মূল বিষয়বস্তুতে যান

circa 605–538 BC

The Babylonian Exile

Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.

1,784 টি পদ · 3 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইযেকিয়েল ১৬:৪৯আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    দেখ! তোমার বোন সদোমের এই অপরাধ ছিল; তার ও তার মেয়েদের অহঙ্কার, যে কোনো বিষয়ে অমনোযোগী ও উদাসীন ছিল; গরিব ও অভাবগ্রস্তদের হাত তার এবং তার মেয়েদের কাছে যেত, কিন্তু সে তাদের সাহায্য করত না।

  2. ইযেকিয়েল ১৬:৫০আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    সে অহঙ্কারিনী ছিল ও আমার সামনে ঘৃণার কাজ করত, অতএব আমি তা দেখে তাদেরকে দূর করলাম।

  3. ইযেকিয়েল ১৬:৫১আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    শমরিয়া তোমার পাপের অর্ধেক পাপও করে নি, পরিবর্তে, তুমি ঘৃণার কাজ তাদের থেকেও বেশি করেছ এবং নিজের করা সব ঘৃণার কাজের দ্বারা নিজের বোনদেরকে ধার্মিক দেখিয়েছ।

  4. ইযেকিয়েল ১৬:৫২আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    বিশেষভাবে তুমি, তুমিও নিজের লজ্জা দেখাও, এই ভাবে তুমি দেখাও যে তোমার বোনেরা তোমার থেকে ভালো, কারণ সেই সব মন্দ অভ্যাসের মধ্যে তুমি পাপ করেছিলে। তোমার বোনেরা এখন তোমার চেয়ে ভাল বলে মনে হয়। বিশেষভাবে তুমি, নিজের লজ্জা দেখাও, কারণ এই ভাবে তুমি দেখো যে তোমার বোনেরা তোমার থেকে ভালো।

  5. ইযেকিয়েল ১৬:৫৩আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    কারণ আমি তাদের বন্দিত্ব, সদোম ও তার মেয়েদের বন্দিত্ব এবং শমরিয়া ও তার মেয়েদের বন্দিত্ব ফেরাব এবং তাদের মধ্যে তোমার বন্দিদের ফেরাব;

  6. ইযেকিয়েল ১৬:৫৪আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    এইগুলির জন্য তুমি লজ্জিতবোধ করবে; তুমি অপদস্থ হবে কারণ যা কিছু করেছ তার জন্য এবং এই ভাবে তুমি তাদেরকে সান্ত্বনা দেবে।

  7. ইযেকিয়েল ১৬:৫৫আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    আর তোমার বোন সদোম ও তার মেয়েরা, আগের অবস্থা পাবে এবং শমরিয়া ও তার মেয়েরা আগের অবস্থা পাবে এবং তুমি ও তোমার মেয়েরা আগের অবস্থা পাবে।

  8. ইযেকিয়েল ১৬:৫৬আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তোমার অহঙ্কারের দিনের তুমি নিজের বোন সদোমের নাম মুখে আনতে না;

  9. ইযেকিয়েল ১৬:৫৭আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তখন তোমার দুষ্টতা প্রকাশ পায়নি; যেমন এই দিনের অরামের মেয়েরা ও তার চারিদিকের নিবাসিনী সবাই, পলেষ্টীয়দের মেয়েরা, তোমাকে অবজ্ঞা করছে এরা চারিদিকে তোমাকে তুচ্ছ করে।

  10. ইযেকিয়েল ১৬:৫৮আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তুমি নিজের লজ্জা এবং নিজের ঘৃণ্য কাজ দেখাবে!” এটা সদাপ্রভু বলেন!

  11. ইযেকিয়েল ১৬:৫৯আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    প্রভু সদাপ্রভু এই কথা বলেন, “তুমি যেমন কাজ করেছ, আমি তোমার প্রতি সেরকম কাজ করব; তুমি তো শপথ অবজ্ঞা করে নিয়ম ভেঙ্গেছ।

  12. ইযেকিয়েল ১৬:৬০আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    কিন্তু তোমার যৌবনকালে তোমার সঙ্গে আমার যে নিয়ম ছিল, তা আমি মনে করব এবং তোমার পক্ষে চিরস্থায়ী এক নিয়ম স্থাপিত করব।

  13. ইযেকিয়েল ১৬:৬১আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তখন তুমি নিজের আচার ব্যবহার মনে করে লজ্জিতা হবে, যখন নিজের বোনদেরকে, নিজের বড় ও ছোট বোনদেরকে গ্রহণ করবে; আর আমি তাদেরকে মেয়েদের মতো তোমাকে দেব, কিন্তু তোমার নিয়মের কারণে নয়।

  14. ইযেকিয়েল ১৬:৬২আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    আমি নিজেই তোমার সঙ্গে নিজের নিয়ম স্থির করব; তাতে তুমি জানবে যে, আমিই সদাপ্রভু;

  15. ইযেকিয়েল ১৬:৬৩আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    কারণ এই বিষয়, আমি যখন তোমার কাজ সব ক্ষমা করব, তখন তুমি যেন তা মনে করে লজ্জিতা হও ও নিজের অপমানের জন্য আর কখনও মুখ না খোলো।” এটা প্রভু সদাপ্রভু বলেন।

  16. ইযেকিয়েল ১৭:১আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    ¶ পরে সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল;

  17. ইযেকিয়েল ১৭:২আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    হে মানুষের সন্তান, তুমি ইস্রায়েল কুলের কাছে নিগূঢ় কথা ও উপমা উপস্থিত কর।

  18. ইযেকিয়েল ১৭:৩আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, এক বিশাল ঈগল পাখি ছিল; তার ডানা বড় ও পালক সব দীর্ঘ ও বিভিন্ন রঙের লোমে পরিপূর্ণ; ঐ পাখি লিবানোনে এসে এরস গাছের উঁচু ডালে নিয়ে গেল;

  19. ইযেকিয়েল ১৭:৪আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    সে তার ডালের ডগা কাটল এবং কনান দেশে নিয়ে গেল; সে বণিকদের শহরে রোপণ করল।

  20. ইযেকিয়েল ১৭:৫আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    আর সে ঐ জমির একটি বীজ নিয়ে উর্বর জমিতে লাগিয়ে দিল; সে জলরাশির সামনে তা রাখল, বাইশী গাছের মতো তা রোপণ করল।

  21. ইযেকিয়েল ১৭:৬আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    পরে তা বৃদ্ধি পেয়ে ছোট বিস্তারিত আঙ্গুরক্ষেত হল; তার ডাল ঐ ঈগলের দিকে ফিরল ও সেই পাখির নীচে তার মূল থাকল; এই ভাবে তা আঙ্গুরলতা হয়ে ডালবিশিষ্ট ও গজিয়ে উঠল।

  22. ইযেকিয়েল ১৭:৭আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    কিন্তু বড় ডানা ও অনেক লোমবিশিষ্ট আর এক বিশাল ঈগল ছিল, আর দেখ, ঐ আঙ্গুরলতা জলে সেচিত হবার জন্য নিজের রোপণের জায়গা কেয়ারী থেকে তার দিকে মূল বেঁকিয়ে নিজের ডাল বিস্তার করল।

  23. ইযেকিয়েল ১৭:৮আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    সে জলরাশির কাছে উর্বরা জমিতে রোপিত হয়েছিল, সুতরাং প্রচুর ডালে উত্পন্ন হয়ে ও ফলবতী হয়ে উৎকৃষ্ট আঙ্গুরলতা হতে পারত।

  24. ইযেকিয়েল ১৭:৯আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, সে কি উন্নতিলাভ করবে? তার মূল কি উৎপাটিত হবে না? তার ফল কি কাটা যাবে না? সে শুকনো হবে ও তার ডালের নতুন ডগা সব ম্লান হবে। তার মূল থেকে তাকে তুলে নেবার জন্য শক্তিশালী হাত ও অনেক সৈন্য লাগবে না।

  25. ইযেকিয়েল ১৭:১০আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    আর দেখ, সে রোপিত হয়েছে বলে কি বাড়বে? পূর্বীয় বায়ুর ছোঁয়ায় সে কি একেবারে শুকনো হবে না? এটি সম্পূর্ণভাবে তার ক্ষুদ্র জমির মধ্যে শুকিয়ে যাবে।