মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ঈশ্বরের পদক্ষেপ ৩০:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি ইস্রায়েলীয়দের থেকে সেই প্রায়শ্চিত্তের রূপা নিয়ে সমাগম তাঁবুর কাজের জন্য দেবে। এটি তোমাদের প্রাণের প্রায়শ্চিত্তের জন্য ইস্রায়েলীয়দের স্মরণ করার জন্য আমার অর্থাৎ সদাপ্রভুর সামনে থাকবে।”

  2. ঈশ্বরের পদক্ষেপ ৩০:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ সদাপ্রভু মোশিকে বললেন,

  3. ঈশ্বরের পদক্ষেপ ৩০:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    “তুমি ধোয়ার কাজের জন্য ব্রোঞ্জের একটি গামলার মত ধোয়ার পাত্র ও তার জন্য ব্রোঞ্জের একটি দানি তৈরী করবে; তুমি এটি সমাগম তাঁবুর ও বেদির মাঝখানে রাখবে এবং তার মধ্যে জল দেবে।

  4. ঈশ্বরের পদক্ষেপ ৩০:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    হারোণ ও তার ছেলেরা অবশ্যই তাদের হাত এবং পা এই জল দিয়ে ধোবে।

  5. ঈশ্বরের পদক্ষেপ ৩০:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যখন তারা সমাগম তাঁবুতে প্রবেশ করবে, অথবা আমার সেবা করার জন্য যখন তারা বেদির নিকটে আসবে এবং হোম উপহার দেবে তখন তারা নিজেদেরকে জলে পরিষ্কার করবে, যেন তারা না মরে।

  6. ঈশ্বরের পদক্ষেপ ৩০:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তারা অবশ্যই তাদের হাত ও পা পরিষ্কার করবে, যেন তারা না মরে। এটি হারোণ ও তার বংশধরদের জন্য বংশ পরম্পরায় চিরকালের ব্যবস্থা হবে।”

  7. ঈশ্বরের পদক্ষেপ ৩০:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ সদাপ্রভু মোশিকে বললেন,

  8. ঈশ্বরের পদক্ষেপ ৩০:২৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    “তুমি এই ভালো ভালো সুগন্ধ মশলাগুলি নাও, পবিত্র জায়গার শেকল অনুযায়ী পাঁচ শত শেকল খাঁটি গন্ধরস, দুশো পঞ্চাশ শেকল সুগন্ধি দারুচিনি,

  9. ঈশ্বরের পদক্ষেপ ৩০:২৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    দুশো পঞ্চাশ শেকল সুগন্ধি বচ, পাঁচ শত শেকল সূক্ষ্ম দারুচিনি এবং এক হিন জিত তেল।

  10. ঈশ্বরের পদক্ষেপ ৩০:২৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এই সবগুলি দিয়ে তুমি অভিষেক করার জন্য পবিত্র তৈল তৈরী করবে, গন্ধবণিকের প্রক্রিয়া মতই এই তৈল তৈরী করবে, আর এটি অভিষেকের জন্য এবং আমার জন্য সংরক্ষিত পবিত্র তেল হবে।

  11. ঈশ্বরের পদক্ষেপ ৩০:২৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তুমি এই তেল দিয়ে সমাগম তাঁবু, সাক্ষ্য সিন্দুক,

  12. ঈশ্বরের পদক্ষেপ ৩০:২৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    টেবিল এবং তার সব পাত্র, দীপদানি ও তার সব জিনিসপাত্র,

  13. ঈশ্বরের পদক্ষেপ ৩০:২৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ধূপবেদি, হোমবেদি ও তার সব পাত্রগুলি এবং হাত ধোয়ার জন্য গামলার মত পাত্র ও সেটি রাখবার জন্য দানি অভিষেক করবে।

  14. ঈশ্বরের পদক্ষেপ ৩০:২৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর এই সব জিনিসপত্র গুলি পবিত্র করবে, যাতে সেগুলি অতি পবিত্র হবে এবং আমার জন্য সংরক্ষিত হবে। যে কেউ সেগুলি স্পর্শ করবে, তাকে অবশ্যই পবিত্র হতে হবে।

  15. ঈশ্বরের পদক্ষেপ ৩০:৩০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তুমি হারোণকে ও তার ছেলেদেরকে আমার যাজকের কাজ ও সেবা কাজ করার জন্য অভিষেক করে পবিত্র করবে।

  16. ঈশ্বরের পদক্ষেপ ৩০:৩১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তুমি ইস্রায়েলীয়দেরকে বলবে, তোমাদের লোকদের বংশানুক্রমে আমার থেকে এটি পবিত্র অভিষেকের জন্য তেল হবে।

  17. ঈশ্বরের পদক্ষেপ ৩০:৩২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এটি মানুষের গায়ে লাগানো যাবে না; আর না তোমরা সেই জিনিসের পরিমাণ অনুসারে সেরকম অন্য কোন তেল তৈরী করবে; কারণ এটি পবিত্র এবং আমার অর্থাৎ সদাপ্রভুর জন্য সংরক্ষিত।

  18. ঈশ্বরের পদক্ষেপ ৩০:৩৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যে কেউ এই তেলের মত সুগন্ধি তেল তৈরী করে ও যে কেউ অন্য কারুর গায়ে কিছুটা লাগিয়ে দেয়, সে নিজের লোকজনের মধ্য থেকে বিচ্ছিন্ন হবে।”

  19. ঈশ্বরের পদক্ষেপ ৩০:৩৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি নিজের কাছে সুগন্ধি মশালা নেবে, গুগ্গুলু, নখী, কুন্দুরু; এই সব সুগন্ধি মশালার ও খাঁটি লবানের প্রত্যেকটি সমান ভাগে ভাগ করে নেবে।

  20. ঈশ্বরের পদক্ষেপ ৩০:৩৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এইগুলি দিয়ে গন্ধবণিকের প্রক্রিয়া মতো তৈরী এবং লবণ মিশিয়ে এক খাঁটি ও পবিত্র এবং আমার জন্য সংরক্ষিত সুগন্ধ ধূপ তৈরী করবে।

  21. ঈশ্বরের পদক্ষেপ ৩০:৩৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি এইগুলি একটি ভালো চূর্ণ যন্ত্রে চূর্ণ করবে। এর কিছুটা নিয়ে যে সমাগম তাঁবুতে আমি তোমার সঙ্গে দেখা করব তার মধ্যে সাক্ষ্য সিন্দুকের সামনে সেগুলি রাখবে; আর তোমরা এটিকে অতি পবিত্র বলে মনে করবে।

  22. ঈশ্বরের পদক্ষেপ ৩০:৩৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর যেমন তোমরা সুগন্ধি ধূপ তৈরী করবে, তোমরা সেই জিনিসের পরিমাণ অনুসারে নিজেদের জন্য তা কোরো না। এটি তোমার কাছে মহা পবিত্র হবে।

  23. ঈশ্বরের পদক্ষেপ ৩০:৩৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যে কেউ সুগন্ধির জন্য তার মত ধূপ তৈরী করবে, সে নিজের লোকদের থেকে বিচ্ছিন্ন হবে।”

  24. ঈশ্বরের পদক্ষেপ ৩১:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ আর সদাপ্রভু মোশিকে বললেন,

  25. ঈশ্বরের পদক্ষেপ ৩১:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    “দেখ, আমি যিহূদা বংশের হূরের নাতি ঊরির ছেলে বৎসলেলের নাম ধরে ডাকলাম।