মূল বিষয়বস্তুতে যান

Afflictions and Adversities সম্পর্কে বাইবেলের পদ

526 টি পদ · 5 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. কারণ তোমার রাগ গর্জন করে, তুমি আমাকে তুলে আছাড় মেরেছ।

  2. তিনি আমার শক্তি নিয়ে নিয়েছেন আমার যৌবনে। তিনি আমার আয়ু কমিয়ে দিয়েছেন।

  3. একজন বাবা যেমন সন্তানদের করুণা করেন, তেমন সদাপ্রভুুও করুণা করেন তাদের যারা তাঁকে সম্মান করে।

  4. কারণ তিনি আমাদের গঠন জানেন; তিতিনি তোমাকে দৃঢ় প্রেমের দ্বারা আশির্বাদ দেননি জানেন যে আমরা ধূলো মাত্র।

  5. অন্ধকারে আলোর জ্যোতি হবে ধার্মিক লোকেদের জন্য; সে করুণাময়, ক্ষমাশীল এবং ধার্মিক।

  6. আমার দুঃখে এটাই আমার সান্ত্বনা: যে তোমার প্রতিজ্ঞা আমাকে বাঁচিয়ে রেখেছে।

  7. হে সদাপ্রভুু, আমি প্রাচীনকাল থেকে তোমার ধর্মময় আদেশ শিখছি, আর সান্ত্বনা পেয়েছি।

  8. তোমার বিধি আমার গান হয়েছে যেখানে আমি অস্থায়ীভাবে বাস করি।

  9. যদি তোমার ব্যবস্থা আমার আনন্দদায়ক না হত, তবে আমি আপন দুঃখে ধ্বংস হতাম।

  10. যদিও চরম দূর্দশা ও যন্ত্রণা আমাকে পেয়ে বসেছে, [তবুও] তোমার আদেশ সকল আমার আনন্দদায়ক।

  11. যে দিন আমি তোমাকে ডাকলাম, তুমি আমাকে উত্তর দিলে, তুমি আমাকে উৎসাহ দিলে এবং আমার আত্মাকে শক্তিশালী করলে।

  12. যদিও আমি সঙ্কটের মধ্যে দিয়ে যাই, তবু তুমি আমাকে নিরাপদে রাখবে; তুমি তোমার হাত বিস্তার করবে আমার শত্রুদের রাগের বিরুদ্ধে, তোমার ডান হাত আমাকে বাঁচাবে।

  13. সদাপ্রভুু আমার শেষ পর্যন্ত আমার সঙ্গে আছেন; তোমার বিশ্বস্ততার নিয়ম, সদাপ্রভুু, অনন্তকালস্থায়ী; তোমার হাতের কোন কিছুকে পরিত্যাগ কোরোনা।

  14. আমি জানি যে সদাপ্রভুু বিবাদের কারণ বজায় রাখবে এবং দরিদ্রদের বিচার নিস্পন্ন করবেন।

  15. সদাপ্রভুু পতনোম্মুখ সবাইকে সহায়তা করেন, অবনত সবাইকে ওপরে ওঠান।

  16. তিনি ভাঙা হৃদয়ের মানুষদের সুস্থ করেন, তাদের ক্ষতস্থান বেঁধে দেন।

  17. আমার পুত্র, সদাপ্রভুর শাসন তুচ্ছ কোরো না, তাঁর তিরস্কারকে ঘৃণা কোরো না;

  18. কারণ সদাপ্রভু যাকে প্রেম করেন, তাকেই শাস্তি দেন, যেমন বাবা ছেলের প্রতি যে তাঁকে সন্তুষ্ট করে।

  19. বাজে কথায় খারাপ লোকের ফাঁদ থাকে, কিন্তু ধার্মিক বিপদ থেকে উদ্ধার হয়।

  20. যে গরিবকে উপহাস করে, সে তার নির্মাতাকে অপমান করে; যে বিপদে আনন্দ করে, সে অদণ্ডিত থাকবে না।

  21. বিপদের দিনের যদি কাপুরুষতা দেখাও, তবে তোমার শক্তি সামান্য।

  22. ¶ আরও আর একবার আমি চিন্তা করলাম সমস্ত অত্যাচারের কথা যা সূর্য্যের নিচে হয়েছে। উপদ্রুতদের চোখের জলের দিকে দেখ। তাদের জন্য সান্ত্বনাকারী নেই। ক্ষমতা তাদের অত্যাচারীদের হাতে, কিন্তু উপদ্রুতদের সান্ত্বনাকারী নেই।

  23. ভোজ বাড়ি যাওয়ার থেকে শোকার্ত বাড়ি যাওয়া ভাল, কারণ শোক সব লোকের কাছে জীবনের শেষে আসবে, তাই জীবিতদের এটা মনে রাখা উচিত।

  24. হাঁসির থেকে দুঃখ ভালো, কারণ মুখের বিষন্নতার পরে হৃদয়ের প্রসন্নতা আসে।

  25. এটা দিনের রবেলায় রোদ থেকে ছায়া পাবার জন্য একটা ছাউনি এবং ঝড় ও বৃষ্টি থেকে রক্ষা পাবার জন্য একটা আশ্রয়ের জায়গা হবে।