মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ঈশ্বরের পদক্ষেপ ৩১:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর আমি তাকে ঈশ্বরের আত্মায়, জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যায় ও সব রকম শিল্প কৌশলে পরিপূর্ণ করলাম;

  2. ঈশ্বরের পদক্ষেপ ৩১:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যাতে সে শিল্পের নকশা করতে পারে, সোনা, রূপা ও পিতলের কাজ করতে পারে,

  3. ঈশ্বরের পদক্ষেপ ৩১:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পাথর কেটে আকার দিতে, কাঠ খোদাই করতে ও সব রকম কারিগরী শিল্প করতে পারে।

  4. ঈশ্বরের পদক্ষেপ ৩১:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর দেখ, আমি দান বংশের অহীষামকের ছেলে অহলীয়াবকে তার সহকারী করে দিলাম এবং সমস্ত জ্ঞানী লোকের অন্তরে জ্ঞান দিলাম; সুতরাং আমি তোমাকে যা যা আদেশ করেছি, সে সমস্ত তারা তৈরী করবে;

  5. ঈশ্বরের পদক্ষেপ ৩১:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সমাগম তাঁবু, সাক্ষ্য সিন্দুক ও সাক্ষ্য সিন্দুকের উপরের প্রতিবিধান এবং তাঁবুর সমস্ত পাত্র;

  6. ঈশ্বরের পদক্ষেপ ৩১:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর টেবিল ও তার সব পাত্র, পরিষ্কার বাতিদান ও তার সব পাত্র এবং ধূপবেদি;

  7. ঈশ্বরের পদক্ষেপ ৩১:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর হোমবেদি ও তার সব পাত্র এবং তলদেশ সহ বড় গামলা।

  8. ঈশ্বরের পদক্ষেপ ৩১:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এবং সূক্ষ্মশিল্পিত বস্ত্র, যাজকের কাজ করার জন্য হারোণ যাজকের পবিত্র পোশাক, তার ছেলেদের পোশাক

  9. ঈশ্বরের পদক্ষেপ ৩১:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এবং অভিষেকের তেল ও পবিত্র স্থানের জন্য সুগন্ধি ধূপ; আমি তোমাকে যেমন আদেশ দিয়েছি, সেই অনুসারে তারা সমস্তই করবে।”

  10. ঈশ্বরের পদক্ষেপ ৩১:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ আর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ইস্রায়েল সন্তানদের আরও এই কথা বলো,

  11. ঈশ্বরের পদক্ষেপ ৩১:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ‘তোমরা অবশ্যই আমার বিশ্রামদিন পালন করবে; কারণ তোমাদের বংশপরম্পরা অনুসারে আমার ও তোমাদের মধ্যে এটা এক চিহ্ন হয়ে থাকলো, যেন তোমরা জানতে পারো যে, আমিই তোমাদের পবিত্র করার সদাপ্রভু।

  12. ঈশ্বরের পদক্ষেপ ৩১:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সুতরাং তোমরা বিশ্রামদিন পালন করবে, কারণ তোমাদের জন্য সেই দিন পবিত্র; যে কেউ সেই দিন অপবিত্র করবে, তার অবশ্যই প্রাণদণ্ড হবে; কারণ যে কেউ ঐ দিনের কাজ করবে, সে তার লোকদের মধ্যে থেকে উচ্ছিন্ন হবে।

  13. ঈশ্বরের পদক্ষেপ ৩১:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ছদিন কাজ করবে, কিন্তু সপ্তম দিন সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামের জন্য পবিত্র বিশ্রামদিন, সেই বিশ্রামদিনের যে কেউ কাজ করবে, তার অবশ্যই প্রাণদণ্ড হবে।

  14. ঈশ্বরের পদক্ষেপ ৩১:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    অতএব ইস্রায়েল সন্তানরা চিরদিনের ব্যবস্থা হিসাবে বংশের পরম্পরা অনুসারে বিশ্রামদিন রক্ষা করার জন্য বিশ্রামদিন পালন করবে।

  15. ঈশ্বরের পদক্ষেপ ৩১:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আমার ও ইস্রায়েল সন্তানদের মধ্যে এটা চিরকালীন চিহ্ন; কারণ সদাপ্রভু ছদিনের আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছিলেন, আর সপ্তম দিনের বিশ্রাম করেছিলেন এবং ঝালিয়ে নিয়েছিলেন’।”

  16. ঈশ্বরের পদক্ষেপ ৩১:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে তিনি সীনয় পর্বতে মোশির সঙ্গে কথা শেষ করে সাক্ষ্যের দুটি ফলক, ঈশ্বরের আঙ্গুল দিয়ে লেখা দুটি পাথরের ফলক, তাঁকে দিলেন।

  17. ঈশ্বরের পদক্ষেপ ৩২:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ পর্বত থেকে নামতে মোশির দেরী হচ্ছে দেখে লোকেরা হারোণের কাছে জড়ো হয়ে তাঁকে বলল, “উঠুন, আমাদের এগিয়ে যাবার জন্য আমাদের দেবতা তৈরী করুন, কারণ যে মোশি মিশর দেশ থেকে আমাদেরকে বের করে এনেছেন, তাঁর কি হল, তা আমরা জানি না।”

  18. ঈশ্বরের পদক্ষেপ ৩২:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন হারোণ তাদেরকে বললেন, “তোমরা তোমাদের স্ত্রী ও ছেলে মেয়েদের কানের সোনা খুলে আমার কাছে আনো”।

  19. ঈশ্বরের পদক্ষেপ ৩২:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তাতে সমস্ত লোক তাদের কান থেকে সোনা খুলে হারোণের কাছে আনল।

  20. ঈশ্বরের পদক্ষেপ ৩২:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন তিনি তাদের হাত থেকে সোনা গ্রহণ করে কারুকার্য করলেন এবং একটি ছাঁচে ঢালা বাছুর তৈরী করলেন; তখন লোকেরা বলতে লাগল, “হে ইস্রায়েল, এই তোমার দেবতা, যিনি মিশর দেশ থেকে তোমাকে বের করে এনেছেন”।

  21. ঈশ্বরের পদক্ষেপ ৩২:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর হারোণ তা দেখে তার সামনে একটি বেদি তৈরী করলেন এবং হারোণ ঘোষণা করে বললেন, “কাল সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসব হবে।”

  22. ঈশ্বরের পদক্ষেপ ৩২:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর লোকেরা পরদিন ভোরে উঠে হোমবলি উৎসর্গ করল এবং মঙ্গলার্থক নৈবেদ্য আনল; আর লোকেরা ভোজন পান করতে বসল, পরে উল্লাস করতে উঠল।

  23. ঈশ্বরের পদক্ষেপ ৩২:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি নেমে যাও, কারণ তোমার যে লোকদেরকে তুমি মিশর থেকে বের করে এনেছ, তারা নষ্ট হয়েছে।

  24. ঈশ্বরের পদক্ষেপ ৩২:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আমি তাদেরকে যে পথে চলার আদেশ দিয়েছি তারা শীঘ্রই সেই পথ থেকে ফিরেছে; তারা তাদের জন্য এক ছাঁচে ঢালা বাছুর তৈরী করে তার কাছে প্রণাম করেছে এবং তার উদ্দেশ্যে বলিদান করেছে ও বলেছে, ‘হে ইস্রায়েল, এই তোমার দেবতা, যিনি মিশর দেশ থেকে তোমাকে বের করে এনেছেন’।”

  25. ঈশ্বরের পদক্ষেপ ৩২:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু মোশিকে আরও বললেন, “আমি সেই লোকেদেরকে দেখলাম; দেখ, তারা একগুঁয়ে জাতি।