মূল বিষয়বস্তুতে যান

circa AD 95

The Revelation

John's vision on Patmos unveils the cosmic victory of the Lamb over evil and the final restoration of all creation.

404 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. প্রকাশিত ২১:২০আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    চতুর্থটা পান্নার, পঞ্চম বৈদূর্য্যের, ষষ্ঠ সার্দ্দীয় মণির, সপ্তম স্বর্ণমণির, অষ্টম গোমেদকের, নবম পদ্মরাগের, দশম লশুনীয়ের, একাদশ পেরোজের, দ্বাদশ কটাহেলার।

  2. প্রকাশিত ২১:২১আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    আর বারটা ফটক বারটি মুক্ত ছিল, প্রত্যেকটি ফটক এক একটি মুক্ত দিয়ে তৈরী ছিল। শহরটির রাস্তা ছিল পরিষ্কার কাঁচের মত খাঁটি সোনার তৈরী।

  3. প্রকাশিত ২১:২২আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    আর আমি শহরের মধ্যে কোন উপাসনা ঘর দেখতে পেলাম না; কারণ সর্বশক্তিমান্ প্রভু ঈশ্বর এবং মেষ শিশু নিজেই ছিলেন তার উপাসনা ঘর।

  4. প্রকাশিত ২১:২৩আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    আর সেই শহরে আলো দেবার জন্য সুর্য্যের বা চাঁদের কিছু প্রয়োজন নেই, কারণ ঈশ্বরের মহিমাই সেখানে আলো করে এবং মেষ শিশু সেই শহরের বাতি।

  5. প্রকাশিত ২১:২৪আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    আর জাতিরা সব এই শহরের আলোতে চলাচল করবে; এবং পৃথিবীর রাজারা তাদের নিজের নিজের ঐশ্বর্য্য (প্রতাপ) নিয়ে আসবেন।

  6. প্রকাশিত ২১:২৫আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    ঐ শহরের ফটকগুলি দিনের রবেলায় কখনও বন্ধ হবে না এবং সেখানে রাতও হবে না।

  7. প্রকাশিত ২১:২৬আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    সব জাতির ঐশ্বর্য্য এবং সম্মান তার মধ্যে নিয়ে আসবে।

  8. প্রকাশিত ২১:২৭আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    আর অশুচি কিছু অথবা জঘন্য কাজ করে ও মিথ্যা কথা বলে কোনো লোক সেখানে ঢুকতে পারবে না; শুধুমাত্র মেষশিশুর জীবন-বইটিতে যাদের নাম লেখা আছে, তারাই শুধু ঢুকতে পারবে।

  9. প্রকাশিত ২২:১আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    ¶ তারপর সেই স্বর্গদূত আমাকে জীবন জলের নদী দেখালেন, সেটি স্ফটিকের মত চকচকে ছিল এবং সেটা ঈশ্বরের ও মেষশিশুর সিংহাসন থেকে বের হয়ে সেখানকার রাস্তার মধ্য দিয়ে বয়ে যাচ্ছিল;

  10. প্রকাশিত ২২:২আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    নদীর দুই ধারেই জীবনগাছ ছিল, সেগুলিতে বারো মাসেই বারো রকমের ফল ধরে এবং সেই গাছের পাতা সব জাতির সুস্থতার জন্য ব্যবহার হয়।

  11. প্রকাশিত ২২:৩আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    আর কোন অভিশাপ থাকবে না। আর ঈশ্বরের ও মেষশিশুর সিংহাসন সেই শহরে থাকবে এবং তাঁর দাসেরা তাঁকে সেবাযত্ন করবে।

  12. প্রকাশিত ২২:৪আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    ও তারা তাঁর মুখ দেখবে এবং তাদের কপালে তাঁর নাম থাকবে।

  13. প্রকাশিত ২২:৫আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    সেখানে আর রাত থাকবে না এবং বাতির আলো কিম্বা সুর্য্যের আলো কিছুই দরকার হবে না, কারণ প্রভু ঈশ্বর নিজেই তাদের আলো হবেন; এবং তারা চিরকাল রাজত্ব করবে।

  14. প্রকাশিত ২২:৬আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    পরে সেই স্বর্গদূত আমাকে বললেন, এই সব বাক্য বিশ্বস্ত ও সত্য; এবং যা কিছু অবশ্যই শীঘ্র ঘটতে চলেছে, তা নিজের দাসদের দেখাবার জন্য প্রভু, ভাববাদীদের আত্মাও সকলের ঈশ্বর তাঁর নিজের স্বর্গদূতকে পাঠিয়ে দিয়েছেন।

  15. প্রকাশিত ২২:৭আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    দেখ, আমি শীঘ্রই আসছি, ধন্য সেই যে এই বইয়ের সব ভবিষ্যৎ বাক্য মেনে চলে।

  16. প্রকাশিত ২২:৮আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    আমি যোহন এই সবগুলি দেখেছি ও শুনেছি। এই সব কিছু দেখার ও শোনার পর, যে স্বর্গদূত আমাকে এই সবগুলি দেখাচ্ছিলেন, আমি প্রণাম করার জন্য তাঁর পায়ে উপুড় হয়ে পড়লাম।

  17. প্রকাশিত ২২:৯আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    তখন তিনি আমাকে বললেন, এমন কাজ কর না; আমি তোমার সহদাস এবং তোমার ভাববাদী ভাইদের ও এই বইয়ে লেখা বাক্য যারা পালন করে তাদের দাস; ঈশ্বরকেই প্রণাম কর।

  18. প্রকাশিত ২২:১০আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    তিনি আমাকে আবার বললেন, তুমি এই বইয়ের সব কথা অর্থাৎ ঈশ্বরের বাক্য তুমি গোপন কর না, কারণ দিন খুব কাছে এসে গেছে।

  19. প্রকাশিত ২২:১১আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    যে ধার্মিক নয়, সে এর পরেও অধর্ম্মের কাজ করুক। যে জঘন্য, সে এর পরেও জঘন্য থাকুক। এবং যে ধার্মিক তাকে যা কিছু ধর্মের সেটাই করতে দিন। যে পবিত্র লোক, তাকে এর পরেও পবিত্র থাকতে দিন।

  20. প্রকাশিত ২২:১২আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    “দেখ আমি খুব তাড়াতাড়ি আসছি। প্রত্যেকে যে যেমন কাজ করেছে সেই অনুযায়ী দেবার জন্য পুরষ্কার আমার সঙ্গেই আছে।

  21. প্রকাশিত ২২:১৩আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    আমি আলফা এবং ওমেগা, প্রথম ও শেষ, আরম্ভ এবং সমাপ্তি।”

  22. প্রকাশিত ২২:১৪আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    ধন্য তারা, যারা নিজে নিজের পোশাক পরিষ্কার করে, যেন জীবন গাছের ফল খেতে তারা অধিকারী হয় এবং ফটকগুলি দিয়ে শহরে ঢুকতে পারে।

  23. প্রকাশিত ২২:১৫আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    কুকুরের মত লোক, জাদুকর, ব্যভিচারী, খুনী ও মূর্ত্তি পূজারী এবং যে কেউ মিথ্যা কথা বলতে ভালবাসে ও মিথ্যার মধ্যে চলে তারা সব বাইরে পড়ে আছে।

  24. প্রকাশিত ২২:১৬আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    আমি যীশু আমার নিজের দূতকে পাঠালাম, যেন সে মণ্ডলীগুলোর জন্য তোমাদের কাছে এই সব বিষয়ে সাক্ষ্য দেয়। আমি দায়ূদের মূল এবং বংশধর, ভোরের উজ্জ্বল তারা।

  25. প্রকাশিত ২২:১৭আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    আত্মাও কনে বললেন, এস! যে এই কথা শুনে সেও বলুক, এস, আর যাদের পিপাসা পেয়েছে সে আসুক; যে কেউ ইচ্ছা করে, সে মূল্য ছাড়াই জীবন জল পান করুক।