মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লেভীতিক ৪:৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    বিশেষত অভিষিক্ত যাজক যদি এমন পাপ করে, যাতে লোকদের ওপরে দোষ হয়, তবে সে নিজের পাপের জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে নির্দোষ এক ছোট বলদ আনবে পাপের জন্য বলিরূপে উৎসর্গ করবে।

  2. লেভীতিক ৪:৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে সমাগম তাঁবুর দরজার মুখে সদাপ্রভুর সামনে সেই বলদ আনবে; তার মাথার ওপর হাত রেখে সদাপ্রভুর সামনে তাকে হত্যা করবে।

  3. লেভীতিক ৪:৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর অভিষিক্ত যাজক সেই গোবৎসের কিছু রক্ত নিয়ে সমাগম তাঁবুর মধ্যে আনবে।

  4. লেভীতিক ৪:৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যাজক সেই রক্তে নিজের আঙুল ডুবিয়ে পবিত্র জায়গায় পর্দার সামনের অংশে সদাপ্রভুর সামনে সাত বার তার কিছু রক্ত ছিটিয়ে দেবে।

  5. লেভীতিক ৪:৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে যাজক সেই রক্তের কিছুটা নিয়ে সমাগম তাঁবুর ভেতর সদাপ্রভুর সামনে রাখা সুগন্ধি ধূপের বেদির শিঙে দেবে, পরে গোবৎসের সব রক্ত নিয়ে সমাগম তাঁবুর দরজায় রাখা হোমবেদির মূলে ঢালবে।

  6. লেভীতিক ৪:৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর পাপের জন্য বলির বলদের সব মেদ, অর্থাৎ ভেতরের অংশে ঢাকা মেদ, অন্ত্রের ওপরের সব মেদ

  7. লেভীতিক ৪:৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এবং দুটো কিডনি ও তার ওপরে থাকা মেদ ও যকৃতের ওপরে থাকা ফুসফুস কিডনির সঙ্গে ছাড়িয়ে নেবে।

  8. লেভীতিক ৪:১০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    মঙ্গলের জন্য বলির বলদের থেকে যেমন নিতে হয়, সেই রকম নেবে এবং যাজক হোমবেদির ওপরে তা পোড়াবে।

  9. লেভীতিক ৪:১১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে ঐ গোবৎসের চামড়া সব মাংস, মাথা ও পা, অন্ত্র ও গোবর

  10. লেভীতিক ৪:১২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সবশুদ্ধ বলদটি নিয়ে শিবিরের বাইরে কোন শুচি জায়গায়, ছাই ফেলে দেবার জায়গায়, এনে কাঠের ওপরে আগুনে পুড়িয়ে দেবে; ছাই ফেলে দেবার জায়গায় তা পোড়াতে হবে।

  11. লেভীতিক ৪:১৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর ইস্রায়েলের সব মণ্ডলী যদি প্রমাদবশতঃ পাপ করে এবং তা সমাজের চোখের আড়ালে থাকে এবং সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোনো কাজ করে যদি দোষী হয়,

  12. লেভীতিক ৪:১৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তবে তাদের করা সেই পাপ যখন জানা যাবে সেই দিনের সমাজ পাপের জন্য বলিরূপে এক ছোট গোবৎস উৎসর্গ করবে; লোকেরা সমাগম তাঁবুর সামনে তাকে আনবে।

  13. লেভীতিক ৪:১৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে মণ্ডলীর প্রাচীনরা সদাপ্রভুর সামনে সেই গোবৎসের মাথায় হাত রাখবে এবং সদাপ্রভুর সামনে তাকে হত্যা করা হবে।

  14. লেভীতিক ৪:১৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে অভিষিক্ত যাজক সেই বলদের কিছু রক্ত সমাগম তাঁবুর মধ্যে আনবে।

  15. লেভীতিক ৪:১৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যাজক সেই রক্তে নিজের আঙুল ডুবিয়ে তার কিছুটা পর্দার আগে, সদাপ্রভুর সামনে সাত বার ছিটাবে

  16. লেভীতিক ৪:১৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এবং সেই রক্তের কিছুটা নিয়ে সদাপ্রভুর সামনে সমাগম তাঁবুর মধ্যে রাখা বেদির শিঙের ওপরে দেবে; পরে সমাগম তাঁবুর দরজার সামনে হোমবেদির মূলে অন্য সব রক্ত ঢেলে দেবে।

  17. লেভীতিক ৪:১৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর বলি থেকে তার সব মেদ নিয়ে বেদির ওপরে পোড়াবে।

  18. লেভীতিক ৪:২০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সে ঐ পাপের জন্য বলির বলদকে যেরকম করে, একেও সেরকম করবে; এভাবে যাজক তাদের জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তাদের পাপের ক্ষমা হবে।

  19. লেভীতিক ৪:২১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে সে বলদকে শিবিরের বাইরে নিয়ে গিয়ে প্রথম বলদটি যেমন পুড়িয়েছিলে, তেমনি তাকেও পুড়িয়ে দেবে; এটা সমাজের পাপের জন্য বলিদান।

  20. লেভীতিক ৪:২২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যদি কোনো অধ্যক্ষ পাপ করে, অর্থাৎ প্রমাদবশতঃ নিজের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোনো কাজ করে দোষী হয়,

  21. লেভীতিক ৪:২৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তবে তার করা সেই পাপ যখন জানা যাবে, সেদিনের নিজের উপহার বলে এক নির্দোষ পুরুষ ছাগল আনবে।

  22. লেভীতিক ৪:২৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে ঐ ছাগলের মাথায় হাত দিয়ে হোমবলি হত্যার জায়গায় সদাপ্রভুর সামনে তাকে হত্যা করবে; এটা পাপের জন্য বলিদান।

  23. লেভীতিক ৪:২৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে যাজক নিজের আঙুল দিয়ে সেই পাপের জন্য বলির কিছুটা রক্ত নিয়ে হোমবেদির শিঙের ওপরে দেবে এবং তার রক্ত হোমবেদির মূলে ঢেলে দেবে।

  24. লেভীতিক ৪:২৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর মঙ্গলের জন্য বলিদানের মেদের মত তার সব মেদ নিয়ে বেদিতে পোড়াবে এভাবে যাজক পাপমোচনের জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তার পাপের ক্ষমা হবে।

  25. লেভীতিক ৪:২৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর সাধারণ লোকদের মধ্যে যদি কেউ প্রমাদবশতঃ সদাপ্রভুর কোনো আজ্ঞানিষিদ্ধ কাজের জন্য পাপ করে দোষী হয়,