মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যিরমিয়াহ ৩২:২৪আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    দেখ, শহরটি দখল করার জন্য স্তূপ তৈরী করা হয়েছে। তরোয়াল, দূর্ভিক্ষ এবং মহামারীর মধ্যে দিয়ে শহরটি কলদীয়দের হাতে সমর্পিত হবে, যারা এর বিরুদ্ধে যুদ্ধ করছে। তুমি যা বলেছ, তা ঘটেছে, দেখ, তুমি তা সবই দেখছ।

  2. যিরমিয়াহ ৩২:২৫আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    তখন তুমি নিজে আমাকে বললে, ‘তুমি রূপা দিয়ে জমি কেনো ও সাক্ষী রাখ, কিন্তু এই শহরটি কলদীয়দের হাতে সমর্পিত হল’।”

  3. যিরমিয়াহ ৩২:২৬আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে এল এবং বলল,

  4. যিরমিয়াহ ৩২:২৭আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    “দেখ! আমি সদাপ্রভু, সমস্ত মানবজাতির ঈশ্বর। কোন কিছু করা কি আমার পক্ষে খুব কঠিন?”

  5. যিরমিয়াহ ৩২:২৮আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    তাই সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, আমি এই শহরটি কলদীয় ও বাবিলের রাজা নবূখদনিৎসরের হাতে সমর্পণ করব। সে এটি দখল করবে।

  6. যিরমিয়াহ ৩২:২৯আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    যে কলদীয়েরা এই শহরের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা শহরে আসবে ও আগুন লাগাবে; যে সব বাড়ি ছাদে লোকেরা বাল দেবতার উদ্দেশ্যে ধূপ জ্বালিয়ে এবং অন্যান্য দেবতার উদ্দেশ্যে পেয় নৈবেদ্য ঢেলে আমাকে অসন্তুষ্ট করে, সেই সব কিছুর সঙ্গে শহরটি পুড়িয়ে দেবে।

  7. যিরমিয়াহ ৩২:৩০আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    কারণ ইস্রায়েল ও যিহূদার লোকেরা ছোটবেলা থেকে আমার চোখে সামনে মন্দ কাজ করেছে; বাস্তবিক ইস্রায়েলের লোকেরা তাদের হাতের কাজের মাধ্যমে আমাকে অসন্তুষ্টই করেছে।” এটা সদাপ্রভুর ঘোষণা।

  8. যিরমিয়াহ ৩২:৩১আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    “কারণ যখন থেকে এই শহরটি গড়ে উঠেছে, এটি আমার রোষ ও ক্রোধের কারণ হয়ে উঠেছে। এটা তখন থেকে আজ পর্যন্ত রয়েছে। এটা আমি আমার চোখের সামনে থেকে সরিয়ে ফেলার যোগ্য হয়ে উঠেছে।

  9. যিরমিয়াহ ৩২:৩২আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    কারণ ইস্রায়েল ও যিহূদার লোকেরা তাদের মন্দ কাজ দিয়ে আমাকে অসন্তুষ্ট করেছে, তারা, তাদের রাজারা, নেতারা, যাজকরা, ভাববাদীরা এবং যিহূদার প্রত্যেকে ও যিরূশালেমের বাসিন্দারা।

  10. যিরমিয়াহ ৩২:৩৩আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    তারা আমার দিকে পিছন ফিরিয়েছে, মুখ নয়; যদিও আমি তাদের শিক্ষা দিতে আগ্রহী হয়েছি। আমি তাদের শিক্ষা দিতে চেষ্টা করেছি, কিন্তু তারা কেউ আদেশ গ্রহণ করার জন্য শোনেনি।

  11. যিরমিয়াহ ৩২:৩৪আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    যে গৃহ আমার নাম পরিচিত, সেটি তারা তাদের জঘন্য জিনিসগুলি স্থাপন করে অশুচি করেছে।

  12. যিরমিয়াহ ৩২:৩৫আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    তারা মোলক দেবতার উদ্দেশ্যে তাদের ছেলে মেয়েদের উৎসর্গ করবার জন্য বিন্-হিন্নোম উপত্যকায় বাল দেবতার উদ্দেশ্যে উঁচু স্থান তৈরী করেছে, যা আমি কখনও তাদের আদেশ দিইনি; তা আমার অন্তরে আসেনি যে তারা এই রকম জঘন্য কাজ করে যিহূদাকে পাপ করাবে।

  13. যিরমিয়াহ ৩২:৩৬আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    তাই এখন, তোমরা যে শহরের বিষয়ে বল, ‘এটি তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারীর মধ্যে দিয়ে বাবিলের রাজাকে সমর্পিত হল’ সেই শহরের বিষয়ে আমি, সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলি,

  14. যিরমিয়াহ ৩২:৩৭আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    দেখ, আমি নিশ্চয়ই তাদের জড়ো করব, যে সব দেশে আমি নিজের ক্রোধ, অসন্তোষ এবং প্রচণ্ড রোষে তাদের ছিন্নভিন্ন করেছি। আমি এই জায়গায় তাদের ফিরিয়ে আনব এবং তাদের নিরাপদে বাস করতে দেব।

  15. যিরমিয়াহ ৩২:৩৮আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    তখন তারা আমার প্রজা হবে ও আমি তাদের ঈশ্বর হব।

  16. যিরমিয়াহ ৩২:৩৯আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    আমি তাদের একটি অন্তর ও একটি পথ দেব, যা দিয়ে তারা প্রতিদিন আমার সম্মান করবে; এটি তাদের ও তাদের পরের সন্তানদের জন্য মঙ্গল জনক হবে।

  17. যিরমিয়াহ ৩২:৪০আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    আমি তাদের জন্য এই চিরস্থায়ী ব্যবস্থা স্থাপন করব যে, আমি তাদের দিক থেকে কখনও মুখ ফেরাব না। আমি তাদের মঙ্গল করব এবং তারা যেন আমাকে ত্যাগ না করে, তাই তাদের অন্তরে সম্মান স্থাপন করব।

  18. যিরমিয়াহ ৩২:৪১আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    আমি আনন্দের সঙ্গে তাদের মঙ্গল করব। আমি সম্পূর্ণ অন্তর ও ইচ্ছা দিয়ে বিশ্বস্ততার সঙ্গে তাদের এই দেশে রোপণ করব।”

  19. যিরমিয়াহ ৩২:৪২আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    কারণ সদাপ্রভু এই কথা বলেন, “আমি এই লোকদের উপর যেমন এই সমস্ত মহা বিপদ এনেছি, তেমনি তাদের কাছে যে সমস্ত মঙ্গল করার প্রতিজ্ঞা করেছি, তাদের জন্য সে সমস্ত করব।

  20. যিরমিয়াহ ৩২:৪৩আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    তার এই যে দেশের বিষয়ে তোমরা বলছ, ‘এটি একটি পতিত জমি, যেখানে মানুষ বা পশু কিছুই নেই; কারণ এটি কলদীয়দের হাতে সমর্পিত হয়েছে’।

  21. যিরমিয়াহ ৩২:৪৪আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    সেই দেশে আবার জমি কেনাবেচা হবে। বিন্যামীন প্রদেশে, যিরূশালেমের চারপাশের এলাকায়, যিহূদার ও পার্বত্য অঞ্চলের সমস্ত শহরে, নেগেভের সমস্ত শহরে লোকেরা রূপা দিয়ে জমি কিনবে, সীলমোহর গুটানো কাগজে লিখবে এবং সাক্ষী রাখবে; কারণ আমি তাদের অবস্থা ফেরাব।” এটা সদাপ্রভুর ঘোষণা।

  22. যিরমিয়াহ ৩৩:১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    ¶ সদাপ্রভুর বাক্য দ্বিতীয়বার যিরমিয়ের কাছে এল, যখন তিনি পাহারাদারদের উঠানে বন্দী ছিলেন। এটি হল,

  23. যিরমিয়াহ ৩৩:২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    “সৃষ্টিকর্ত্তা সদাপ্রভু, যিনি এটিকে আকার দেন ও প্রতিষ্ঠিত করেন তাঁর নাম সদাপ্রভু, তিনি এই কথা বলেন,

  24. যিরমিয়াহ ৩৩:৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    ‘আমাকে ডাক, আমি তোমাকে উত্তর দেব। এমন মহৎ ও এমন গোপন জিনিস দেখাব, যা তুমি জান না’।”

  25. যিরমিয়াহ ৩৩:৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    কারণ সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই শহরের বাড়িগুলি ও যিহূদার রাজবাড়ীগুলি সম্মন্ধে এই কথা বলেন, যেগুলি স্তূপ ও তরোয়ালের কারণে বিচ্ছিন্ন হয়েছে;