মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. হিব্রু ৩:১১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তখন আমি নিজে রেগে গিয়ে এই শপথ করলাম, এরা আমার বিশ্রামে প্রবেশ করবে না।”

  2. হিব্রু ৩:১২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ভাইয়েরা, সতর্ক থেকো, অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাছে কারোর মধ্যে থাকে যে, তোমরা জীবন্ত ঈশ্বর থেকে সরে যাও।

  3. হিব্রু ৩:১৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    বরং তোমরা দিন দিন একে অপরকে চেতনা দাও, যতক্ষণ আজ নামে আখ্যাত দিন থাকে, যেন তোমাদের মধ্যে কেউ পাপের প্রতারণায় কঠিন না হয়।

  4. হিব্রু ৩:১৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কারণ আমরা খ্রীষ্টের সহভাগী হয়েছি, যদি আদি থেকে আমাদের নিশ্চয় জ্ঞান শেষ পর্যন্ত দৃঢ়ভাবে ধরে রাখি।

  5. হিব্রু ৩:১৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    যেমন পবিত্র শাস্ত্রে লেখা আছে, “আজ যদি তোমরা তাঁর রব শোনো, তবে নিজের নিজের হৃদয় কঠিন কোরো না, যেমন সেই ইস্রায়েলীয়দের বিদ্রোহের জায়গায়।”

  6. হিব্রু ৩:১৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    বল দেখি, কারা ঈশ্বরের রব শুনেও তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? মোশির মাধ্যমে মিশর থেকে আসা সমস্ত লোক কি নয়?

  7. হিব্রু ৩:১৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কাদের জন্যই বা ঈশ্বর চল্লিশ বছর অসন্তুষ্ট ছিলেন? তাদের জন্য কি নয়, যারা পাপ করেছিল, যাদের মৃতদেহ মরূপ্রান্তে পড়েছিল?

  8. হিব্রু ৩:১৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ঈশ্বর কাদের বিরুদ্ধেই বা এই শপথ করেছিলেন যে, “এরা আমার বিশ্রামে প্রবেশ করবে না,” অবাধ্যদের বিরুদ্ধে কি না?

  9. হিব্রু ৩:১৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এতে আমরা দেখতে পাচ্ছি যে, অবিশ্বাসের কারণেই তারা প্রবেশ করতে পারল না।

  10. হিব্রু ৪:১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ সেইজন্য আমাদের খুব সতর্ক থাকা উচিত, পাছে তাঁর বিশ্রামে প্রবেশ করবার প্রতিজ্ঞা থেকে গেলেও যেন এমন মনে না হয় যে, তোমাদের কেউ তা থেকে বঞ্চিত হয়েছে।

  11. হিব্রু ৪:২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কারণ যেভাবে ইস্রায়েলীয়দের কাছে সেইভাবে আমাদের কাছেও সুসমাচার প্রচারিত হয়েছিল বটে, কিন্তু সেই বার্তা যারা শুনেছিল তাদের কোনো লাভ হল না, কারণ তারা বিশ্বাসের সঙ্গে ছিল না।

  12. হিব্রু ৪:৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    বাস্তবিক বিশ্বাস করেছি যে আমরা, আমরা সেই বিশ্রামে প্রবেশ করতে পাচ্ছি; যেমন তিনি বলেছেন, “তখন আমি নিজের ক্রোধে এই শপথ করলাম, তারা আমার বিশ্রামে প্রবেশ করবে না,” যদিও তাঁর কাজ জগত সৃষ্টি পর্যন্ত ছিল।

  13. হিব্রু ৪:৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কারণ তিনি সপ্তম দিনের র বিষয়ে পবিত্র শাস্ত্রে এই কথা বলেছিলেন, “এবং সপ্তম দিনের ঈশ্বর নিজের সব কাজ থেকে বিশ্রাম করলেন।”

  14. হিব্রু ৪:৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আবার তিনি বললেন, “তারা আমার বিশ্রামে প্রবেশ করবে না।”

  15. হিব্রু ৪:৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    অতএব বাকি থাকল এই যে, কিছু লোক বিশ্রামে প্রবেশ করবে এবং অনেক ইস্রায়েলীয়েরা যারা সুসমাচার পেয়েছিল, তারা অবাধ্যতার কারণে প্রবেশ করতে পারেনি;

  16. হিব্রু ৪:৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আবার তিনি পুনরায় এক দিন স্থির করে দায়ূদের মাধ্যমে বলেন, “আজ,” যেমন আগে বলা হয়েছে, “আজ যদি তোমরা তাঁর রব শোনো, তবে নিজের নিজের হৃদয় কঠিন কোরো না।”

  17. হিব্রু ৪:৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ফলে, যিহোশূয় যদি তাদেরকে বিশ্রাম দিতেন, তবে ঈশ্বর অন্য দিনের র কথা বলতেন না।

  18. হিব্রু ৪:৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    সুতরাং ঈশ্বরের প্রজাদের জন্য বিশ্রামকালের ভোগ বাকি রয়েছে।

  19. হিব্রু ৪:১০আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ফলে যেভাবে ঈশ্বর নিজের কাজ থেকে বিশ্রাম করেছিলেন, তেমনি যে ব্যক্তি তাঁর বিশ্রামে প্রবেশ করেছে, সেও নিজের কাজ থেকে বিশ্রাম করতে পারল।

  20. হিব্রু ৪:১১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    অতএব এস, আমরা সেই বিশ্রামে প্রবেশ করতে প্রাণপণ চেষ্টা করি, যেন কেউ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পড়ে না যায়।

  21. হিব্রু ৪:১২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য্যকরী এবং দুধার খড়গ থেকে তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা, এই সবের বিভেদ করে এবং এটা মনের চিন্তা ও উদ্দেশ্যে উপলব্ধি করতে সক্ষম;

  22. হিব্রু ৪:১৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আর ঈশ্বরের দৃষ্টিতে কোনো কিছুই গোপন নয়; কিন্তু তাঁর সামনে সবই নগ্ন ও অনাবৃত রয়েছে, যাঁর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে।

  23. হিব্রু ৪:১৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ ভাল, আমরা এক মহান মহাযাজককে পেয়েছি, যিনি স্বর্গের মধ্যে দিয়ে গিয়েছেন, তিনি যীশু, ঈশ্বরের পুত্র; অতএব এস, আমরা বিশ্বাসে দৃঢ়ভাবে থাকি।

  24. হিব্রু ৪:১৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আমরা এমন মহাযাজককে পাইনি, যিনি আমাদের দুর্বলতার দুঃখে দুঃখিত হতে পারেন না, কিন্তু তিনি সব বিষয়ে আমাদের মত পরীক্ষিত হয়েছেন বিনা পাপে।

  25. হিব্রু ৪:১৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    অতএব এস, আমরা সাহসের সঙ্গে অনুগ্রহ-সিংহাসনের কাছে আসি, যেন আমরা দয়া লাভ করি এবং দিনের র উপযোগী উপকারের জন্য অনুগ্রহ পাই।