circa AD 48–96
Letters to the Churches
Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.
এই কালের পদ
- ২ তিমথীয় ৪:১১আনু. ৬৬ খ্রিস্টাব্দ
কেবল লূক আমার সঙ্গে আছেন। তুমি মার্ককে সঙ্গে করে নিয়ে এস, কারণ তিনি সেবা কাজের বিষয়ে আমার বড় উপকারী।
- ২ তিমথীয় ৪:১২আনু. ৬৬ খ্রিস্টাব্দ
আর তুখিককে আমি ইফিষে পাঠিয়েছি।
- ২ তিমথীয় ৪:১৩আনু. ৬৬ খ্রিস্টাব্দ
ত্রোয়াতে কার্পের কাছে যে শালখানি রেখে এসেছি, তুমি আসবার দিনের সেটা এবং বইগুলি, বিশেষ করে কতকগুলি চামড়ার বই, সঙ্গে করে এনো।
- ২ তিমথীয় ৪:১৪আনু. ৬৬ খ্রিস্টাব্দ
যে আলেকসান্দর তামার কাজ করে, সে আমার অনেক ক্ষতি করেছে; প্রভু তার কাজের উচিত প্রতিফল তাকে দেবেন।
- ২ তিমথীয় ৪:১৫আনু. ৬৬ খ্রিস্টাব্দ
তুমিও সেই ব্যক্তি থেকে সাবধান থেকো, কারণ সে আমাদের বাক্যের খুব প্রতিরোধ করেছিল।
- ২ তিমথীয় ৪:১৬আনু. ৬৬ খ্রিস্টাব্দ
আমার প্রথমবার আত্মপক্ষ সমর্থনের দিন কেউ আমার পক্ষে উপস্থিত হল না; সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল; এটা তাদের প্রতি গণ্য না হোক।
- ২ তিমথীয় ৪:১৭আনু. ৬৬ খ্রিস্টাব্দ
কিন্তু প্রভু আমার কাছে দাঁড়ালেন এবং আমাকে শক্তিশালী করলেন, যেন আমার মাধ্যমে প্রচার কাজ সম্পূর্ণ হয় এবং অইহূদিয় সব লোকে তা শুনতে পায়; আর আমি সিংহের (রোম সরকার) মুখ থেকে রক্ষা পেলাম।
- ২ তিমথীয় ৪:১৮আনু. ৬৬ খ্রিস্টাব্দ
প্রভু আমাকে সমস্ত খারাপ কাজ থেকে রক্ষা করবেন এবং নিজের স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করবেন। যুগপর্য্যায়ের যুগে যুগে তাঁর মহিমা হোক। আমেন।
- ২ তিমথীয় ৪:১৯আনু. ৬৬ খ্রিস্টাব্দ
¶ প্রিষ্কিলাকে ও আক্কিলাকে এবং অনীষিফরের পরিবারকে মঙ্গলবাদ কর।
- ২ তিমথীয় ৪:২০আনু. ৬৬ খ্রিস্টাব্দ
ইরাস্ত করিন্থ শহরে আছেন এবং ত্রফিম অসুস্থ হওয়াতে আমি তাঁকে মিলিত শহরে রেখে এসেছি।
- ২ তিমথীয় ৪:২১আনু. ৬৬ খ্রিস্টাব্দ
তুমি শীতকালের আগে আসতে চেষ্টা কর। উবূল, পুদেন্ত, লীন, ক্লৌদিয়া এবং সকল ভাই তোমাকে অভিবাদন করছেন।
- ২ তিমথীয় ৪:২২আনু. ৬৬ খ্রিস্টাব্দ
প্রভু তোমার আত্মার সহবর্ত্তী হোন। অনুগ্রহ তোমাদের সহবর্ত্তী হোক। আমেন।
- তিতুস ১:১আনু. ৬৫ খ্রিস্টাব্দ
¶ পৌল, ঈশ্বরের দাস ও যীশু খ্রীষ্টের প্রেরিত, ঈশ্বরের মনোনীত করা লোকদের বিশ্বাস অনুসারে এবং ভক্তি অনুযায়ী, সত্যের জ্ঞান অনুসারে, প্রিয় পুত্র তীতকে লিখিত পত্র;
- তিতুস ১:২আনু. ৬৫ খ্রিস্টাব্দ
যে জ্ঞান ও সত্য সেই অনন্ত জীবনের আশাযুক্ত, জগত সৃষ্টি হবার পূর্বকাল থেকেই ঈশ্বর, যিনি মিথ্যা বলেন না, তিনি এই জীবন দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন,
- তিতুস ১:৩আনু. ৬৫ খ্রিস্টাব্দ
ঠিক দিনের ঈশ্বর তাঁর নিজের বাক্য প্রকাশ করেছেন; আমাদের মুক্তিদাতা ঈশ্বরের আদেশমত যা প্রচারের ভার আমাকে দিয়েছে।
- তিতুস ১:৪আনু. ৬৫ খ্রিস্টাব্দ
খ্রীষ্টের উপর বিশ্বাসে যে আমার সঙ্গে এক হয়ে গেছে, আমার সেই সত্যিকারের সন্তান তীতের প্রতি। পিতা ঈশ্বর এবং আমাদের মুক্তিদাতা খ্রীষ্ট যীশু থেকে অনুগ্রহ ও শান্তি আসুক।
- তিতুস ১:৫আনু. ৬৫ খ্রিস্টাব্দ
¶ আমি তোমাকে এই জন্যই ক্রীতীতে রেখে এসেছি, যেন যে যে কাজ অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে, তুমি সেটা ঠিক করে দাও এবং যেমন আমি তোমাকে আদেশ দিয়েছিলাম, প্রত্যেক নগরে প্রাচীনদের কাজে নিযুক্ত কর;
- তিতুস ১:৬আনু. ৬৫ খ্রিস্টাব্দ
একজন প্রাচীনব্যক্তিকে এমন হতে হবে যে মানুষ নিন্দনীয় নয় ও কেবলমাত্র একজন স্ত্রী থাকবে, যার সন্তানেরা খ্রীষ্টে বিশ্বাসী, নষ্টামি দোষে দোষী বা অবাধ্য নয় (তাকে নিযুক্ত কর)।
- তিতুস ১:৭আনু. ৬৫ খ্রিস্টাব্দ
ঈশ্বরের তত্ত্বাবধায়ক লোক হিসাবে, সেই পালককে এমন হতে হবে, যাতে কেউ তাঁর নিন্দা করতে না পারে; অসংযত, বদমেজাজী, মাতাল, প্রহারক বা কুৎসিত অর্থ লোভী যেন না হয়।
- তিতুস ১:৮আনু. ৬৫ খ্রিস্টাব্দ
কিন্তু অতিথি সেবক, সৎপ্রেমিক, সংযত, ভালো বিচার বুদ্ধি সম্পন্ন, ধার্মিক ও নিজেকে দমন রাখে এমন হতে হবে।
- তিতুস ১:৯আনু. ৬৫ খ্রিস্টাব্দ
এবং শিক্ষানুরূপ বিশ্বস্ত বাক্য তাঁকে ধরে রাখতে হবে, যেন তিনি নিরাময় শিক্ষাতে উপদেশ দিতে এবং যারা বিরুদ্ধে দাঁড়ায় তাদের দোষ ধরে দিতে পারেন।
- তিতুস ১:১০আনু. ৬৫ খ্রিস্টাব্দ
কারণ অনেক অবাধ্য লোক আছে, যারা, মূল্যহীন কথা বলে ও ছলনা করে থাকে, তারা ছিন্নত্বকের ওপর বেশি জোর দেয়;
- তিতুস ১:১১আনু. ৬৫ খ্রিস্টাব্দ
এই লোকদের মুখ বন্ধ করে দেওয়ার দরকার কারণ তারা অন্যায় লাভের জন্য যে শিক্ষা প্রয়োজন নেই সেই শিক্ষা দিয়ে কখন কখন একেবারে পরিবার ধ্বংস করে ফেলে।
- তিতুস ১:১২আনু. ৬৫ খ্রিস্টাব্দ
তাদের একজন নিজ দেশীয় ভাববাদী বলেছেন, ক্রীতীয়ের লোকেরা বরাবরই মিথ্যাবাদী, হিংস্র জন্তু, অলস পেটুক।
- তিতুস ১:১৩আনু. ৬৫ খ্রিস্টাব্দ
এই কথাটা সত্যি; সেইজন্য তুমি তাদেরকে কড়াভাবে সংশোধন কর; যেন তারা বিশ্বাসে নিরাময় হয়,