মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লেভীতিক ৬:২৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ পরে সদাপ্রভু মোশিকে বললেন,

  2. লেভীতিক ৬:২৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তুমি হারোণ ও তার ছেলেদেরকে বল, পাপের জন্য বলির এই ব্যবস্থা; যে জায়গায় হোমবলির জন্য হত্যা করা হয়, সে জায়গায় সদাপ্রভুর সামনে পাপের জন্য বলিরও হত্যা হবে; তা অতি পবিত্র।

  3. লেভীতিক ৬:২৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যে যাজক পাপের জন্য তা উৎসর্গ করে, সে তা খাবে; সমাগম-তাঁবু প্রাঙ্গণে কোন পবিত্র জায়গায় তা খেতে হবে।

  4. লেভীতিক ৬:২৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যে কেউ তার মাংস ছোবে তার পবিত্র হওয়া চাই এবং তার রক্তের ছিটে যদি কোনো কাপড়ে লাগে, তবে তুমি, যাতে ঐ রক্তের ছিটে লাগে, তা পবিত্র জায়গায় ধোবে।

  5. লেভীতিক ৬:২৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যে মাটির পাত্রে তা রান্না করা হয়, তা ভেঙে ফেলতে হবে; যদি পিতলের পাত্রে তা রান্না করা যায়, তবে তা জলে মেজে পরিষ্কার করতে হবে।

  6. লেভীতিক ৬:২৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যাজকদের মধ্যে সব পুরুষ তা খেতে পারবে; তা অতি পবিত্র।

  7. লেভীতিক ৬:৩০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিন্তু পবিত্র জায়গায় প্রায়শ্চিত্ত করতে যে কোনো পাপের জন্য বলির রক্ত সমাগম-তাঁবু ভেতরে আনা হবে, তা খেতে হবে না, আগুনে পুড়িয়ে দিতে হবে।

  8. লেভীতিক ৭:১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ অপরাধের বলির এই ব্যবস্থা; তা অতি পবিত্র।

  9. লেভীতিক ৭:২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যে জায়গায় লোকেরা হোমবলি হত্যা করে, সেই জায়গায় অপরাধের বলি হত্যা করবে এবং যাজক বেদির ওপরে চারিদিকে তার রক্ত ছড়িয়ে দেবে।

  10. লেভীতিক ৭:৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর বলির সমস্ত মেদ উৎসর্গ করবে, লেজ ও ঢাকা মেদ

  11. লেভীতিক ৭:৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এবং দুটি কিডনি ও তার পরে অবস্থিত পার্শ্বস্থ মেদ, দুটি কিডনির সঙ্গে যকৃতের ওপরে অবস্থিত ঢেকে রাখা জিনিস বাদ দেবে।

  12. লেভীতিক ৭:৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যাজক সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনের তৈরী উপহারের জন্যে বেদির ওপরে এই সব পোড়াবে; এটি অপরাধের বলি।

  13. লেভীতিক ৭:৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যাজকদের মধ্যে সমস্ত পুরুষ তা খাবে, কোনো পবিত্র জায়গায় তা খেতে হবে; কারণ এটি অতি পবিত্র।

  14. লেভীতিক ৭:৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পাপের বলি যেমন, অপরাধের বলিও সেরকম; উভয়েরই এক ব্যবস্থা; যে যাজক তার মাধ্যমে প্রায়শ্চিত্ত করে, তা তারই হবে।

  15. লেভীতিক ৭:৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যে যাজক কারো হোমবলি উৎসর্গ করে, সেই যাজক তার উত্সর্গ করা হোমবলির চামড়া পাবে

  16. লেভীতিক ৭:৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এবং উনানে কিংবা চাটুতে কিম্বা লোহার চাটুতে সেঁকা সব শস্য নৈবেদ্য, সে সব উৎসর্গকারী যাজকের হবে।

  17. লেভীতিক ৭:১০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তেল মেশানো কিংবা শুকনো শস্য নৈবেদ্য সব সমানভাবে হারোণের সব বংশের হবে।

  18. লেভীতিক ৭:১১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ আর সদাপ্রভুর উদ্দেশ্যে উত্সর্গ করা মঙ্গালার্থক বলির এই ব্যবস্থা।

  19. লেভীতিক ৭:১২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কেউ যদি ধন্যবাদের বলি আনে, তবে সে তার সঙ্গে তেল মেশানো খামিহীন রুটি, তৈলাক্ত খামিহীন শক্ত রুটি, তৈলসিক্ত সূক্ষ্ম সূজি ও তৈলাক্ত পিঠে উত্সর্গ করবে।

  20. লেভীতিক ৭:১৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সে মঙ্গলার্থক স্তববলির সঙ্গে তাড়ীযুক্ত রুটি নিয়ে উপহার দেবে।

  21. লেভীতিক ৭:১৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর সে তা থেকে, অর্থাৎ প্রত্যেক উপহার থেকে, প্রত্যেকটি থেকে এক একটি টুকরো নিয়ে উত্সর্গ করা উপহাররূপে সদাপ্রভুর উদ্দেশ্যে উত্সর্গ করবে; যে যাজক মঙ্গলের জন্য বলির রক্ত ছিঁটাবে, সে তা পাবে।

  22. লেভীতিক ৭:১৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর মঙ্গলের জন্য স্তববলির মাংস উৎসর্গের দিনেই খেতে হবে; তার কিছুই সকাল পর্যন্ত রাখতে হবে না।

  23. লেভীতিক ৭:১৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিন্তু তার উপহারের বলি যদি মানত অথবা স্বেচ্ছায় দেওয়া উপহার হয়, তবে বলি উৎসর্গের দিনের তা খেতে হবে এবং পরদিনের ও তার বাকি অংশ খাওয়া যাবে।

  24. লেভীতিক ৭:১৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিন্তু তৃতীয় দিনের বলির বাকি মাংস আগুনে পুড়িয়ে দিতে হবে।

  25. লেভীতিক ৭:১৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যদি তৃতীয় দিনের তার মঙ্গলের জন্য বলির অল্প মাংস খাওয়া যায়, তবে সেই বলি গ্রাহ্য হবে না এবং সেই বলি উৎসর্গকারীর পক্ষে গ্রহণ করা হবে না, তা ঘৃণার জিনিস হবে এবং যে তা খায়, সে নিজের অপরাধ বহন করবে।