মূল বিষয়বস্তুতে যান

circa 970–930 BC

Solomon & The Temple

Solomon builds the great Temple in Jerusalem and rules with unprecedented wisdom and wealth before foreign gods divide his heart.

635 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ১ রাজা ৩:২৭আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    রাজা তখন তাঁর রায় দিয়ে বললেন, “জীবিত ছেলেটি ঐ প্রথম স্ত্রীলোকটীকে দাও। ওকে কেটো না; ওই ওর মা।”

  2. ১ রাজা ৩:২৮আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    রাজার দেওয়া রায় শুনে ইস্রায়েলের সকলের মনে রাজার প্রতি ভক্তিপূর্ণ ভয় জেগে উঠল, কারণ তারা দেখতে পেল যে, সুবিচার করবার জন্য তাঁর মনে ঈশ্বরের দেওয়া জ্ঞান রয়েছে।

  3. ১ রাজা ৪:১আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    ¶ রাজা শলোমন পুরো ইস্রায়েলের উপর রাজত্ব করতেন।

  4. ১ রাজা ৪:২আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    এরাই ছিলেন তাঁর প্রধান কর্মচারী: সাদোকের ছেলে অসরিয় ছিলেন রাজার পরামর্শদাতা যাজক;

  5. ১ রাজা ৪:৩আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    শীশার দুই ছেলে ইলীহোরফ ও অহিয় ছিলেন রাজার লেখক; অহীলূদের ছেলে যিহোশাফট ছিলেন ইতিহাস লেখক;

  6. ১ রাজা ৪:৪আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    যিহোয়াদার ছেলে বনায় ছিলেন প্রধান সেনাপতি; সাদোক ও অবিয়াথর ছিলেন যাজক;

  7. ১ রাজা ৪:৫আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    নাথনের ছেলে অসরিয়ের উপর ছিল বিভিন্ন শাসনকর্ত্তাদের ভার; নাথনের ছেলে সাবূদ ছিলেন রাজার ব্যক্তিগত পরামর্শদাতা;

  8. ১ রাজা ৪:৬আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    অহীশারের উপর ছিল রাজবাড়ীর দেখাশোনার ভার; অব্দের ছেলে অদোনীরামের ছিল কাজের জন্য নিয়োগ করা দাসদের অধ্যক্ষ।

  9. ১ রাজা ৪:৭আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    সমস্ত ইস্রায়েলের উপর শলোমন বারোজন শাসনকর্ত্তা নিযুক্ত করেছিলেন। তাঁরা রাজা ও রাজপরিবারের জন্য খাবারের জোগান দিতেন। তাঁদের প্রত্যেককেই বছরে এক মাস করে খাবারের জোগান দিতে হত।

  10. ১ রাজা ৪:৮আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    তাঁদের নামগুলি হল, ইফ্রয়িমের পাহাড়ী অঞ্চলের বিন্‌ হূর।

  11. ১ রাজা ৪:৯আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    মাকসে, শালবীমে, বৈৎ-শেমশে ও এলোন বৈৎ-হাননে বিন দেকর।

  12. ১ রাজা ৪:১০আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    অরুব্বোতে, সোখোতে ও হেফরের সমস্ত এলাকায় বিন হেষদ।

  13. ১ রাজা ৪:১১আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    নাফৎ দোরের সমস্ত এলাকায় বিন্‌ অবীনাদব। ইনি শলোমনের মেয়ে টাফৎকে বিয়ে করেছিলেন।

  14. ১ রাজা ৪:১২আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    তানকে, মগিদ্দোতে এবং সর্তনের কাছে ও যিষ্রিয়েলের নীচে অবস্থিত বৈৎ-শান শহর থেকে আবেল মহোলা ও যক্‌মিয়াম পর্যন্ত বৈৎ-শানের সমস্ত এলাকায় অহীলূদের ছেলে বানা।

  15. ১ রাজা ৪:১৩আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    রামোৎ গিলিয়দে বিন্‌ গেবর। তিনি ছিলেন গিলিয়দের মনঃশির ছেলে যায়ীরের সমস্ত গ্রামের এবং বাশনের অর্গোব এলাকার শাসনকর্ত্তা। অর্গোব এলাকায় ছিল দেয়াল ঘেরা এবং পিতলের খিল দেওয়া দরজা সুদ্ধ ষাটটা বড় বড় গ্রাম।

  16. ১ রাজা ৪:১৪আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    মহনয়িমে ইদ্দোর ছেলে অহীনাদব।

  17. ১ রাজা ৪:১৫আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    নপ্তালিতে অহীমাস। তিনি আবার স্ত্রী হিসাবে শলোমনের মেয়ে বাসমৎকে বিয়ে করেছিলেন।

  18. ১ রাজা ৪:১৬আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    আশেরে ও বালোতে হূশয়ের ছেলে বানা।

  19. ১ রাজা ৪:১৭আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    ইষাখরে পারূহের ছেলে যিহোশাফট।

  20. ১ রাজা ৪:১৮আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    বিন্যামীনে এলার ছেলে শিমিয়ি।

  21. ১ রাজা ৪:১৯আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    গিলিয়দে, অর্থাৎ ইমোরীয়দের রাজা সীহোনের ও বাশনের রাজা ওগের দেশে ঊরির ছেলে গেবর। সেই জায়গায় তিনিই ছিলেন একমাত্র শাসনকর্ত্তা।

  22. ১ রাজা ৪:২০আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    ¶ যিহূদা ও ইস্রায়েলের লোকসংখ্যা ছিল সাগরের কিনারার বালুকণার মত অসংখ্য। তারা খাওয়া দাওয়া করে সুখেই ছিল।

  23. ১ রাজা ৪:২১আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    ইউফ্রেটিস নদী থেকে শুরু করে মিশর ও পলেষ্টীয়দের দেশের সীমা পর্যন্ত সমস্ত রাজ্যগুলো শলোমনের শাসনের অধীনে ছিল। শলোমন যতদিন বেঁচে ছিলেন ততদিন তারা তাঁকে কর দিত এবং তাঁকে সেবা করত।

  24. ১ রাজা ৪:২২আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    শলোমনের জন্য প্রতিদিন যে সব খাবার লাগত তা এই: প্রায় সাড়ে পাঁচ টন মিহি ময়দা, প্রায় এগারো টন সুজি,

  25. ১ রাজা ৪:২৩আনু. ১০১৪ খ্রিস্টপূর্ব

    ঘরে খাওয়ানো দশটা গরু, চরে খাওয়ানো কুড়িটা গরু এবং একশোটা ভেড়া; তাছাড়া হরিণ, কৃষ্ণসার, চিতল হরিণ এবং মোটাসোটা হাঁস ও মুরগী।