মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ২ তিমথীয় ৩:৩আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    অকৃতজ্ঞ, অসাধু, স্নেহহীন, ক্ষমাহীন, পরচর্চাকরি, অজিতেন্দ্রিয়,

  2. ২ তিমথীয় ৩:৪আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    প্রচন্ড সদবিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্ব্বান্ধ, ঈশ্বরকে প্রেম না করে বরং বিলাস প্রিয় হবে;

  3. ২ তিমথীয় ৩:৫আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    লোকে ভক্তির মুখোশধারী, কিন্তু তার শক্তি অস্বীকারকারী হবে; তুমি এই রকম লোকদের কাছ থেকে সরে যাও।

  4. ২ তিমথীয় ৩:৬আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    এদের মধ্যে এমন লোক আছে, যারা ঘরে ঢুকে পাপী মনের স্ত্রীলোকদের বিপথে পরিচালিত করে তারা সবদিন নতুন শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে,

  5. ২ তিমথীয় ৩:৭আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে না।

  6. ২ তিমথীয় ৩:৮আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    আর যান্নি ও যাম্ব্রি যেমন মোশির প্রতিরোধ করেছিল, সেই রকম ভাক্ত শিক্ষকেরা সত্যের প্রতিরোধ করছে, এই লোকেরা মনের দিক থেকে দুর্নীতিগ্রস্ত এবং বিশ্বাস সম্বন্ধে অবিশ্বস্ত।

  7. ২ তিমথীয় ৩:৯আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    কিন্তু এরা আর আগে যেতে পারবে না; কারণ যেমন ওদেরও হয়েছিল, তেমনি এদের বোকামি সবার কাছে স্পষ্ট হবে।

  8. ২ তিমথীয় ৩:১০আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    ¶ কিন্তু তুমি আমার শিক্ষা, আচার ব্যবহার, সঙ্কল্প, বিশ্বাস, দীর্ঘসহিষ্ণুতা, প্রেম, ধৈর্য্য,

  9. ২ তিমথীয় ৩:১১আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    নানা ধরনের তাড়না ও দুঃখভোগের অনুসরণ করেছ; আন্তিয়খিয়া, ইকনিয় এবং লুস্ত্রা শহরে আমার সঙ্গে কি কি ঘটেছিল; কত তাড়না সহ্য করেছি। আর সেই সব থেকে প্রভু আমাকে উদ্ধার করেছেন।

  10. ২ তিমথীয় ৩:১২আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    আর যত লোক ভক্তিভাবে খ্রীষ্ট যীশুতে জীবন যাপন করতে ইচ্ছা করে, তাদের প্রতি তাড়না ঘটবে।

  11. ২ তিমথীয় ৩:১৩আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    কিন্তু দুষ্ট লোকেরা ও ভণ্ডরা, পরের ভ্রান্তি তৈরী করে ও নিজেরা ভ্রান্ত হয়ে, দিন দিন খারাপ পথে এগিয়ে যাবে।

  12. ২ তিমথীয় ৩:১৪আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    কিন্তু তুমি যা যা শিখেছ এবং নিশ্চিত ভাবে বিশ্বাস করেছ, তাতেই স্থির থাক; তুমি তো জান যে, কাদের কাছে শিখেছ।

  13. ২ তিমথীয় ৩:১৫আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    আরও জান, তুমি ছেলেবেলা থেকে পবিত্র বাক্য থেকে শিক্ষালাভ করেছ, সে সব পবিত্র শাস্ত্রে খ্রীষ্ট যীশু সম্বন্ধে বিশ্বাসের মাধ্যমে পরিত্রানের জন্য জ্ঞান দিতে পারে।

  14. ২ তিমথীয় ৩:১৬আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    শাস্ত্রের প্রত্যেক কথা ঈশ্বরের মাধ্যমে এসেছে এবং সেগুলি শিক্ষার, চেতনার, সংশোধনের, ধার্মিকতার সম্বন্ধে শাসনের জন্য উপকারী,

  15. ২ তিমথীয় ৩:১৭আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    যেন ঈশ্বরের লোক সম্পূর্ণভাবে পরিপক্ক হয়ে, সব ভাল কাজের জন্য প্রস্তুত হতে পারে।

  16. ২ তিমথীয় ৪:১আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    ¶ আমি ঈশ্বরের সামনে এবং যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন, সেই খ্রীষ্ট যীশুর সামনে, তাঁর প্রকাশের ও তাঁর রাজ্যের দোহাই দিয়ে, তোমাকে এই দৃঢ় আদেশ দিচ্ছি;

  17. ২ তিমথীয় ৪:২আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    তুমি বাক্য প্রচার কর, দিনের অদিনের প্রচারের জন্য প্রস্তুত হও, সম্পূর্ণ ধৈর্য্য ও শিক্ষাদান পূর্ব্বক উৎসাহিত কর, ধমক দাও, চেতনা দাও।

  18. ২ তিমথীয় ৪:৩আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    কারণ এমন দিন আসবে, যে দিন লোকেরা সত্য শিক্ষা সহ্য করবে না, কিন্তু নিজেদের ইচ্ছা অনুসারে নিজেদের জন্য অনেক শিক্ষক জোগাড় করবে,

  19. ২ তিমথীয় ৪:৪আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    এবং সত্যের বিষয় থেকে কান ফিরিয়ে গল্প শুনতে চাইবে।

  20. ২ তিমথীয় ৪:৫আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    কিন্তু তুমি সর্ববিষয়ে চিন্তাশীল হও, দুঃখভোগ স্বীকার কর, সুসমাচার প্রচারকের কাজ কর, তোমার সেবা কাজ সম্পূর্ণ কর।

  21. ২ তিমথীয় ৪:৬আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    কারণ, এখন আমাকে উত্সর্গের মত ঢেলে দেওয়া হচ্ছে এবং আমার মৃত্যুর দিন উপস্থিত হয়েছে।

  22. ২ তিমথীয় ৪:৭আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    আমি খ্রীষ্টের পক্ষে প্রাণপনে যুদ্ধ করেছি, ঠিক করা পথের শেষ পর্যন্ত দৌড়েছি, বিশ্বস্ততা রক্ষা করেছি।

  23. ২ তিমথীয় ৪:৮আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    এখন থেকে আমার জন্য ধার্মিকতার মুকুট তোলা রয়েছে; প্রভু সেই ধর্মময় বিচারকর্ত্তা, সেই দিন আমাকে তা দেবেন; কেবল আমাকে নয়, বরং যত লোক প্রেমের সহিত তাঁর পুনরাগমনের জন্য অপেক্ষা করছেন, তাদেরকেও দেবেন।

  24. ২ তিমথীয় ৪:৯আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    ¶ তুমি শীঘ্র আমার কাছে আসতে চেষ্টা কর;

  25. ২ তিমথীয় ৪:১০আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    কারণ দীমা এই বর্তমান যুগ ভালবাসাতে আমাকে ছেড়ে থিষলনীকী শহরে গিয়েছে; ক্রীষ্কেন্ত গালাতিয়া প্রদেশে, তীত দালমাতিয়া প্রদেশে গিয়েছেন;