মূল বিষয়বস্তুতে যান

circa 1406–1380 BC

Conquest of Canaan

Joshua leads Israel across the Jordan into the promised land, defeating the Canaanite kingdoms one by one.

658 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. যিহোশূয়া ২২:২৬আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    এই জন্য আমরা বললাম, “এস, আমরা এক বেদি তৈরীর উদ্যোগ নিই, হোমের বা বলিদানের জন্য নয়;”

  2. যিহোশূয়া ২২:২৭আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    কিন্তু আমাদের হোম, আমাদের বলি ও আমাদের মঙ্গলার্থক উপহারের মাধ্যমে সদাপ্রভুর সামনে তাঁকে সেবা করার অধিকার আমাদের আছে, এর প্রমাণের জন্য তা আমাদের ও তোমাদের মধ্যে এবং আমাদের পরে আমাদের ভাবী বংশের মধ্যে সাক্ষী হবে; তাতে ভবিষ্যতে তোমাদের সন্তানেরা আমাদের সন্তানদের বলতে পারবে না যে, সদাপ্রভুতে তোমাদের কোন অংশ নেই।

  3. যিহোশূয়া ২২:২৮আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আমরা বলেছিলাম, “তারা যদি ভবিষ্যতে আমাদের কিম্বা আমাদের বংশকে এই কথা বলে, তখন আমরা বলব, তোমরা সদাপ্রভুর যজ্ঞবেদির ঐ প্রতিরূপ দেখ, আমাদের পূর্বপুরুষরা এটি তৈরী করেছিলেন; হোমের বা বলিদানের জন্য নয়, কিন্তু তা আমাদের ও তোমাদের মধ্যে সাক্ষীস্বরূপ।

  4. যিহোশূয়া ২২:২৯আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আমরা যে হোমের, ভক্ষ্য নৈবেদ্যের কিম্বা বলিদানের জন্য আমাদের ঈশ্বর সদাপ্রভুর সমাগম তাঁবুর সামনে অবস্থিত তাঁর যজ্ঞবেদি ছাড়া অন্য যজ্ঞবেদি তৈরী করার মাধ্যমে সদাপ্রভুর বিদ্রোহী হব, বা আমরা যে সদাপ্রভুকে অনুসরণ করার থেকে আজ ফিরে যাব, তা দূরে থাকুক।”

  5. যিহোশূয়া ২২:৩০আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    তখন পীনহস যাজক, তাঁর সঙ্গে মণ্ডলীর নেতারা ও ইস্রায়েলের সহস্রপতিরা রূবেণ-সন্তানদের, গাদ-সন্তানদের ও মনঃশি-সন্তানদের এই কথা শুনে সন্তুষ্ট হলেন।

  6. যিহোশূয়া ২২:৩১আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর ইলীয়াসর যাজকের পুত্র পীনহস রূবেণ-সন্তানদের, গাদ-সন্তানদের ও মনঃশি-সন্তানদের বললেন, “আজ আমরা জানতে পারলাম যে, সদাপ্রভু আমাদের মধ্যে আছেন, কারণ তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে এই আদেশের অবাধ্য হও নি; এখন তোমরা ইস্রায়েল-সন্তানদেরকে সদাপ্রভুর হাত থেকে উদ্ধার করলে।”

  7. যিহোশূয়া ২২:৩২আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    পরে ইলীয়াসর যাজকের পুত্র পীনহস ও অধ্যক্ষগণ রূবেণ-সন্তানদের, গাদ-সন্তানদের কাছ থেকে, গিলিয়দ দেশ থেকে, কনান দেশে ইস্রায়েল-সন্তানদের কাছে ফিরে এসে তাদেরকে সংবাদ দিলেন।

  8. যিহোশূয়া ২২:৩৩আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    তখন ইস্রায়েল-সন্তানেরা ঐ বিষয়ে সন্তুষ্ট হল; আর ইস্রায়েল-সন্তানেরা ঈশ্বরের ধন্যবাদ করল এবং রূবেণ-সন্তানদের, গাদ-সন্তানদের বসবাসের স্থান ধ্বংস করার জন্য যুদ্ধে যাওয়ার বিষয়ে আর কিছু বলল না।

  9. যিহোশূয়া ২২:৩৪আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    পরে রূবেণ-সন্তানেরা ও গাদ-সন্তানেরা সেই বেদির নাম [এদ] রাখল, কারণ [তারা বলল], “সদাপ্রভুই যে ঈশ্বর, তা আমাদের মধ্যে তাঁর সাক্ষী [এদ] হবে।”

  10. যিহোশূয়া ২৩:১আনু. ১৪২৭ খ্রিস্টপূর্ব

    ¶ অনেক দিন পরে, যখন সদাপ্রভু ইস্রায়েলকে-তাদের চারদিকের সমস্ত শত্রু থেকে বিশ্রাম দিলেন এবং যিহোশূয় বৃদ্ধ ও গতবয়স্ক হলেন;

  11. যিহোশূয়া ২৩:২আনু. ১৪২৭ খ্রিস্টপূর্ব

    তখন যিহোশূয় সমস্ত ইস্রায়েলকে, তাদের প্রাচীনবর্গ, নেতাদের, বিচারকর্তাদের ও শাসকদেরকে ডেকে বললেন, “আমি বৃদ্ধ ও গতবয়স্ক হয়েছি।

  12. যিহোশূয়া ২৩:৩আনু. ১৪২৭ খ্রিস্টপূর্ব

    তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের জন্য এই সব জাতির প্রতি যে যে কাজ করেছেন, তা তোমরা দেখেছ; কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিজেই তোমাদের পক্ষে যুদ্ধ করেছেন।

  13. যিহোশূয়া ২৩:৪আনু. ১৪২৭ খ্রিস্টপূর্ব

    দেখ, যে যে জাতি অবশিষ্ট আছে এবং যর্দ্দন পর্যন্ত সূর্য্য অস্ত যাওয়ার দিকে মহাসমুদ্র পর্যন্ত যে সমস্ত জাতিকে আমি ধ্বংস করেছি, তাদের দেশ আমি তোমাদের সমস্ত বংশের অধিকারের জন্য গুলিবাঁটের মাধ্যমে ভাগ করেছি।

  14. যিহোশূয়া ২৩:৫আনু. ১৪২৭ খ্রিস্টপূর্ব

    আর তোমাদের ঈশ্বর সদাপ্রভু তিনিই তোমাদের সামনে থেকে তাদেরকে ঠেলে ফেলে দেবেন, তোমাদের দৃষ্টি থেকে তাড়িয়ে দেবেন, তাতে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা অনুসারে তাদের দেশ অধিকার করবে।

  15. যিহোশূয়া ২৩:৬আনু. ১৪২৭ খ্রিস্টপূর্ব

    অতএব তোমরা মোশির ব্যবস্থাগ্রন্থে লেখা সমস্ত কথা পালন ও রক্ষা করার জন্য সাহস কর; তাঁর ডান দিকে কিম্বা বাঁ দিকে যেও না।

  16. যিহোশূয়া ২৩:৭আনু. ১৪২৭ খ্রিস্টপূর্ব

    আর এই জাতিগুলির যে অবশিষ্ট লোক তোমাদের মধ্যে আছে, তাদের মধ্যে প্রবেশ করো না, তাদের দেবতাদের নাম নিয়ো না, তাদের নামে শপথ করো না এবং তাদের সেবা ও তাদের প্রণাম করো না;

  17. যিহোশূয়া ২৩:৮আনু. ১৪২৭ খ্রিস্টপূর্ব

    কিন্তু আজ পর্যন্ত যেমন করে আসছ, তেমনই তোমাদের ঈশ্বর সদাপ্রভুতে আসক্ত থাক।

  18. যিহোশূয়া ২৩:৯আনু. ১৪২৭ খ্রিস্টপূর্ব

    কারণ সদাপ্রভু তোমাদের সামনে থেকে বড় ও শক্তিশালী জাতিদের তাড়িয়ে দিয়েছেন; কিন্তু তোমাদের সামনে আজ পর্যন্ত কেউ দাঁড়াতে পারে নি।

  19. যিহোশূয়া ২৩:১০আনু. ১৪২৭ খ্রিস্টপূর্ব

    তোমাদের একজন হাজার জনকে তাড়িয়ে দেয়; কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদেরকে যেমন বলেছিলেন, সেই অনুসারে তিনি নিজেই তোমাদের পক্ষে যুদ্ধ করছেন।

  20. যিহোশূয়া ২৩:১১আনু. ১৪২৭ খ্রিস্টপূর্ব

    অতএব তোমরা তোমাদের প্রাণের বিষয়ে খুব সাবধান হয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো।

  21. যিহোশূয়া ২৩:১২আনু. ১৪২৭ খ্রিস্টপূর্ব

    নাহলে কোন ভাবে যদি পিছনে ফিরে যাও এবং এই জাতিগুলির শেষ যে লোকেরা তোমাদের মধ্যে অবশিষ্ট আছে, তাদের প্রতি আসক্ত হও, তাদের সঙ্গে বিয়ের সম্বন্ধ স্থাপন কর এবং তাদের সঙ্গে তোমরা ও তোমাদের সঙ্গে তারা মেলামেশা করে;

  22. যিহোশূয়া ২৩:১৩আনু. ১৪২৭ খ্রিস্টপূর্ব

    তবে নিশ্চয় জানবে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দৃষ্টি থেকে এই জাতিগুলিকে আর তাড়িয়ে দেবেন না, কিন্তু তারা তোমাদের ফাঁদ ও জাল স্বরূপ হবে এবং তোমাদের পিঠের চাবুক ও তোমাদের চোখের কাঁটা হয়ে থাকবে, যে পর্যন্ত তোমরা এই উত্তম ভূমি থেকে ধ্বংস না হও, যে ভূমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদেরকে দিয়েছেন।

  23. যিহোশূয়া ২৩:১৪আনু. ১৪২৭ খ্রিস্টপূর্ব

    আর দেখ, সমস্ত জগতের যে পথ, আজও আমি সেই পথে চলেছি; আর তোমরা সমস্ত হৃদয়ে ও সমস্ত প্রাণে এটা জেনে রাখো যে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের বিষয়ে যত মঙ্গলবাক্য বলেছিলেন, তার মধ্যে একটিও বিফল হয়নি; তোমাদের জন্য সমস্তই সফল হয়েছে, তার একটিও বিফল হয়নি।

  24. যিহোশূয়া ২৩:১৫আনু. ১৪২৭ খ্রিস্টপূর্ব

    কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের কাছে যে সমস্ত মঙ্গলবাক্য বলেছিলেন, তা যেমন তোমাদের পক্ষে সফল হয়েছিল, সেই রকম সদাপ্রভু তোমাদের প্রতি সমস্ত অমঙ্গলবাক্যও সফল করবেন, যে পর্যন্ত না তিনি তোমাদেরকে এই উত্তম ভূমি থেকে ধ্বংস করেন, যে ভূমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদেরকে দিয়েছেন।

  25. যিহোশূয়া ২৩:১৬আনু. ১৪২৭ খ্রিস্টপূর্ব

    তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া নিয়ম লঙ্ঘন কর, গিয়ে অন্য দেবতাদের সেবা কর ও তাদের কাছে প্রণাম কর, তবে তোমাদের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হবে এবং তাঁর দেওয়া এই উত্তম দেশ থেকে তোমরা খুব তাড়াতাড়িই ধ্বংস হবে।”