মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ঈশ্বরের পদক্ষেপ ৩২:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এখন তুমি আমাকে থামাতে চেষ্টা কর না, তাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রকট হোক, আমি তাদেরকে হত্যা করব, তখন আমি তোমার থেকে এক বড় জাতি তৈরী করব।”

  2. ঈশ্বরের পদক্ষেপ ৩২:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু মোশি তাঁর ঈশ্বর সদাপ্রভুকে অনুরোধ করে বললেন, “হে সদাপ্রভু, তোমার যে প্রজাদেরকে তুমি ক্ষমতাবান ও শক্তিশালী হাত দিয়ে মিশর দেশ থেকে বের করে এনেছ, তাদের বিরুদ্ধে তোমার ক্রোধ কেন প্রকট হবে?

  3. ঈশ্বরের পদক্ষেপ ৩২:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    মিশরীয়েরা কেন বলবে, ক্ষতি করার জন্য, পার্বত্য অঞ্চলে তাদেরকে নষ্ট করতে ও পৃথিবী থেকে লোপ করতে, তিনি তাদেরকে বের করে এনেছেন? তুমি নিজের প্রচণ্ড ক্রোধ থামাও ও তোমার প্রজাদের শাস্তির বিষয়ে ক্ষান্ত হও।

  4. ঈশ্বরের পদক্ষেপ ৩২:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি নিজের দাস অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবকে স্মরণ কর, যাদের কাছে তুমি নিজের নামের শপথ করে বলেছিলে, ‘আমি আকাশের তারাদের মত তোমাদের বংশ বৃদ্ধি করব এবং এই যে সমস্ত দেশের কথা বললাম এগুলি তোমাদের বংশকে দেব, তারা চিরকালের জন্য এটা অধিকার করবে’।”

  5. ঈশ্বরের পদক্ষেপ ৩২:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন সদাপ্রভু তাঁর প্রজাদের যে অনিষ্ট করার কথা বলেছিলেন, তা আর করলেন না।

  6. ঈশ্বরের পদক্ষেপ ৩২:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে মোশি মুখ ফেরালেন, সাক্ষ্যের সেই দুই পাথরের ফলক হাতে নিয়ে পর্বত থেকে নামলেন; সেই পাথরের ফলকের এপিঠ ওপিঠ দুপিঠেই লেখা ছিল।

  7. ঈশ্বরের পদক্ষেপ ৩২:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সেই পাথরের ফলক ঈশ্বরের তৈরী এবং সেই লেখা ঈশ্বরের লেখা, ফলকে খোদাই করা।

  8. ঈশ্বরের পদক্ষেপ ৩২:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে যিহোশূয় কোলাহলকারী লোকেদের রব শুনে মোশিকে বললেন, “শিবিরে যুদ্ধের শব্দ হচ্ছে”।

  9. ঈশ্বরের পদক্ষেপ ৩২:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি বললেন, “ওটা তো জয়ধ্বনির শব্দ নয়, পরাজয়ধ্বনিরও শব্দ নয়; আমি গানের শব্দ শুনতে পাচ্ছি।”

  10. ঈশ্বরের পদক্ষেপ ৩২:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে তিনি শিবিরের কাছাকাছি এলে ঐ বাছুর এবং নাচ দেখতে পেলেন; তাতে মোশি ক্রোধে জ্বলে উঠে পর্বতের নিচে তাঁর হাত থেকে সেই দুটি পাথরের ফলক ছুঁড়ে ভেঙে ফেললেন।

  11. ঈশ্বরের পদক্ষেপ ৩২:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তাদের তৈরী বাছুর নিয়ে আগুনে পুড়িয়ে দিলেন এবং তা ধূলোর মত পিষে জলের উপরে ছড়িয়ে ইস্রায়েল সন্তানদের পান করালেন।

  12. ঈশ্বরের পদক্ষেপ ৩২:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে মোশি হারোণকে বললেন, “ঐ লোকেরা তোমার কি করেছিল যে, তুমি তাদের দিয়ে এত বড় পাপ করালে?”

  13. ঈশ্বরের পদক্ষেপ ৩২:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    হারোণ বললেন, “আমার প্রভুর ক্রোধ প্রকট না হোক। আপনি লোকেদেরকে জানেন যে, তারা দুষ্টতায় পূর্ণ।

  14. ঈশ্বরের পদক্ষেপ ৩২:২৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তারা আমাকে বলল, ‘আমাদের এগিয়ে নিয়ে যাবার জন্য আমাদের দেবতা তৈরী করুন, কারণ যে মোশি মিশর দেশ থেকে আমাদেরকে বের করে এনেছিল, তাঁর কি হল, তা আমরা জানি না’।”

  15. ঈশ্বরের পদক্ষেপ ৩২:২৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন আমি বললাম, “তোমাদের মধ্যে যার যে সোনা আছে, সে তা খুলে দিক; তারা আমাকে দিল; পরে আমি তা আগুনে ছুঁড়ে ফেললে ঐ বাছুরটি বেরিয়ে এল।”

  16. ঈশ্বরের পদক্ষেপ ৩২:২৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে মোশি দেখলেন, লোকেরা স্বেচ্ছাচারী হয়েছে, কারণ হারোণ শত্রুদের মধ্যে বিদ্রূপের জন্য তাদেরকে স্বেচ্ছাচারী হতে দিয়েছিলেন।

  17. ঈশ্বরের পদক্ষেপ ৩২:২৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন মোশি শিবিরের দরজায় দাঁড়িয়ে বললেন, “সদাপ্রভুর পক্ষে কে? সে আমার কাছে আসুক।” তাতে লেবির সন্তানেরা সবাই তাঁর কাছে জড়ো হল।

  18. ঈশ্বরের পদক্ষেপ ৩২:২৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি তাদের বললেন, “সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন, ‘তোমরা প্রত্যেক জন নিজেদের ঊরুতে তরোয়াল বাঁধ, শিবিরের মধ্যে দিয়ে এক দরজা থেকে অন্য দরজা পর্যন্ত যাতায়াত করো এবং প্রতিজন নিজের নিজের ভাই, বন্ধু ও প্রতিবেশীকে হত্যা কর’।”

  19. ঈশ্বরের পদক্ষেপ ৩২:২৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তাতে লেবির সন্তানেরা মোশির বাক্য অনুসারে সেই রকম করল, আর সেই দিন লোকদের মধ্যে কমপক্ষে তিন হাজার লোক মারা পড়ল।

  20. ঈশ্বরের পদক্ষেপ ৩২:২৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কারণ মোশি বলেছিলেন, “আজ তোমরা প্রত্যেক জন নিজেদের ছেলে ও ভাইয়ের বিপক্ষ হয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে নিজেদের হস্তপূরণ কর, তাতে তিনি এই দিনের তোমাদেরকে আশীর্বাদ করবেন।”

  21. ঈশ্বরের পদক্ষেপ ৩২:৩০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ পরদিন মোশি লোকদেরকে বললেন, “তোমরা খুব বড় পাপ করলে, এখন আমি সদাপ্রভুর কাছে উঠে যাচ্ছি; যদি সম্ভব হয়, তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করব।”

  22. ঈশ্বরের পদক্ষেপ ৩২:৩১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে মোশি সদাপ্রভুর কাছে ফিরে গিয়ে বললেন, “হায় হায়, এই লোকেরা খুব পাপ করেছে, নিজেদের জন্য সোনার দেবতা তৈরী করেছে।

  23. ঈশ্বরের পদক্ষেপ ৩২:৩২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আহা। এখন এদের পাপ ক্ষমা কর; আর যদি না কর, তবে আমি অনুরোধ করছি, তোমার লেখা বই থেকে আমার নাম কেটে ফেল।”

  24. ঈশ্বরের পদক্ষেপ ৩২:৩৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন সদাপ্রভু মোশিকে বললেন, “যে ব্যক্তি আমার বিরুদ্ধে পাপ করেছে, তারই নাম আমি নিজের বই থেকে কেটে ফেলব।

  25. ঈশ্বরের পদক্ষেপ ৩২:৩৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এখন যাও, আমি যে দেশের বিষয়ে তোমাকে বলেছি, সেই দেশে লোকেদের নিয়ে যাও; দেখ, আমার দূত তোমার আগে আগে যাবেন, কিন্তু যেদিন আমি তাদের শাস্তি দেব, আমি তাদের পাপের জন্য শাস্তি দেব।”