মূল বিষয়বস্তুতে যান

Abraham

277 টি পদ · 14 জন পরিবারের সদস্য

আরও পরিচিত: Abram

Abraham-এর উল্লেখ থাকা পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. তখন অব্রাহাম নিজের দাসদেরকে বললেন, “তোমরা এই জায়গায় গাধার সঙ্গে থাক; আমি ও ছেলেটি, আমরা ঐ জায়গায় গিয়ে প্রার্থনা করি, পরে তোমাদের কাছে ফিরে আসব”

  2. তখন অব্রাহাম হোমের কাঠ নিয়ে নিজের ছেলে ইসহাকের কাঁধে দিলেন এবং নিজের হাতে আগুন ও ছুরি; দুজনেই একসঙ্গে চলে গেলেন।

  3. ইসহাক নিজের বাবা অব্রাহামকে বললেন, “হে আমার বাবা।” তিনি বললেন, “হে আমার ছেলে, দেখ, এই আমি।” তখন তিনি বললেন, “এই দেখুন, আগুন ও কাঠ, কিন্তু হোমের জন্য বাচ্চা ভেড়া কোথায়?”

  4. অব্রাহাম বললেন, “বৎস, ঈশ্বর নিজের হোমের জন্য বাচ্চা ভেড়া যোগাবেন।” পরে উভয়ে একসঙ্গে গেলেন।

  5. ঈশ্বরের নির্দিষ্ট জায়গায় উপস্থিত হলে অব্রাহাম সেখানে যজ্ঞবেদি নির্মাণ করে কাঠ সাজালেন, পরে নিজের ছেলে ইসহাককে বেঁধে বেদিতে কাঠের ওপরে রাখলেন।

  6. পরে অব্রাহাম হাত বাড়িয়ে নিজের ছেলেকে হত্যা করার জন্য ছুরি গ্রহণ করলেন।

  7. এমন দিনের আকাশ থেকে সদাপ্রভুর দূত তাঁকে ডাকলেন, বললেন, “অব্রাহাম, অব্রাহাম।” তিনি বললেন, “দেখুন এই আমি।”

  8. তখন অব্রাহাম চোখ তুলে চাইলেন, আর দেখ, তাঁর পিছন দিকে একটি ভেড়া, তার শিং ঝোপে বাঁধা; পরে অব্রাহাম গিয়ে সেই মেষটি নিয়ে নিজের পুত্রের পরিবর্তে হোমের জন্য বলিদান করলেন।

  9. আর অব্রাহাম সেই জায়গার নাম যিহোবা-যিরি [সদাপ্রভু যোগাবেন] রাখলেন। এই জন্য আজও লোকে বলে, “সদাপ্রভুর পর্বতে যোগান হবে।”

  10. পরে সদাপ্রভুর দূত দ্বিতীয় বার আকাশ থেকে অব্রাহামকে ডেকে বললেন,

  11. পরে অব্রাহাম নিজের দাসদের কাছে গেলেন, আর সবাই উঠে একসঙ্গে বের-শেবাতে গেলেন; এবং অব্রাহাম বের-শেবাতে বাস করতে লাগলেন।

  12. ¶ ঐ ঘটনার পরে অব্রাহামের কাছে এই সংবাদ আসল, “দেখুন, আপনার ভাই নাহোরের জন্য মিল্কাও ছেলেদেরকে জন্ম দিয়েছেন;

  13. বথূয়েলের মেয়ে রিবিকা। অব্রাহামের ভাই নাহোরের জন্য মিল্কা এই আট জনকে জন্ম দিলেন।

  14. পরে সারা কনান দেশে কিরিয়থর্ব্বে অর্থাৎ হিব্রোণে মারা গেলেন। আর অব্রাহাম সারার জন্য শোক ও কাঁদতে আসলেন।

  15. পরে অব্রাহাম নিজের মৃত স্ত্রীর সামনে থেকে উঠে গিয়ে হেতের সন্তানদের বললেন,

  16. তখন হেতের ছেলেরা অব্রাহামকে উত্তর দিলেন,

  17. তখন অব্রাহাম উঠে সেই দেশের লোকদের, অর্থাৎ হেতের ছেলেদের কাছে নত হলেন,

  18. তখন ইফ্রোণ হেতের সন্তানদের মধ্যে বসে ছিলেন; আর হেতের যত সন্তান তাঁর নগরের দরজা দিয়ে প্রবেশ করলেন, তাঁদের কর্ণগোচরে সেই হিত্তীয় ইফ্রোণ অব্রাহামকে উত্তর করলেন,

  19. তখন অব্রাহাম সেই দেশের লোকদের সামনে নত হলেন,

  20. তখন ইফ্রন উত্তর দিয়ে অব্রাহামকে বললেন,

  21. তখন অব্রাহাম ইফ্রনের কথা শুনলেন; ইফ্রন হেতের সন্তানদের সামনে যে রূপার কথা বলেছিলেন, অব্রাহাম তা, অর্থাৎ বনিকদের মধ্যে প্রচলিত চারশো শেকল রূপা তুলে ইফ্রনকে দিলেন।

  22. এই সব কিছু হেতের সন্তানদের সামনে, তাঁর নগরের দরজায় প্রবেশকারী সকলের সামনে, অব্রাহামের নিজের অধিকার স্থির করা হল।

  23. তারপরে অব্রাহাম কনান দেশের মম্রির, অর্থাৎ হিব্রোণের সামনে মকপেলা ক্ষেত্রে অবস্থিত গুহাতে নিজের স্ত্রী সারার কবর দিলেন।

  24. এই ভাবে কবরস্থানের অধিকারের জন্য সেই ক্ষেত্রে ও সেখানকার গুহাতে অব্রাহামের অধিকার হেতের সন্তানদের মাধ্যমে স্থির করা হল।

  25. ¶ সেইদিনের অব্রাহাম বৃদ্ধ ও তাঁর অনেক বয়স হয়েছিল এবং সদাপ্রভু অব্রাহামকে সব বিষয়ে আশীর্বাদ করেছিলেন।