- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446 BC
Moses & The Exodus
God raises up Moses to confront Pharaoh; the ten plagues culminate in Israel's dramatic deliverance from four centuries of bondage.
এই কালের পদ
- ঈশ্বরের পদক্ষেপ ৬:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আমি অব্রাহামকে, ইস্হাককে ও যাকোবকে ‘সর্বশক্তিমান ঈশ্বর’ বলে দেখা দিতাম, কিন্তু আমার যিহোবা [সদাপ্রভু] নাম নিয়ে তাদেরকে আমার পরিচয় দিতাম না।
- ঈশ্বরের পদক্ষেপ ৬:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর আমি তাদের সঙ্গে এই নিয়ম স্থির করেছি, আমি তাদেরকে কনান দেশ দেব, যে দেশে তারা অনাগরিক হিসাবে বাস করত, তাদের সেই বসবাসকারী দেশ দেব।
- ঈশ্বরের পদক্ষেপ ৬:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
এমনকি মিশরীয়দের দিয়ে দাসত্বে নিযুক্ত ইস্রায়েলীয়দের আর্তনাদ শুনে আমার সেই নিয়ম স্মরণ করলাম।
- ঈশ্বরের পদক্ষেপ ৬:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
অতএব ইস্রায়েল সন্তানদের বল, ‘আমি যিহোবা, আমি তোমাদেরকে মিশরের দাসত্ব থেকে মুক্ত করব এবং তাদের শক্তি থেকে স্বাধীন করব। আমি তোমাদের আমার শক্তি দিয়ে উদ্ধার করব।
- ঈশ্বরের পদক্ষেপ ৬:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর আমি তোমাদেরকে আমার প্রজা হিসাবে স্বীকার করব ও তোমাদের ঈশ্বর হব; তাতে তোমরা জানতে পারবে যে, আমি যিহোবা, তোমাদের ঈশ্বর, যিনি তোমাদেরকে মিশরীয়দের দাসত্ব থেকে বের করে এনেছেন।
- ঈশ্বরের পদক্ষেপ ৬:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর আমি অব্রাহামকে, ইস্হাককে ও যাকোবকে দেবার জন্যে প্রতিজ্ঞা করেছি, সেই দেশে তোমাদেরকে নিয়ে যাব ও তোমাদের অধিকারে তা দেব; আমিই সদাপ্রভু’।”
- ঈশ্বরের পদক্ষেপ ৬:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
পরে মোশি ইস্রায়েলীয়দেরকে সেই অনুসারে বললেন, কিন্তু তারা মনের অধৈর্য্য ও কঠিন দাসত্ব কাজের জন্য মোশির কথায় মনোযোগ করল না।
- ঈশ্বরের পদক্ষেপ ৬:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
পরে সদাপ্রভু মোশিকে বললেন,
- ঈশ্বরের পদক্ষেপ ৬:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
“তুমি যাও, মিশরের রাজা ফরৌণকে বল, যেন সে তার দেশ থেকে ইস্রায়েলীয়দের ছেড়ে দেয়।”
- ঈশ্বরের পদক্ষেপ ৬:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ তখন মোশি সদাপ্রভুর সামনে বললেন, “দেখ, ইস্রায়েল সন্তানেরা আমার কথায় মনোযোগ করল না; তবে ফরৌণ কি ভাবে শুনবে? আমি তো ভালো করে কথা বলতে পারি না।”
- ঈশ্বরের পদক্ষেপ ৬:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ আর সদাপ্রভু মোশির ও হারোণের সঙ্গে আলাপ করলেন এবং ইস্রায়েলীয়দেরকে মিশর দেশ থেকে বের করে আনার জন্য ইস্রায়েল সন্তানদের কাছে এবং মিশরের রাজা ফরৌণের কাছে যা বক্তব্য, তাঁদেরকে আদেশ দিলেন।
- ঈশ্বরের পদক্ষেপ ৬:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ এই সব লোক নিজের পূর্বপুরুষদের প্রধান ছিলেন। ইস্রায়েলের বড় ছেলে রূবেণের ছেলে হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্ম্মি; এরা রূবেণের গোষ্ঠী।
- ঈশ্বরের পদক্ষেপ ৬:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
শিমিয়োনের ছেলে যিমূয়েল, যামীন, ওহদ, যাখীন, সোহর ও কনানীয় স্ত্রীর ছেলে শৌল; এরা শিমিয়োনের গোষ্ঠী।
- ঈশ্বরের পদক্ষেপ ৬:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
বংশ তালিকা অনুসারে লেবির ছেলেদের নাম গের্শোন, কহাৎ ও মরারি; লেবির বয়স একশো সাঁইত্রিশ বছর হয়েছিল।
- ঈশ্বরের পদক্ষেপ ৬:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর তার গোষ্ঠী অনুসারে গের্শোনের ছেলে লিবনি ও শিমিয়ি।
- ঈশ্বরের পদক্ষেপ ৬:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
কহাতের সন্তান অম্রম, যিষহর, হিব্রোণ ও উষীয়েল; কহাতের বয়স একশো তেত্রিশ বছর হয়েছিল।
- ঈশ্বরের পদক্ষেপ ৬:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
মরারির সন্তান মহলি ও মুশি; এরা বংশ তালিকা অনুসারে লেবির গোষ্ঠী।
- ঈশ্বরের পদক্ষেপ ৬:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর অম্রম তার পিসী যোকেবদকে বিয়ে করলেন, আর ইনি তাঁর জন্য হারোণকে ও মোশিকে জন্ম দিলেন। অম্রমের বয়স একশো সাঁইত্রিশ বছর হয়েছিল।
- ঈশ্বরের পদক্ষেপ ৬:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
যিষ্হরের সন্তান কোরহ, নেফগ ও সিখ্রি।
- ঈশ্বরের পদক্ষেপ ৬:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর উষীয়েলের সন্তান মীশায়েল, ইলীষাফণ ও সিখ্রি।
- ঈশ্বরের পদক্ষেপ ৬:২৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর হারোণ অম্মীনাদবের মেয়ে নহোশনের বোন ইলীশেবাকে বিয়ে করলেন, আর ইনি তাঁর জন্য নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামরের জন্ম দিলেন।
- ঈশ্বরের পদক্ষেপ ৬:২৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর কোরহের সন্তান অসীর, ইলকানা ও অবীয়াসফ; এরা কোরহীয়দের গোষ্ঠী।
- ঈশ্বরের পদক্ষেপ ৬:২৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর হারোণের ছেলে ইলীয়াসর পূটীয়েলের এক মেয়েকে বিয়ে করলে তিনি তাঁর জন্য পীনহসের জন্ম দিলেন; এরা লেবীয়দের গোষ্ঠী অনুসারে তাদের পূর্বপুরুষদের প্রধান ছিলেন।
- ঈশ্বরের পদক্ষেপ ৬:২৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
এই যে হারোণ ও মোশি, এদেরকেই সদাপ্রভু বললেন, “তোমরা ইস্রায়েল সন্তানদের সৈন্যদের সারি অনুসারে মিশর দেশ থেকে বের কর।”
- ঈশ্বরের পদক্ষেপ ৬:২৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
এরাই ইস্রায়েল সন্তানদের মিশর থেকে বের করে আনার জন্য মিশরের রাজা ফরৌণের সঙ্গে কথা বললেন। এরা সেই মোশি ও হারোণ।