মূল বিষয়বস্তুতে যান

circa 605–538 BC

The Babylonian Exile

Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.

1,784 টি পদ · 3 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইযেকিয়েল ১৭:১১আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত এল,

  2. ইযেকিয়েল ১৭:১২আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    “তুমি সেই বিদ্রোহী কুলকে এই কথা বল, তোমার কি এর অর্থ জান না? তাদেরকে বল, দেখ, বাবিল-রাজ যিরুশালেমে এসে তার রাজাকে ও তার নেতাদেরকে নিজের কাছে বাবিলে নিয়ে গেল।

  3. ইযেকিয়েল ১৭:১৩আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    আর সে একটি রাজবংশকে নিয়ে তার সঙ্গে নিয়ম করল, শপথের দ্বারা তাকে বদ্ধ করল এবং দেশের শক্তিশালী লোকদেরকে নিয়ে গেল;

  4. ইযেকিয়েল ১৭:১৪আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    যেন রাজ্যটি ছোট হয়, নিজেকে উচ্চ করতে না পারে, কিন্তু তার নিয়ম পালন করে যেন স্থির থাকে।

  5. ইযেকিয়েল ১৭:১৫আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    কিন্তু সে তার বিদ্রোহী হয়ে ঘোড়া ও অনেক সৈন্য পাবার জন্য মিশরে দূত পাঠিয়ে দিল। সে কি সফল হবে? এমন কাজ যে করে, সে কি রক্ষা পাবে? সে তো নিয়ম ভেঙ্গেছে, তবু কি মুক্তি পাবে?

  6. ইযেকিয়েল ১৭:১৬আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    প্রভু সদাপ্রভু এই কথা বলেন, যেমন আমি জীবন্ত, যে রাজা তাকে রাজা করল, যার শপথ সে তুচ্ছ করল ও যার নিয়ম সে ভাঙ্গল, সেই রাজার বাসস্থানে ও তারই কাছে বাবিলের মধ্যে সে মরবে।

  7. ইযেকিয়েল ১৭:১৭আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    আর ফরৌণ শক্তিশালী বাহিনী ও মহাসমাজ দ্বারা যুদ্ধে তার সাহায্য করবে না, যদিও অনেক লোকের প্রাণ ধ্বংসের জন্য অবরোধের ঢিবি ও অবরোধের দেয়াল তৈরী করা হয়।

  8. ইযেকিয়েল ১৭:১৮আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    সে তো শপথ অবজ্ঞা করে নিয়ম ভেঙ্গেছে; হ্যাঁ, দেখ, সে তার হাতের প্রতিজ্ঞার সঙ্গে পৌছেছে, কিন্তু সে এই সব সম্পূর্ণ করেছে। সে রক্ষা পাবে না।

  9. ইযেকিয়েল ১৭:১৯আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    অতএব প্রভু সদাপ্রভু এই কথা বলেন, যেমন আমি জীবিত, সে আমার শপথ অবজ্ঞা করেছে, আমার নিয়ম ভেঙ্গেছে, অতএব আমি এর ফল তার মাথায় দেব।

  10. ইযেকিয়েল ১৭:২০আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    আর আমি নিজের জাল তার উপরে পাতব, সে আমার ফাঁদে ধরা পড়বে; আমি তাকে বাবিলে নিয়ে যাব এবং সে আমার বিরুদ্ধে যে সত্যলঙ্ঘন করেছে, তার জন্য সেখানে আমি তার বিচার করব।

  11. ইযেকিয়েল ১৭:২১আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তার সব সৈন্যের মধ্যে যত লোক পালাবে, সবাই তরোয়ালে মারা যাবে এবং বাকি লোকেরা সব দিকে ছিন্নভিন্ন হবে; তাতে তোমার জানবে যে, আমি সদাপ্রভু এই কথা বলেছি।”

  12. ইযেকিয়েল ১৭:২২আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    প্রভু সদাপ্রভু এই কথা বলেন, আমিই এরস গাছের উচ্চতম শাখার একটি কলম নিয়ে রোপণ করব, তার ডাল সকলের আগা থেকে খুব নরম একটি ডাল ভেঙে নিয়ে উচ্চ ও উন্নত পর্বতে রোপণ করব;

  13. ইযেকিয়েল ১৭:২৩আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    আমি ইস্রায়েলের উচ্চতার পর্বতে তা রোপণ করব; তাতে তা বহু ডাল ও ফলবান হয়ে বিশাল এরস গাছ হয়ে উঠবে; তার তলায় সর্বজাতীয় সব পাখি বাসা করবে, তার শাখার ছায়াতেই বাসা করবে।

  14. ইযেকিয়েল ১৭:২৪আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    তাতে ক্ষেতের সমস্ত গাছ জানবে যে, আমি সদাপ্রভু উঁচু গাছকে ছোট করেছি, ছোট গাছকে উঁচু করেছি, সতেজ গাছকে শুকনো করেছি ও শুকনো গাছকে সতেজ করেছি; আমি সদাপ্রভু এটা বললাম, আর এটা করলাম।

  15. ইযেকিয়েল ১৮:১আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    ¶ সদাপ্রভুর এই বাক্য আবার আমার কাছে এল এবং বলল

  16. ইযেকিয়েল ১৮:২আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    “পূর্বপুরুষেরা টক আঙ্গুরফল খায়, তাই সন্তানদের দাঁত টকে যায়, এই যে প্রবাদ তোমার ইস্রায়েল-দেশের বিষয়ে বল, তোমার কি বলতে চাইছ?

  17. ইযেকিয়েল ১৮:৩আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    যেমন আমি জীবন্ত” প্রভু সদাপ্রভু বলেন “ইস্রায়েলের মধ্যে তোমাদের এই প্রবাদের ব্যবহার আর করতে হবে না।

  18. ইযেকিয়েল ১৮:৪আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    দেখ, সমস্ত প্রাণ আমার; যেমন বাবার প্রাণ, সেরকম সন্তানের প্রাণও আমার; যে প্রাণী পাপ করে, সেই মরবে।

  19. ইযেকিয়েল ১৮:৫আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    কারণ একজন মানুষ যদি সে ধার্মিক হয় এবং ন্যায় ও ধার্ম্মিকতা বহন করে,

  20. ইযেকিয়েল ১৮:৬আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    পর্বতের ওপরে খায়নি, ইস্রায়েল কুলের মূর্তিদের দিকে তার চোখ তুলে নি, নিজের প্রতিবেশীর স্ত্রীকে নষ্ট করে নি, একজন মহিলার মাসিক দিনের ও যায়নি

  21. ইযেকিয়েল ১৮:৭আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    কারও প্রতি অত্যাচার করে নি, ঋণীকে বন্ধক ফিরিয়ে দিয়েছে, কারো জিনিস জোর করে অপহরণ করে নি, কিন্তু পরিবর্তে তার খাবার ক্ষুধার্তকে দিয়েছে ও উলঙ্গকে কাপড় দিয়ে ঢেকে দিয়েছে;

  22. ইযেকিয়েল ১৮:৮আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    ঋণের জন্য কোনো সুদ ধার্য করে নি, অতিরিক্ত লাভ নেয়নি, তিনি ন্যায়বিচার বহন করেন এবং মানুষের মধ্যে বিশ্বস্ততা স্থাপন করেন

  23. ইযেকিয়েল ১৮:৯আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    আমার নিয়মে চলেছে এবং সত্য আচরণের উদ্দেশ্যে আমার শাসনকলাপ পালন করেছে, তবে সেই ব্যক্তি ধার্মিক; সে বাঁচবে!” এটা প্রভু সদাপ্রভু বলেন।

  24. ইযেকিয়েল ১৮:১০আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    কিন্তু সেই ব্যক্তির ছেলে যদি হিংসাত্মক ও রক্তপাতকারী হয় এবং সেই ধরনের কোনো একটা কাজ করে;

  25. ইযেকিয়েল ১৮:১১আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব

    সেই সব কর্তব্যের কোনো কাজ না করে; কিন্তু যদি পর্বতের ওপরে খেয়ে থাকে ও নিজের প্রতিবেশীর স্ত্রীকে নষ্ট করে থাকে,