মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যিরমিয়াহ ৯:৫আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    প্রত্যেক ব্যক্তি তার প্রতিবেশীকে উপহাস করে এবং কেউ সত্যি কথা বলে না। তাদের জিভ মিথ্যা কথা বলতে শেখায়। অপরাধ করে করে তোমরা নিজেদের ক্লান্ত করেছ।

  2. যিরমিয়াহ ৯:৬আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    তোমরা প্রতারণার মাঝে বাস কর; তাদের প্রতারণায় তারা আমাকে মেনে চলতে অস্বীকার করে। এটা সদাপ্রভু বলেন।

  3. যিরমিয়াহ ৯:৭আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    তাই বাহিনীগনের সদাপ্রভু বলেন, দেখ, আমি তাদের যাচাই করব, আমি তাদের পরীক্ষা করব। কারণ আমার প্রজার মেয়েদের নিয়ে আমি আর কি করতে পারি?

  4. যিরমিয়াহ ৯:৮আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    তাদের জিভ হল একটি ধারালো তীর; তা অবিশ্বস্ততার কথা বলে। তারা মুখে প্রতিবেশীর সঙ্গে শান্তির কথা বলে, কিন্তু তাদের অন্তরে মিথ্যার অপেক্ষা করে।

  5. যিরমিয়াহ ৯:৯আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    আমি কি এইসব কিছুর জন্য তাদের শাস্তি দেব না? সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। এই রকম একটি জাতির উপর আমি কি নিজে প্রতিশোধ নেব না?

  6. যিরমিয়াহ ৯:১০আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    আমি বিলাপের গান গাইব এবং পর্বতগুলির জন্য হাহাকার করব এবং তৃণভূমির জন্য শোকের গান গাইব। সেগুলি পুড়ে গেছে, তাই সেখানে তাদের থেকে কেউ আসে না। তারা পশুপালের ডাক শুনতে পায় না। আকাশের পাখীরা আর জীবজন্তুরা দূরে পালিয়ে গেছে।

  7. যিরমিয়াহ ৯:১১আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    তাই আমি যিরূশালেমকে একটি ধ্বংসের ঢিবিতে পরিণত করব ও শিয়ালদের লুকানোর জায়গা করব। আমি যিহূদার শহরগুলিকে জনমানবহীন ধ্বংসস্থান করে তুলব।

  8. যিরমিয়াহ ৯:১২আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    কোন্ জ্ঞানী লোক এই কথা বুঝতে পারে? সদাপ্রভুর মুখের ঘোষণায় সে কি বর্ণনা করে? কেন দেশটি ধ্বংস হল? এটা মরুপ্রান্তের মত এমন ধ্বংস হয়েছে যে, কেউ সেখান দিয়ে যায় না।

  9. যিরমিয়াহ ৯:১৩আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু বলেন, তার কারণ হল, আমি যে ব্যবস্থা তাদের দিয়েছিলাম তা তারা ত্যাগ করেছে, কারণ তারা আমার কথা শোনেনি বা সেটা শুনে চলেনি।

  10. যিরমিয়াহ ৯:১৪আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    তার কারণ তারা তাদের অন্তরের একগুঁয়েমি অনুসারে চলেছে এবং তাদের পূর্বপুরুষেরা যেমন করতে শিক্ষা দিয়েছে তেমন তারা বাল দেবতার অনুসরণ করেছে।

  11. যিরমিয়াহ ৯:১৫আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    সেইজন্য বাহিনীগনের সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, দেখ, আমি এই লোকদের তেতো খাবার ও বিষাক্ত জল খেতে দেব।

  12. যিরমিয়াহ ৯:১৬আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    যখন আমি তাদের সেই জাতির মধ্যে ছড়িয়ে দেব যাদের তারা জানে না, তারা নয় তাদের পূর্বপুরুষেরাও নয়। আমি তাদের পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত আমি তাদের পিছনে তরোয়াল পাঠাব।

  13. যিরমিয়াহ ৯:১৭আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    বাহিনীগনের সদাপ্রভু বলেন, তোমরা এই বিষয়ে ভেবে দেখ; বিলাপকারীদের ডাক; তাদের আসতে দাও। বিলাপ গানে দক্ষ স্ত্রীলোকদের কাছে লোক পাঠাও; তাদের আসতে দাও।

  14. যিরমিয়াহ ৯:১৮আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    তারা তাড়াতাড়ি আসুক এবং আমাদের জন্য বিলাপ করুক, তাই আমাদের চোখ জলে ভেসে যায় এবং চোখের পাতা জলের ধারায় বয়ে যায়।

  15. যিরমিয়াহ ৯:১৯আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    কারণ সিয়োন থেকে বিলাপের কথা শোনা যাচ্ছে, “আমরা কিভাবে ধ্বংস হয়ে গেলাম! আমরা এত লজ্জিত হলাম! কারণ আমাদের দেশ পরিত্যক্ত হয়ে গেছে, যেহেতু তারা আমাদের বাড়িগুলি ছিন্নভিন্ন করেছে।”

  16. যিরমিয়াহ ৯:২০আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    হে স্ত্রীলোকেরা, সদাপ্রভুর কথা শোন; তাঁর মুখের কথায় মনোযোগ দাও। নিজের মেয়েদের বিলাপ গান করতে এবং প্রত্যেক প্রতিবেশী স্ত্রীলোককে শোকের গান করতে শিক্ষা দাও।

  17. যিরমিয়াহ ৯:২১আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    কারণ মৃত্যু আমাদের জানালা দিয়ে উঠল; তা আমাদের প্রাসাদের মধ্যে ঢুকে পড়েছে। তা বাইরে থেকে ছেলে মেয়েদের এবং শহরের চকের যুবকদের ধ্বংস করে।

  18. যিরমিয়াহ ৯:২২আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    এটি ঘোষণা করো, সদাপ্রভু এই কথা ঘোষণা করেন, লোকেদের মৃতদেহ গোবরের মত এবং যারা ফসল কাটে তাদের পিছনে কেটে ফেলে রাখা শস্যের মত মাঠে পড়ে থাকবে; সেখানে তাদের জড়ো করার কেউ থাকবে না।

  19. যিরমিয়াহ ৯:২৩আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু এই কথা বলেন, জ্ঞানী লোক তার জ্ঞানের গর্ব না করুক, বা যোদ্ধা তার শক্তির গর্ব না করুক। ধনী লোক তার ধনসম্পত্তিতে গর্ব না করুক।

  20. যিরমিয়াহ ৯:২৪আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    কারণ যদি কেউ কোনকিছু নিয়ে গর্ব করতে চায়, সে এই নিয়ে গর্ব করুক যে, তার সূক্ষ্ম দৃষ্টি আছে ও জানে। আমি সদাপ্রভু, যিনি পৃথিবীতে বিশ্বস্ত চুক্তি, ন্যায়ে ও সততায় কাজ করেন। কারণ এই সমস্ত বিষয়েই আমি আনন্দিত, সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।

  21. যিরমিয়াহ ৯:২৫আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু এই কথা ঘোষণা করেন, দেখ, সেই দিন আসছে, যখন আমি তাদের শাস্তি দেব যারা কেবল তাদের শরীরেই ত্বকছেদ করেছে।

  22. যিরমিয়াহ ৯:২৬আনু. ৬১০ খ্রিস্টপূর্ব

    আমি মিশর, যিহূদা, ইদোম, অম্মোনের লোকেদের, মোয়াব এবং মরুপ্রান্তে বাসকারী যারা মাথার চুল কাটে তাদের শাস্তি দেব। কারণ সমস্ত জাতি আমার নিয়মকে মানেনি এবং ইস্রায়েলের বাড়ির সবাই অন্তরের অচ্ছিন্নত্বক।

  23. যিরমিয়াহ ১০:১আনু. ৬০৭ খ্রিস্টপূর্ব

    ¶ হে ইস্রায়েল জাতি, সদাপ্রভু তোমাদের কাছে যে ঘোষণা করছেন তা শোন।

  24. যিরমিয়াহ ১০:২আনু. ৬০৭ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু এই কথা বলেন, তোমরা অন্য জাতিদের আচার আচরণ শিখো না এবং আকাশমণ্ডলের নানা চিহ্ন দেখে আতঙ্কিত হোয়ো না, কারণ অন্য জাতিরাই সেগুলি দেখে আতঙ্কিত হয়।

  25. যিরমিয়াহ ১০:৩আনু. ৬০৭ খ্রিস্টপূর্ব

    এই লোকেদের রীতিনীতি অসার। লোকেরা বনে কাঠ কাটে এবং কারিগরের হাত বাটালি দিয়ে এই সব আকার দেয়।