. তিনি দীনহীন এবং দরিদ্রকে দয়া করবেন। তিনি দরিদ্রদের প্রাণ নিস্তার করবেন।

  18. তিনি নির্যাতন ও অত্যাচারের থেকে তাদের প্রাণ মুক্ত করবেন এবং তাঁর দৃষ্টিতে তাদের জীবন বহুমূল্য হবে

  19. কারণ আমাদের ঢাল সদাপ্রভুুরই, আমাদের রাজা, ইস্রায়েলের পবিত্রতম।

  20. হ্যাঁ, তিনি তোমাকে শিকারীর ফাঁদ থেকে ও সর্বনাশক রোগ থেকে রক্ষা করবেন।

  21. তিনি তাঁর ডানায় তোমাকে ঢেকে রাখবেন, তার ডানার নীচে তুমি আশ্রয় পাবে; তাঁর বিশ্বস্ততা একটি ঢাল এবং সুরক্ষা।

  22. তুমি ভয় পাবে না রাতের আতঙ্কের থেকে অথবা দিনের রবেলায় উড়ে আসা তীরের থেকে,

  23. সংক্রামক মহামারীর থেকে যা অন্ধকারের মধ্যে ঘুরে বেড়ায় অথবা রোগের থেকে যা দুপুরবেলায় আসে।

  24. তোমার পাশে পড়বে হাজার জন এবং তোমার ডান হাতে দশ হাজার জন পড়বে, কিন্তু ওটা তোমার কাছে আসবে না।

  25. তিনি তোমার পা পিছলে যেতে দেবেন না; যিনি তোমায় রক্ষা করবেন তিনি ঘুমিয়ে পড়বেন না।