মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইসাইয়া ২৭:৪আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আমার ক্রোধ নেই; আহা! কাঁটা ও কাঁটাঝোপগুলি যদি যুদ্ধে আমার বিরুদ্ধে হত! আমি সে সব আক্রমণ করে একেবারে পুড়িয়ে দিতাম।

  2. ইসাইয়া ২৭:৫আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    সে বরং আমার পরাক্রমের স্মরণ নিক, আমার সঙ্গে মিলন করুক, আমার সঙ্গে মিলনই করুক।

  3. ইসাইয়া ২৭:৬আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আগামী দিনের যাকোব মূল বাঁধবে, ইস্রায়েল মুকুলিত হবে ও আনন্দিত হবে এবং তারা পৃথিবীকে ফলে পরিপূর্ণ করবে।

  4. ইসাইয়া ২৭:৭আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    তিনি ইস্রায়েলের প্রহারকে যেমন প্রহার করেছেন, সেরকম কি তাকেও প্রহার করলেন? কিম্বা তার দ্বারা নিহত লোকদের হত্যার মত সে কি মারা গেল?

  5. ইসাইয়া ২৭:৮আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    তুমি অন্য জায়গায় যাওয়ার দিনের পরিমাণে ইস্রায়েলীদের সঙ্গে যুদ্ধের সাথে বিবাদ করলে; তিনি পূর্বের বায়ুর দিনের নিজে প্রবল বায়ু দ্বারা তাকে ঝেড়ে বাইরে করলেন।

  6. ইসাইয়া ২৭:৯আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    এই জন্য এটার দ্বারা যাকোবের অপরাধ মোচন হবে এবং এটা তার পাপ দূর করার সমস্ত ফল; সে চুনের ভাঙ্গা পাথরগুলির মত যজ্ঞবেদির সমস্ত পাথর ভাঙ্গবে, আশেরা মূর্ত্তি ও সূর্য্য প্রতিমা সব আর উঠবে না।

  7. ইসাইয়া ২৭:১০আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    কারণ সূদৃঢ় শহর নির্জন, বাসভূমি মানুষহীন ও পরিত্যক্ত হয়েছে মরুপ্রান্তের মত; সেই জায়গায় গোবত্স চরবে ও শোবে এবং গাছের পাতা সব খাবে।

  8. ইসাইয়া ২৭:১১আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    সেখানকার ডালপালা শুকনো হলে ভাঙ্গা যাবে, স্ত্রীলোকেরা এসে তাতে আগুন দেবে। কারণ সেই জাতি নির্বোধ, সেই জন্য তার সৃষ্টিকর্ত্তা তার প্রতি দয়া করবেন না, তার গঠনকর্তা তার প্রতি কৃপা করবেন না।

  9. ইসাইয়া ২৭:১২আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    সেই দিন সদাপ্রভু [ফরাৎ] নদীর স্রোত থেকে মিশরের স্রোত পর্যন্ত ফল পাড়বেন; এই ভাবে, হে ইস্রায়েল সন্তানরা, তোমাদেরকে একে একে সংগ্রহ করা যাবে।

  10. ইসাইয়া ২৭:১৩আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আর সেই দিন এক বিশাল তূরী বাজবে; তাতে যারা অশূর দেশে নষ্ট ও মিশর দেশে তাড়িত হয়েছে, তারা আসবে এবং যিরুশালেমে পবিত্র পর্বতে সদাপ্রভুর কাছে নত করবে।

  11. ইসাইয়া ২৮:১আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    ¶ হায়! ইফ্রয়িমের মাতালদের অহঙ্কারের মুকুট; হায়! তার তেজোময় শোভার শুকিয়ে যাওয়া ফুল, যা আঙ্গুর রসে পরাভূত উপত্যকার মাথায় রয়েছে।

  12. ইসাইয়া ২৮:২আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    দেখ, প্রভুর একজন শক্তিশালী ও বলবান লোক আছে; সে পাথরযুক্ত শিলাবৃষ্টির ধ্বংসকারী ঝড়ের মত খুব জোরে দৌড়ানো প্রবল শিলাবৃষ্টির মত জোর করে সবই ভূমিতে ছুঁড়ে দেবে।

  13. ইসাইয়া ২৮:৩আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    ইফ্রয়িমের মাতালদের অহঙ্কারের মুকুট পায়ের তলায় দলিত হবে;

  14. ইসাইয়া ২৮:৪আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    সমৃদ্ধ উপত্যকার মাথায় অবস্থিত তাদের তেজোময় শোভায় ম্লানপ্রায় যে ফুল তা ফল সংগ্রহের দিনের প্রথম ফলের মত হবে, যা লোকে দেখামাত্র লক্ষ্য করে, হাতে করা মাত্র গ্রাস করে।

  15. ইসাইয়া ২৮:৫আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    সেই দিন বাহিনীদের সদাপ্রভুর নিজের লোকদের জন্য শোভার মুকুট ও তেজের কিরীট হবেন;

  16. ইসাইয়া ২৮:৬আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    বিচারের জন্যে বসে থাকা লোকের বিচারে আত্মা ও যারা শহরের দরজার যুদ্ধ ফেরায়, তাদের বিক্রমের মত হবেন

  17. ইসাইয়া ২৮:৭আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    কিন্তু এরাও আঙ্গুর রসে ও সুরা পানে টলেছে; যাজক ও ভাববাদী সুরা পানে ভ্রান্ত হয়েছে; তারা আঙ্গুর রসে কবলিত ও সুরাপানে টলে যায়, তারা দর্শনে ভ্রান্ত ও বিচারে বিচলিত হয়।

  18. ইসাইয়া ২৮:৮আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    প্রকৃপক্ষে, সব মেজ বমিতে ও মলে পরিপূর্ণ হয়েছে, জায়গা নেই।

  19. ইসাইয়া ২৮:৯আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    সে কাউকে জ্ঞানের শিক্ষা দেবে? কাউকে বার্তা বুঝিয়ে দেবে? কি তাদেরকে, যারা দুধ ছাড়িয়েছে ও স্তন্যপানে থেমেছে,

  20. ইসাইয়া ২৮:১০আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    কারণ আদেশের ওপরে আদেশ, আদেশের ওপরে আদেশ; নিয়মের ওপরে নিয়ম, নিয়মের ওপরে নিয়ম; এখানে একটু, সেখানে একটু।

  21. ইসাইয়া ২৮:১১আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    শোন, অস্পষ্টকথার ঠোঁট ও বিদেশী ভাষার দ্বারা একই লোকদের সঙ্গে কথাবার্তা বলবেন,

  22. ইসাইয়া ২৮:১২আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    যাদেরকে তিনি বললেন, এই বিশ্রামের জায়গা, তোমরা ক্লান্তকে বিশ্রাম দাও, আর এই বিশ্রামের জায়গা, তবুও তারা শুনতে রাজি হল না।

  23. ইসাইয়া ২৮:১৩আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    সেই জন্য তাদের প্রতি সদাপ্রভুর কথা আদেশের ওপরে আদেশ, আদেশের ওপরে আদেশ; নিয়মের ওপরে নিয়ম, নিয়মের ওপরে নিয়ম; এখানে একটু, সেখানে একটু হবে; যেন তারা পিছনে গিয়ে পড়ে ভেঙে যায় ও ফাঁদে বদ্ধ হয়ে ধরা পড়ে।

  24. ইসাইয়া ২৮:১৪আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    অতএব, হে নিন্দাপ্রিয় লোকেরা, যিরুশালেমে অবস্থিত শাসকরা, সদাপ্রভুর কথা শোন।

  25. ইসাইয়া ২৮:১৫আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    তোমরা বলেছ, “আমরা মৃত্যুর সঙ্গে নিয়ম করেছি, পাতালের সম্পর্ক করেছি; জলের ধ্বংসরূপ চাবুক যখন নেমে আসবে, তখন আমাদের কাছে আসবে না, কারণ আমরা মিথ্যেকে নিজেদের আশ্রয় করেছি ও মিথ্যা ছলনার আড়ালে লুকিয়েছি।”