মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. তিতুস ১:১৪আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    ইহূদিদের গল্প কথায়, ও সত্য থেকে দূরে এমন মানুষদের আদেশে মন না দেয়।

  2. তিতুস ১:১৫আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    শুদ্ধ মানুষের কাছে সবই শুদ্ধ; কিন্তু দুষিত ও অবিশ্বাসীদের পক্ষে কিছুই শুদ্ধ নয়, বরং তাদের মন ও বিবেক সকলই দূষিত হয়ে পড়েছে।

  3. তিতুস ১:১৬আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    তারা দাবি করে যে, তারা ঈশ্বরকে জানে, কিন্তু কাজে তাঁকে স্বীকার করে না; তারা ঘৃণার যোগ্য ও অবাধ্য এবং কোনো ভালো কাজের জন্য উপযুক্ত নয়।

  4. তিতুস ২:১আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    ¶ কিন্তু তুমি নিরাময় শিক্ষার উপযোগী কথা বল।

  5. তিতুস ২:২আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    বৃদ্ধদেরকে বল, যেন তাঁরা আত্মসংযমী, ধীর, সংযত, [এবং] বিশ্বাসে, প্রেমে, ধৈর্য্যে নিরাময় হন।

  6. তিতুস ২:৩আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    সেই প্রকারে বৃদ্ধ। মহিলাদের বল, যেন তাঁরা আচার ব্যবহারে ভয়শীলা হন, অপরের নিন্দা করা বা মাতাল না হন, তারা যেন ভালো শিক্ষাদায়িনী হন;

  7. তিতুস ২:৪আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    তাঁরা যেন যুবতী মেয়েদের সংযত করে তোলেন, যেন এরা স্বামী ও ছেলে মেয়েদের ভালবাসেন,

  8. তিতুস ২:৫আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    সংযত, শুদ্ধ, গৃহ কাজে মনযোগী, দয়ালু, ও নিজ নিজ স্বামীর অধীনে থাকে, যাতে ঈশ্বরের নিন্দা না হয়।

  9. তিতুস ২:৬আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    সেইভাবে যুবকদেরকে সংযত থাকতে উত্সাহিত কর।

  10. তিতুস ২:৭আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    আর নিজে সব বিষয়ে ভালো কাজের আদর্শ হও, তোমার শিক্ষায় অনিন্দা, ধীরতা ও অদুষিত নিরাময় বাক্য থাকে,

  11. তিতুস ২:৮আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    যেন বিপক্ষের লোকেরা লজ্জা পায় কারণ মন্দ বলবার তো তাদের কিছুই থাকবে না।

  12. তিতুস ২:৯আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    যারা দাস তাদেরকে বল, যেন তারা নিজ নিজ প্রভুদের বাধ্য থাকে ও সব বিষয়ে সন্তুষ্ট করে এবং অযথা তর্ক না করে,

  13. তিতুস ২:১০আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    কিছুই আত্মসাৎ বা চুরি না করে, কিন্তু তারা ভালো বিশ্বস্ততা প্রমাণ করে, যেন তারা আমাদের মুক্তিদাতা ঈশ্বরের সম্মন্ধে যে শিক্ষা আছে তা সব বিষয়ে সুন্দর করে তোলে।

  14. তিতুস ২:১১আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    ¶ কারণ ঈশ্বরের অনুগ্রহ দ্বারা পাপ থেকে মুক্তি পাওয়া যায় তা সব মানুষের কাছেই প্রকাশিত হয়েছে।

  15. তিতুস ২:১২আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    তা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যেন আমরা ভক্তিহীনতা ও জগতের কামনা বাসনাকে অস্বীকার করি, সংযত, ধার্মিক ও ভক্তিভাবে এই বর্ত্তমান যুগে জীবন কাটাই,

  16. তিতুস ২:১৩আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    এবং মহান ঈশ্বর মুক্তিদাতা যীশু খ্রীষ্টের প্রতাপ প্রকাশ পাবে যে দিন, সেই দিন আমাদের সেই ধন্য আশা পূর্ণ হবার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করি।

  17. তিতুস ২:১৪আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    যিনি আমাদের জন্য নিজেকে দান করলেন, যেন মূল্য দিযে অধর্মীদের সমস্ত পাপ থেকে মুক্ত করেন এবং নিজের জন্য নিজের লোকদেরকে, ভালো কাজে উদ্যোগী লোকদের পবিত্র করেন।

  18. তিতুস ২:১৫আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    তুমি এই সব কথা বল এবং পূর্ণ আদেশের সঙ্গে শিক্ষা দাও, ও শাসন কর; কাউকেও তোমাকে তুচ্ছ করতে দিও না।

  19. তিতুস ৩:১আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    ¶ তুমি তাদেরকে মনে করিয়ে দাও যেন তারা তত্ত্বাবধায়কদের ও কর্মচারীদের মান্য করে, বাধ্য হয়, সব রকম ভালো কাজের জন্য তৈরী হয়,

  20. তিতুস ৩:২আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    কারোর নিন্দা না করে ও বিরোধ না করে নম্র হয়, সব মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করে,

  21. তিতুস ৩:৩আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    কারণ আগে আমরাও বোকা, অবাধ্য, বুদ্ধিহীন, নানারকম নোঙরা আনন্দে ও সুখভোগের দাসত্বে, হিংসাতে ও দুষ্টতায় দিন কাটিয়েছি, ঘৃণার যোগ্য ছিলাম ও একজন অন্যকে হিংসা করতাম।

  22. তিতুস ৩:৪আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    কিন্তু যখন আমাদের মুক্তিদাতা ঈশ্বরের মধুর স্বভাব এবং মানবজাতীর উপর প্রেম প্রকাশিত হলো,

  23. তিতুস ৩:৫আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    তখন তিনি আমাদের ধার্মিকতার জন্য নয়, কিন্তু নিজের স্নেহ ও দয়াতে, নতুন জন্মের দ্বারা আমাদের অন্তর ধুয়ে পরিষ্কার করলেন ও পবিত্র আত্মায় নতুন করে আমাদেরকে রক্ষা করলেন,

  24. তিতুস ৩:৬আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    সেই আত্মাকে তিনি আমাদের মুক্তিদাতা যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের উপরে প্রচুররূপে দিলেন;

  25. তিতুস ৩:৭আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    যেন তাঁরই অনুগ্রহে ধার্মিক হিসাবে আমরা অনন্ত জীবনের আশায় উত্তরাধিকারী হই।