Skip to content

Praise সম্পর্কে বাইবেলের পদ

490 টি পদ · 106 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ঈশ্বর, জাতিরা তোমার প্রশংসা করুক, সমস্ত লোকে তোমার প্রশংসা করুক।

  2. অহ, জাতিরা উল্লাস করুক এবং আনন্দে গান করুক, কারণ তুমি ন্যায়বিচারে লোকদের বিচার করবে এবং পৃথিবীর অন্যান্য জাতিদের শাসন করবে। সেলা

  3. তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে গান গাও, তাঁর নামের প্রশংসা কর; যিনি প্রান্তরের মধ্যে দিয়ে উঠে যাত্রা করে তার জন্য রাজপথ তৈরী কর; তাঁর নাম সদাপ্রভুু, তাঁর সামনে উল্লাস কর।

  4. ধন্য প্রভু, যিনি দিন দিন আমাদের ভার বহন করেন; সেই ঈশ্বর আমাদের পরিত্রান। সেলা

  5. জনসমাজের মধ্যে ঈশ্বরের ধন্যবাদ কর; সদাপ্রভুুর প্রশংসা কর, তোমরা যারা ইস্রায়েলের সত্য বংশধর।

  6. পৃথিবীর রাজ্য ঈশ্বরের উদ্দেশ্যে গান গাও; সেই সদাপ্রভুুর প্রশংসা গান কর, সেলা

  7. যিনি আদিকালে স্বর্গের স্বর্গ দিয়ে রথে গমন করেন; দেখ, তিনি নিজের স্বর পরাক্রান্ত স্বর ছাড়েন।

  8. ঈশ্বরের পরাক্রম আরোপ কর; তাঁর মহিমা ইস্রায়েলের উপরে, তাঁর পরাক্রম আকাশমন্ডলে রয়েছে।

  9. আমি গানের দ্বারা তোমার নাম প্রশংসা করব এবং ধন্যবাদ দ্বারা তাঁর মহিমা করব।

  10. আকাশ ও পৃথিবী তাঁর প্রশংসা করুক, সমুদ্র ও তার মধ্যে সব কিছু তাঁর প্রশংসা করুক।

  11. যারা তোমাকে খোঁজ করে এবং তারা সবাই তোমার মধ্যে আনন্দ এবং খুশি হবে; যারা তোমার পরিত্রান ভালবাসে তারা সবদিন বলুক, ঈশ্বরের প্রশংসা হোক।

  12. গর্ভ থেকেই তোমার উপরেই আমার আশ্রয়; মায়ের জঠর থেকেই তুমিই আমাকে নিয়েছ; আমি সবদিন তোমারই প্রশংসা করি।

  13. আমি অনেকের দৃষ্টিতে উদাহরণ স্বরূপ; তুমি আমার দৃঢ় আশ্রয়।

  14. আমার মুখ তোমার প্রশংসায় পরিপূর্ণ থাকবে এবং সমস্ত দিন তোমার সম্মান করবো।

  15. কিন্তু আমি সবদিন আশা করব এবং অধিক আমি তোমার আরও প্রশংসা করব।

  16. আমার মুখ তোমার ধার্মিকতার বিষয় বর্ণনা করবে এবং তোমার পরিত্রান সমস্ত দিন বর্ণনা করবে, যেহেতু আমি তা বুঝিনা।

  17. আবার আমি নেবল যন্ত্রে তোমার স্তব করব, কারণ তোমার বিশ্বাসযোগ্যতার জন্য, আমার ঈশ্বর, বীণা যন্ত্রে তোমার উদ্দেশ্যে সঙ্গীত করব।

  18. ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই, আমরা তোমাকে ধন্যবাদ দিই, কারণ তোমার উপস্থিতি প্রকাশ হবে; লোকে তোমার আশ্চর্য্য কাজের কথা বলবে।

  19. তাতে তোমার লোক ও তোমার চরানির মেষ যে আমরা, আমরা চিরকাল তোমার ধন্যবাদ করব, বংশপরম্পরায় তোমার প্রশংসার প্রচার করব।

  20. ঈশ্বর আমাদের শক্তি তাঁর উদ্দেশ্যে আনন্দ ধ্বনি কর, যাকোবের ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি কর।

  21. ধন্য তারা, যারা তোমার গৃহে বাস করে, তারা সর্বদা তোমার প্রশংসা করবে।

  22. হে প্রভু আমার ঈশ্বর, আমি সম্পূর্ণ হৃদয় দিয়ে তোমার স্তব করব, আমি চিরকাল তোমার নামের গৌরব করব।

  23. আমি চিরকাল সদাপ্রভুুর নিয়মের বিশ্বস্ততার কাজের গান গাব, আমি মুখে তোমার বিশ্বস্ততা আগামী প্রজন্মের কাছে প্রচার করব।

  24. হে সদাপ্রভুু, স্বর্গ তোমার আশ্চর্য্য কাজের প্রশংসা করে, পবিত্রদের সমাজে তোমার বিশ্বস্ততা প্রশংসনীয়।

  25. ধন্য সদাপ্রভুু, চিরকালের জন্য। আমেন, আমেন।