মূল বিষয়বস্তুতে যান

The Rich সম্পর্কে বাইবেলের পদ

145 টি পদ · 1 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যদিও পাপী মানুষ ধূলোর মত রুপো ঢিবি করে এবং বিধবারা কাদার মত কাপড় ঢিবি করে,

  2. সে ঢিবি করলেও, কিন্তু ধার্মিক তা পরে এবং নির্দোষরা নিজেদের মধ্যে সেই রূপা ভাগ করে নেবে।

  3. সে মাকড়সার মত নিজের বাড়ি তৈরী করে, পাহাড়াদারের কুঁড়ে ঘরের মত।

  4. সে ধনী হয়ে বিছানায় শোয়, কিন্তু সে সংগৃহীত হবে না; সে তার চোখ খোলে এবং সবকিছু চলেগেছে।

  5. জলের মত আতঙ্ক তাকে ধরে; রাতে একটি ঝড় তাকে উড়িয়ে নিয়ে যায়।

  6. পূর্বীয় বায়ু তাকে উড়িয়ে নিয়ে যায় এবং সে চলে যায়; এটা তাকে তার স্থান থেকে দূর করে।

  7. ওই বায়ু তার দিকে বান ছুড়বে এবং থামবে না; সে তাঁর হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেবে।

  8. লোকেরা অবজ্ঞায় তার কাছে হাততালি দেয়; তাকে শিশ দিয়ে তার জায়গা থেকে তাড়িয়ে দেয়।”

  9. আমি যদি সোনায় আমার ভরসা রাখি এবং আমি যদি বিশুদ্ধ সোনাকে বলি, তুমি আমার আত্মবিশ্বাস,

  10. যদি আমি আমার অনেক সম্পত্তির জন্য অথবা আমার হাতের সম্বৃদ্ধির জন্য আনন্দ করে থাকি;

  11. এটাও একটা বিচারকদের দ্বারা শাস্তিযোগ্য অপরাধ হবে, কারণ আমি তাহলে স্বর্গের ঈশ্বরকে অস্বীকার করতাম, যিনি উর্ধে আছেন।

  12. তুমি ভয় পাবে না, যখন কেউ মহিমান্বিত হয়, যখন তার বংশ শক্তি বৃদ্ধি পাবে।

  13. কারণ যখন তিনি মারা যায় সে কিছুই সঙ্গে নিয়ে যাবে না, তার ক্ষমতা তার সাথে যাবে না।

  14. যদিও সে জীবিত থাকাকালীন নিজের প্রাণকে আশীর্বাদ করেছিল এবং তুমি তোমার জন্য মঙ্গল করলে লোকে তোমার প্রশংসা করে।

  15. তুমি কেন বিপদের সৃষ্টিতে গর্ব করছ? ঈশ্বরের নিয়মের বিশ্বস্ততা প্রতি দিন আসে।

  16. তোমার জিভ ধারালো ক্ষুরের মত ধ্বংসের পরিকল্পনা করেছে যা মিথ্যা কাজ করে।

  17. তুমি ভালো চেয়ে মন্দকে ভালবাসো এবং ন্যায়ের পরিবর্তে মিথ্যা কথা বলা ভালবাস। সেলা

  18. তোমার প্রতারণার জিভ সমস্ত দিন ভালবাসে বিনাশের কথা।

  19. ঈশ্বর একইভাবে তোমাকে চিরতরে বিনষ্ট করবেন; সে তোমাকে নিয়ে যাবে এবং তাঁবু থেকে বের করে দেবে এবং জীবিতদের দেশ থেকে তোমাকে বাইরে বের করবে। সেলা

  20. ধার্মিকরাও তা দেখতে পাবে এবং ভয় পাবে, আর তারা তাকে দেখবে এবং হাসবে।

  21. “দেখ, ঐ এমন এক ব্যক্তি যে ঈশ্বরকে নিজের শক্তি মনে করত না, কিন্তু সে তার ধন সম্পদের প্রাচুর্যের উপরে নির্ভর করত এবং দুষ্টতা মধ্যে নিজেকে প্রতিপন্ন করত।”

  22. কারণ আমি অহঙ্কারীদের প্রতি হিংসা করেছিলাম, যখন আমি অধার্মিকের বৃদ্ধি দেখলাম।

  23. কারণ তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত তারা যন্ত্রণা পায় না, কিন্তু তারা শক্তিশালী ও খাদ্যে তৃপ্ত।

  24. তারা অন্যান্য লোকদের বোঝা থেকে মুক্ত; তারা অন্যান্য লোকেদের মত কষ্ট পায়না।

  25. অহঙ্কার তাদের গলার হারের মত, হিংসা তাদের পোশাকের মত।