মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লেভীতিক ৫:১৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সে তোমার নিরূপিত মূল্য দিয়ে পাল থেকে এক নির্দোষ মেষ এনে দোষ করার জন্য বলিরূপে যাজকের কাছে উপস্থিত করবে এবং সে প্রমোদবশতঃ অজান্তে যে দোষ করেছে, যাজক তার জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তার পাপের ক্ষমা হবে।

  2. লেভীতিক ৫:১৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এটাই দোষের জন্য বলি, সে অবশ্য সদাপ্রভুর কাছে দোষী।”

  3. লেভীতিক ৬:১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ আর সদাপ্রভু মোশিকে বললেন, কেউ যদি পাপ করে সদাপ্রভুর বিরুদ্ধে সত্য লঙ্ঘন করে,

  4. লেভীতিক ৬:২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    “যদি গচ্ছিত অথবা বন্ধকরূপে দেওয়া কিংবা অপহরণ করে নেওয়া বিষয়ে প্রতিবেশীদের কাছে মিথ্যা কথা বলে,

  5. লেভীতিক ৬:৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিংবা প্রতিবেশীদের প্রতি অন্যায় করে, কিংবা হারানো জিনিস পেয়ে সেই বিষয়ে মিথ্যা কথা বলে ও মিথ্যা দিব্যি করে, এটার যে কোনো কাজ দ্বারা কোনো লোক সে বিষয়ে পাপ করে,

  6. লেভীতিক ৬:৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যদি সে এভাবে পাপ করে দোষী হয়ে থাকে, তবে সে যা গায়ের জোরে কেড়ে নিয়েছে, অথবা অন্যায়ভাবে পেয়েছে, কিংবা যে গচ্ছিত জিনিস তার কাছে দেওয়া হয়েছে, কিংবা সে যে হারানো জিনিস পেয়ে রেখেছে,

  7. লেভীতিক ৬:৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিংবা যে কোনো বিষয়ে সে মিথ্যা দিব্যি করেছে, সেই জিনিস সম্পূর্ণ ফিরিয়ে দেবে এবং তার পাঁচ অংশের এক অংশ বেশি ফিরিয়ে দেবে; তার দোষ প্রকাশের দিনের সে জিনিসের মালিককে তা দেবে।

  8. লেভীতিক ৬:৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর সে সদাপ্রভুর কাছে নিজের দোষের জন্য বলি উপস্থিত করবে, ফলে তোমার নির্ধারিত দাম দিয়ে পাল থেকে এক নির্দোষ মেষবলি দোষের জন্য যাজকের কাছে আনবে।

  9. লেভীতিক ৬:৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে যাজক সদাপ্রভুর সামনে তার জন্যে প্রায়শ্চিত্ত করবে; তাতে যে কোনো কাজের জন্য সে দোষী হয়েছে, তার ক্ষমা পাবে।”

  10. লেভীতিক ৬:৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ পরে সদাপ্রভু মোশিকে বললেন,

  11. লেভীতিক ৬:৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তুমি হারোণ ও তার ছেলেদেরকে এই আদেশ কর। হোমের ব্যবস্থা; হোমবলি সকাল পর্যন্ত সমস্ত রাত্রি বেদির অগ্নিকুণ্ডের উপরে থাকবে এবং বেদির আগুন জালানো থাকবে

  12. লেভীতিক ৬:১০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যাজক নিজের গায়ের মসীনা-বস্ত্র পরবে ও মসীনা-বস্ত্রের জাঙ্গিয়া শরীরে পরিধান করবে এবং বেদির ওপরে আগুনের পুড়ে যাওয়া যে ছাই আছে, তা তুলে বেদির পাশে রাখবে।

  13. লেভীতিক ৬:১১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে সে নিজের বস্ত্র ত্যাগ করে অন্য বস্ত্র পরে শিবিরের বাইরে কোনো পরিষ্কার জায়গায় ছাই নিয়ে যাবে

  14. লেভীতিক ৬:১২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর বেদির ওপরে আগুন জ্বালানো থাকবে, নিভবে না; যাজক প্রতিদিন সকালে তার ওপরে কাঠ দিয়ে জ্বালবে এবং তার ওপরে হোমবলি সাজিয়ে দেবেও মঙ্গলের জন্য বলির মেদ তাতে পোড়াবে।

  15. লেভীতিক ৬:১৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    বেদির উপরে আগুন সব জ্বালিয়ে রাখতে হবে; নেভানো হবে না।

  16. লেভীতিক ৬:১৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ আর শস্য-নৈবেদ্যের এই ব্যবস্থা; হারোণের ছেলেরা বেদির সামনে সদাপ্রভুর সামনে তা আনবে।

  17. লেভীতিক ৬:১৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে যাজক তা থেকে নিজের মুঠোভর্তি করে নৈবেদ্যের কিছু সূজি ও কিছু তেল এবং নৈবেদ্যের ওপরে সব ধুনো নিয়ে তার মনে করার অংশ হিসাবে সদাপ্রভুর উদ্দেশ্যে সুগন্ধের জন্য বেদিতে পোড়াবে

  18. লেভীতিক ৬:১৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর হারোণ ও তার ছেলেরা তার বাকি অংশ খাবে; বিনা তাড়ীতে কোন পবিত্র স্থানে তা ভোজন করতে হবে; তারা সমাগম-তাঁবু প্রাঙ্গণে তা খাবে।

  19. লেভীতিক ৬:১৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাড়ীর সঙ্গে তা রান্না করা হবে না। আমি নিজের আগুনের করা উপহার থেকে তাদের প্রাপ্য অংশ বলে তা দিলাম; পাপের জন্য বলির ও দোষের জন্য বলির মত তা অতি পবিত্র।

  20. লেভীতিক ৬:১৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    হারোণের ছেলেদের মধ্যে সব পুরুষ তা খাবে; সদাপ্রভুর আগুনের করা উপহার থেকে এটা পুরুষানুক্রমে চিরকাল তোমাদের অধিকার; যে কেউ তা স্পর্শ করবে, সে পবিত্র হবে।

  21. লেভীতিক ৬:১৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে সদাপ্রভু মোশিকে বললেন,

  22. লেভীতিক ৬:২০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    অভিষেক দিনের হারোণ ও তার ছেলেরা সদাপ্রভুর উদ্দেশ্যে এই উপহার উৎসর্গ করবে, প্রতিদিন ভক্ষ্য-নৈবেদ্যের জন্য ঐফার দশমাংশ (1 কিলোর ওপরে) সূক্ষ্ম সূজি, সকালে অর্ধেক ও সন্ধ্যাবেলায় অর্ধেক।

  23. লেভীতিক ৬:২১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তারা ভোজন-পাত্রে তেল দিয়ে তা ভাজবে; ওটা তেলে ভিজলে তুমি তা এনে ঐ ভক্ষ্য-নৈবেদ্যের টুকরো টুকরো রান্না করা সব সদাপ্রভুর উদ্দেশ্যে সুগন্ধের জন্য উৎসর্গ করবে।

  24. লেভীতিক ৬:২২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে হারোণের ছেলেদের মধ্যে যে তার পদে অভিষিক্ত যাজক হবে, সে তা উৎসর্গ করবে; চিরস্থায়ী বিধিমতে তা সদাপ্রভুর উদ্দেশ্যে সম্পূর্ণভাবে পোড়ানো হবে।

  25. লেভীতিক ৬:২৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যাজকের প্রত্যেক ভক্ষ্য-নৈবেদ্য সম্পূর্ণভাবে পোড়ানো হবে; তার কিছু খেতে হবে না।