মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যিরমিয়াহ ৩১:৩৯আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    তখন মাপার দড়ি সেখান থেকে সোজা গারেব পাহাড় পর্যন্ত টানা হবে এবং তারপর ঘুরে গোয়াতে যাবে।

  2. যিরমিয়াহ ৩১:৪০আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব

    মৃতদেহ ও ছাই ফেলার উপত্যকা এবং কিদ্রোণ উপত্যকার সমস্ত মাঠ এবং পূর্ব দিকে ঘোড়া ফটকের কোণা পর্যন্ত, সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা হবে। এটিকে আর কখনও উপড়ে ফেলা বা ছুঁড়ে ফেলা হবে না।”

  3. যিরমিয়াহ ৩২:১আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    ¶ যিহূদার রাজা সিদিকিয়ের দশম বছরে, নবূখদনিৎসরের রাজত্বের আঠারো বছরে সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে এল।

  4. যিরমিয়াহ ৩২:২আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    সেই দিনের বাবিলের রাজার সৈন্যদল যিরূশালেম অবরোধ করছিল এবং যিরমিয় ভাববাদী যিহূদার রাজবাড়ীর পাহারাদারদের উঠানে বন্দী ছিলেন।

  5. যিরমিয়াহ ৩২:৩আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    যিহূদার রাজা সিদিকিয় তাঁকে বন্দী করেছেন এবং বলেছেন, “কেন তুমি ভাববাণী করে বল, সদাপ্রভু বলেন, ‘আমি এই শহরকে বাবিলের রাজার হাতে সমর্পণ করব এবং সে এটা দখল করবে।

  6. যিরমিয়াহ ৩২:৪আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    যিহূদার রাজা সিদিকিয় কলদীয় রাজার হাত থেকে রেহাই পাবে না, কারণ সে বাবিল রাজার হাতে সমর্পিত হবে। বাবিলের রাজার মুখোমুখি হয়ে সে কথা বলবে এবং নিজের চোখে তাকে দেখবে।

  7. যিরমিয়াহ ৩২:৫আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    কারণ সিদিকিয় বাবিলে যাবে এবং যতক্ষণ না আমি তার সাথে কিছু করি, ততক্ষণ পর্যন্ত সে সেখানেই থাকবে।’ প্রস্তুত এটা সদাপ্রভুর ঘোষণা। কারণ তোমরা কলদীয়দের সঙ্গে যুদ্ধ করলেও সফল হবে না।”

  8. যিরমিয়াহ ৩২:৬আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    যিরমিয় বললেন, “সদাপ্রভু এই বাক্য আমার কাছে এসেছিল এবং বলল,

  9. যিরমিয়াহ ৩২:৭আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    ‘দেখ, আমার কাকা শল্লুমের ছেলে হনমেল তোমার কাছে আসবে এবং বলবে অনাথোতে আমার যে জমিটি আছে, তা তুমি নিজের জন্য কেনো, কারণ সেটি কিনে মুক্ত করা অধিকার তোমার আছে’।

  10. যিরমিয়াহ ৩২:৮আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    তখন সদাপ্রভুর কথামতই আমার কাকার ছেলে হনমেল পাহারাদারদের উঠানে আমার কাছে এসে বলল, ‘বিন্যামীন প্রদেশে অনাথোতে আমার যে জমি আছে সেটা তুমি কেনো। কারণ সেখানে বাস করার অধিকার ও সেটি মুক্ত করার অধিকার তোমার আছে। তাই তুমিই সেটি নিজের জন্য কেনো’। তখন আমি জানলাম এটি সদাপ্রভুরই বাক্য।

  11. যিরমিয়াহ ৩২:৯আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    তাই আমার কাকার ছেলে হনমেলের কাছ থেকে আমি অনাথোতের সেই জমিটি কিনলাম এবং সতেরো শেকল রূপা তাকে ওজন করে দিলাম।

  12. যিরমিয়াহ ৩২:১০আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    আমি গুটানো কাগজে লিখলাম, সীলমোহর করলাম ও সাক্ষী রাখলাম। তখন দাঁড়িপাল্লায় ওজন করে রূপা দিলাম।

  13. যিরমিয়াহ ৩২:১১আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    আমি দুটি গুটানো কাগজ নিলাম নিয়ম ও শর্ত লেখা সীলমোহর করা একটি ও সীলমোহর না করা আর একটি।

  14. যিরমিয়াহ ৩২:১২আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    আমি আমার কাকার ছেলে হনমেলের সামনে, যে সাক্ষীরা সীলমোহর করা কাগজে লিখেছিল, তাদের ও পাহারাদারদের উঠানে বসা সমস্ত ইহুদীদের সামনে সেই গুটানো কাগজটি মহসেয়ের নাতি, নেরিয়ের ছেলে বারূককে দিলাম।

  15. যিরমিয়াহ ৩২:১৩আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    তাদের সামনেই আমি বারূককে আদেশ দিলাম। আমি বললাম,

  16. যিরমিয়াহ ৩২:১৪আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    ‘বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন তুমি সীলমোহর করা ও সীলমোহর না করা জমি কেনার গুটানো কাগজ দুটি একটি মাটির পাত্রে রাখ, যাতে তা অনেক দিন ঠিক থাকে’।

  17. যিরমিয়াহ ৩২:১৫আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    কারণ বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘এই দেশে বাড়ি, জমি ও আঙ্গুর ক্ষেত আবার কেনাবেচা চলবে’।

  18. যিরমিয়াহ ৩২:১৬আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    জমি কেনার গুটানো কাগজটি নেরিয়ের ছেলে বারূককে দেবার পর আমি সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করলাম,

  19. যিরমিয়াহ ৩২:১৭আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    ধিক, প্রভু সদাপ্রভু! তুমি একাই তোমার মহাশক্তি ও ক্ষমতাপূর্ণ হাত দিয়ে আকাশমণ্ডল ও পৃথিবী তৈরী করেছ। তোমার পক্ষে কিছু করাই অসম্ভব না।

  20. যিরমিয়াহ ৩২:১৮আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    তুমি হাজার পুরুষ পর্যন্ত তোমার চুক্তিতে বিশ্বস্ত থাক এবং বাবার পাপের শাস্তি তুমি তাদের পরের সন্তানদের কোলে দিয়ে থাক। তুমি মহান ও শক্তিশালী ঈশ্বর; বাহিনীগণের সদাপ্রভু তোমার নাম।

  21. যিরমিয়াহ ৩২:১৯আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    তোমার জ্ঞান মহান ও তোমার কাজগুলি শক্তিপূর্ণ। কারণ মানুষের সমস্ত পথে তোমার চোখ খোলা থাকে; তুমি প্রত্যেকজনকে তার আচরণ ও কাজের প্রতিফল দিয়ে থাক।

  22. যিরমিয়াহ ৩২:২০আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    তুমি মিশর দেশে অনেক চিহ্ন ও আশ্চর্য্য কাজ করেছিলে। আজও পর্যন্ত ইস্রায়েল ও সমস্ত মানবজাতির মধ্যে সেই সব করে চলেছ, তাতে তোমার নাম বিখ্যাত হয়েছে এখনও হচ্ছে।

  23. যিরমিয়াহ ৩২:২১আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    কারণ তুমি চিহ্ন ও আশ্চর্য্য কাজ দিয়ে এবং শক্তিশালী ও ক্ষমতাপূর্ণ হাত বাড়িয়ে, আতঙ্কের সঙ্গে তোমার প্রজা ইস্রায়েলকে মিশর থেকে বের করে এনেছিলে।

  24. যিরমিয়াহ ৩২:২২আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    তুমি তাদের সেই দেশ দিয়েছিলে, যা তুমি তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলে দুধ ও মধু প্রবাহিত একটি দেশ।

  25. যিরমিয়াহ ৩২:২৩আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    এবং তারা প্রবেশ করেছিল ও তা অধিকার করেছিল, কিন্তু তারা তোমার কথা মান্য করে নি বা তোমার ব্যবস্থার বাধ্য হয়নি। তুমি যা করতে তাদের আদেশ দিয়েছিলে তার কিছুই তারা করে নি। তাই এই সমস্ত বিপদ তুমি তাদের উপর এনেছ।