মূল বিষয়বস্তুতে যান

circa 970–930 BC

Solomon & The Temple

Solomon builds the great Temple in Jerusalem and rules with unprecedented wisdom and wealth before foreign gods divide his heart.

635 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ১ রাজা ১:২৬আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    আপনার দাস আমাকে, যাজক সাদোককে, যিহোয়াদার ছেলে বনায়কে এবং আপনার দাস শলোমনকে সে নিমন্ত্রণ করে নি।

  2. ১ রাজা ১:২৭আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    আমার প্রভু মহারাজের পরে কে সিংহাসনে বসবে তা কি আমার প্রভু মহারাজ তাঁর দাসদের না জানিয়েই ঠিক করেছেন?” শলোমন রাজা হলেন

  3. ১ রাজা ১:২৮আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ তখন রাজা দায়ূদ বললেন, “বৎশেবাকে আমার কাছে ডাক।” তাতে বৎশেবা রাজার সামনে গিয়ে দাঁড়ালেন।

  4. ১ রাজা ১:২৯আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    রাজা তখন শপথ করে বললেন, “যিনি আমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেছেন, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্যি যে,

  5. ১ রাজা ১:৩০আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামে যে শপথ আমি তোমার কাছে করেছিলাম আজ আমি নিশ্চয়ই তা পালন করব। তোমার ছেলে শলোমন আমার পরে রাজা হবে আর সেই আমার জায়গায় সিংহাসনে বসবে।”

  6. ১ রাজা ১:৩১আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    তখন বৎশেবা মাটিতে উপুড় হয়ে প্রণাম করে রাজাকে বললেন, “আমার প্রভু মহারাজ দায়ূদ চিরজীবী হোন।”

  7. ১ রাজা ১:৩২আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    রাজা দায়ূদ বললেন, “যাজক সাদোক, ভাববাদী নাথন এবং যিহোয়াদার ছেলে বনায়কে আমার কাছে ডেকে আন।” তাঁরা রাজার কাছে আসলেন।

  8. ১ রাজা ১:৩৩আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    রাজা তাঁদের বললেন, “আপনারা আমার দাসদেরকে সঙ্গে নিন এবং আমার ছেলে শলোমনকে আমার নিজের খচ্চরে বসিয়ে তাকে নিয়ে গীহোন উপত্যকায় নেমে যান।

  9. ১ রাজা ১:৩৪আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    যাজক সাদোক ও ভাববাদী নাথন সেখানে তাকে ইস্রায়েলের রাজা হিসাবে অভিষেক করুন। তারপর আপনারা তূরী বাজিয়ে চিৎকার করে বলুন, ‘রাজা শলোমন চিরজীবী হোন।’

  10. ১ রাজা ১:৩৫আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    এর পর আপনারা তার পিছনে পিছনে ফিরে আসবেন। সে এসে আমার সিংহাসনে বসবে এবং আমার জায়গায় রাজত্ব করবে। আমি তাকে ইস্রায়েল ও যিহূদার শাসনকর্ত্তা নিযুক্ত করলাম।”

  11. ১ রাজা ১:৩৬আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    তখন যিহোয়াদার ছেলে বনায় রাজাকে বললেন, “আমেন। আমাদের প্রভু মহারাজের ঈশ্বর সদাপ্রভু তাই করুন।

  12. ১ রাজা ১:৩৭আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু যেমন আমার প্রভু মহারাজের সঙ্গে থেকেছেন তেমনি শলোমনের সঙ্গেও থাকুন এবং আমার প্রভু রাজা দায়ূদের রাজ্যের চেয়েও তাঁর রাজ্য আরও বড় করুন!”

  13. ১ রাজা ১:৩৮আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    তখন যাজক সাদোক, ভাববাদী নাথন, যিহোয়াদার ছেলে বনায়, করেথীয় ও পলেথীয়েরা গিয়ে শলোমনকে রাজা দায়ূদের খচ্চরে বসিয়ে গীহোনে নিয়ে গেলেন।

  14. ১ রাজা ১:৩৯আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    যাজক সাদোক পবিত্র তাঁবু থেকে তেলের শিঙ্গাটা নিয়ে এসে শলোমনকে অভিষেক করলেন। তারপর তাঁরা তূরী বাজালেন এবং সমস্ত লোকেরা চিৎকার করে বলল, “রাজা শলোমন চিরজীবী হোন।”

  15. ১ রাজা ১:৪০আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    তারপর সমস্ত লোক বাঁশী বাজাতে বাজাতে এবং খুব আনন্দ করতে করতে শলোমনের পিছনে পিছনে ফিরে আসল। তারা এমনভাবে আনন্দ করল যে, তার শব্দে পৃথিবী কেঁপে উঠল।

  16. ১ রাজা ১:৪১আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    সেই দিন আদোনিয় ও সমস্ত নিমন্ত্রিত লোকেরা খাওয়ার শেষের দিকে সেই শব্দ শুনল। তূরীর আওয়াজ শুনে যোয়াব জিজ্ঞাসা করল, “শহরে এই সব গোলমাল হচ্ছে কেন?”

  17. ১ রাজা ১:৪২আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    তাঁর কথা শেষ হতে না হতেই যাজক অবিয়াথরের ছেলে যোনাথন সেখানে উপস্থিত হল। আদোনিয় তাকে বলল, “আসুন, আসুন। আপনি তো ভাল লোক, নিশ্চয়ই ভাল সংবাদ এনেছেন।”

  18. ১ রাজা ১:৪৩আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    যোনাথন উত্তর দিল এবং আদোনিয়কে বলল, “আমাদের প্রভু মহারাজ দায়ূদ শলোমনকে রাজা করেছেন।

  19. ১ রাজা ১:৪৪আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    রাজা তাঁর সঙ্গে যাজক সাদোক, ভাববাদী নাথন, যিহোয়াদার ছেলে বনায়, করেথীয় ও পলেথীয়দের পাঠিয়েছেন। তাঁরা তাঁকে রাজার খচ্চরের উপর বসিয়েছেন,

  20. ১ রাজা ১:৪৫আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    আর যাজক সাদোক ও ভাববাদী নাথন গীহোনে তাঁকে রাজপদে অভিষেক করেছেন। সেখান থেকে লোকেরা আনন্দ করতে করতে ফিরে গিয়েছে আর শহরে সেই গোলমালই হচ্ছে। সেই আওয়াজই আপনারা শুনতে পাচ্ছেন।

  21. ১ রাজা ১:৪৬আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    এছাড়া শলোমন রাজ সিংহাসনেও বসেছেন,

  22. ১ রাজা ১:৪৭আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    আর রাজার কর্মচারীরা আমাদের মনিব রাজা দায়ূদকে তাদের শুভেচ্ছা জানিয়ে বলেছে, ‘আপনার ঈশ্বর আপনার নামের চেয়েও শলোমনের নাম মহান করুন এবং আপনার রাজ্যের চেয়েও তাঁর রাজ্য আরও বড় করুন।’ তখন রাজা বিছানার ওপরেই নত হলেন।

  23. ১ রাজা ১:৪৮আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    রাজা আরো বললেন, ‘ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক। আমার সিংহাসনের অধিকারীকে আজ তিনি আমাকে দেখতে দিলেন।’”

  24. ১ রাজা ১:৪৯আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    এই কথা শুনে আদোনিয়ের নিমন্ত্রিত সব লোকেরা খুব ভয় পেল এবং উঠে যে যার পথে চলে গেল।

  25. ১ রাজা ১:৫০আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    আদোনিয় শলোমনের ভয়ে উঠে গিয়ে বেদির শিং ধরে থাকল।