Skip to content

Shem সম্পর্কে বাইবেলের পদ

81 টি পদ · 4 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. শেলহ ত্রিশ বছর বয়সে এবারের জন্ম দিলেন।

  2. এবারের জন্ম দিলে পর শেলহ চারশো তিন বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।

  3. এবর চৌত্রিশ বছর বয়সে পেলগের জন্ম দিলেন।

  4. পেলগের জন্ম দিলে পর এবর চারশো ত্রিশ বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।

  5. পেলগ ত্রিশ বছর বয়সে রিয়ূর জন্ম দিলেন।

  6. রিয়ূর জন্ম দিলে পর পেলগ দুইশো নয় বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।

  7. রিয়ূ বত্রিশ বছর বয়সে সরূগের জন্ম দিলেন।

  8. সরূগের জন্ম দিলে পর রিয়ূ দুশো সাত বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।

  9. সরূগ ত্রিশ বছর বয়সে নাহোরের জন্ম দিলেন।

  10. নাহোরের জন্ম দিলে পর সরূগ দুশো বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।

  11. নাহোর উনত্রিশ বছর বয়সে তেরহের জন্ম দিলেন।

  12. তেরহের জন্ম দিলে পর নাহোর একশো উনিশ বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।

  13. তেরহ সত্তর বছর বয়সে অব্রাম, নাহোর ও হারণের জন্ম দিলেন।

  14. ¶ তেরহের বংশ বৃত্তান্ত এই। তেরহ অব্রাম, নাহোর ও হারণের জন্ম দিলেন।

  15. আর হারণ লোটের জন্ম দিলেন। কিন্তু হারণ নিজের বাবা তেরহের সামনে নিজের জন্মস্থান কলদীয় দেশের ঊরে প্রাণত্যাগ করলেন।

  16. অব্রাম ও নাহর উভয়েই বিয়ে করলেন; অব্রাহামের স্ত্রীর নাম সারী ও নাহোরের স্ত্রীর নাম মিলকা। এই স্ত্রী হারণের মেয়ে; হারণ মিলকার ও যিস্কার বাবা।

  17. ¶ নোহ, শেম, হাম ও যেফৎ।

  18. ¶ শেমের ছেলেরা হল এলম, অশূর, অর্ফকষদ, লূদ ও অরাম এবং ঊষ, হূল, গেথর ও মেশেক।

  19. অর্ফকষদ শেলহের জন্ম দিলেন ও শেলহ এবারের জন্ম দিলেন।

  20. এবারের দুইটি ছেলে হয়েছিল। তাদের এক জনের নাম পেলগ (বিভাগ); কারণ তার দিনের পৃথিবী ভাগ হয়েছিল; তাঁর ভাইয়ের নাম ছিল যক্তন।

  21. ¶ যক্তনের ছেলেরা হল অলমোদদ, শেলফ,

  22. হৎসর্মাবৎ, যেরহ, হদোরাম, উষল, দিক্ল,

  23. এবল, অবীমায়েল, শিবা,

  24. ওফীর, হবীলা ও যোববের জন্ম দিলেন। এরা সবাই যক্তনের ছেলে।

  25. ¶ শেম, অর্ফকষদ, শেলহ,