মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Moses & The Exodus

God raises up Moses to confront Pharaoh; the ten plagues culminate in Israel's dramatic deliverance from four centuries of bondage.

415 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. ঈশ্বরের পদক্ষেপ ৬:২৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ আর মিশর দেশে যে দিন সদাপ্রভু মোশির সঙ্গে কথা বললেন,

  2. ঈশ্বরের পদক্ষেপ ৬:২৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সেই দিন সদাপ্রভু মোশিকে বললেন, “আমিই সদাপ্রভু, আমি তোমাকে যা যা বলি, সে সবই তুমি মিশরের রাজা ফরৌণকে বোলো।”

  3. ঈশ্বরের পদক্ষেপ ৬:৩০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর মোশি সদাপ্রভুর সামনে বললেন, “দেখ, আমি তো কথা বলতে পারি না, ফরৌণ কি করে আমার কথা শুনবেন?”

  4. ঈশ্বরের পদক্ষেপ ৭:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ তখন সদাপ্রভু মোশিকে বললেন, “দেখ, আমি ফরৌণের কাছে তোমাকে ঈশ্বরের মত করে নিযুক্ত করলাম, আর তোমার ভাই হারোণ তোমার ভাববাদী হবে।

  5. ঈশ্বরের পদক্ষেপ ৭:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আমি তোমাকে যা যা আদেশ করি, সে সবই তুমি বলবে এবং তোমার ভাই হারোণ ফরৌণকে তা বলবে, যেন সে ইস্রায়েল সন্তানদের তার দেশ থেকে ছেড়ে দেয়।

  6. ঈশ্বরের পদক্ষেপ ৭:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু আমি ফরৌণের হৃদয় কঠিন করব এবং মিশর দেশে আমি অসংখ্য চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখাব।

  7. ঈশ্বরের পদক্ষেপ ৭:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তবুও ফরৌণ তোমাদের কথায় মনোযোগ করবে না; আর আমি মিশরের উপর হাত তুলে ভয়ঙ্কর শাস্তির মধ্যে দিয়ে মিশর দেশ থেকে আমার সৈন্যসামন্তকে, আমার প্রজা ইস্রায়েল সন্তানদের, বের করব।

  8. ঈশ্বরের পদক্ষেপ ৭:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আমি মিশরের উপরে আমার হাত তুলে মিশরীয়দের মধ্যে থেকে ইস্রায়েল সন্তানদের বের করে আনলে, তারা জানবে, আমিই সদাপ্রভু।”

  9. ঈশ্বরের পদক্ষেপ ৭:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে মোশি ও হারোণ সেই রকম করলেন; সদাপ্রভুর আদেশ অনুসারে কাজ করলেন।

  10. ঈশ্বরের পদক্ষেপ ৭:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ফরৌণের সঙ্গে আলাপ করবার দিনের মোশির আশী ও হারোণের তিরাশী বছর বয়স হয়েছিল।

  11. ঈশ্বরের পদক্ষেপ ৭:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ পরে সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “ফরৌণ যখন তোমাদেরকে বলে,

  12. ঈশ্বরের পদক্ষেপ ৭:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ‘তোমরা তোমাদের পক্ষে কোনো অদ্ভুত লক্ষণ দেখাও’, তখন তুমি হারোণকে বোলো, ‘তোমার লাঠি নিয়ে ফরৌণের সামনে ছুঁড়ে ফেল; তাতে তা সাপ হয়ে যাবে’।”

  13. ঈশ্বরের পদক্ষেপ ৭:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন মোশি ও হারোণ ফরৌণের কাছে গিয়ে সদাপ্রভুর আদেশ অনুসারে কাজ করলেন; হারোণ ফরৌণের ও তাঁর দাসেদের সামনে তাঁর লাঠি ছুঁড়ে ফেললেন, তাতে তা সাপ হয়ে গেল।

  14. ঈশ্বরের পদক্ষেপ ৭:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন ফরৌণও জ্ঞানীদের ও জাদুকরদের ডাকলেন; তাতে তারা অর্থাৎ মিশরীয় জাদুকরেরাও তাদের মায়াবলে সেই রকম করল।

  15. ঈশ্বরের পদক্ষেপ ৭:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তার ফলে তারা প্রত্যেকে নিজেদের লাঠি ছুঁড়ে ফেললে সেগুলি সব সাপ হয়ে গেল, কিন্তু হারোণের লাঠি তাদের সকল লাঠিকে গিলে ফেলল।

  16. ঈশ্বরের পদক্ষেপ ৭:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর ফরৌণের হৃদয় কঠিন হল, তিনি তাঁদের কথায় মনোযোগ করলেন না; যেমন সদাপ্রভু বলেছিলেন।

  17. ঈশ্বরের পদক্ষেপ ৭:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ আর সদাপ্রভু মোশিকে বললেন, “ফরৌণের হৃদয় কঠিন হয়েছে; সে লোকদেরকে ছেড়ে দিতে অস্বীকার করেছে।

  18. ঈশ্বরের পদক্ষেপ ৭:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি সকালে ফরৌণের কাছে যাও; দেখ, সে জলের দিকে যাবে; তুমি তার সঙ্গে দেখা করতে নদীর তীরে দাঁড়াবে এবং যে লাঠি সাপ হয়ে গিয়েছিল, সেটিও হাতে নিও।

  19. ঈশ্বরের পদক্ষেপ ৭:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তাকে বোলো, ‘সদাপ্রভু, ইব্রীয়দের ঈশ্বর আমাকে দিয়ে, তোমাকে বলে পাঠিয়েছেন, তুমি আমার প্রজাদেরকে মরুপ্রান্তে আমার সেবা করার জন্য ছেড়ে দাও; কিন্তু দেখ, তুমি এ পর্যন্ত শোনোনি।

  20. ঈশ্বরের পদক্ষেপ ৭:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু এই কথা বলেন, আমি যে সদাপ্রভু, তা তুমি এর মাধ্যমে জানতে পারবে; দেখ, আমি আমার হাতে থাকা লাঠি দিয়ে নদীর জলে আঘাত করব, তাতে তা রক্ত হয়ে যাবে;

  21. ঈশ্বরের পদক্ষেপ ৭:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর নদীতে যে সব মাছ আছে, তারা মারা যাবে এবং নদীতে দুর্গন্ধ হবে; আর নদীর জল পান করতে মিশরীয়দের ঘৃণা করবে’।”

  22. ঈশ্বরের পদক্ষেপ ৭:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ পরে সদাপ্রভু মোশিকে বললেন, “হারোণকে এই কথা বল, ‘তুমি তোমার লাঠি নিয়ে মিশরের জলের উপরে, দেশের নদী, খাল, বিল ও সমস্ত জলাশয়ের উপরে তোমার হাত তোলো; তাতে সেই সব জল রক্ত হবে এবং মিশর দেশের সব জায়গায় কাঠের ও পাথরের পাত্রেও রক্ত হবে’।”

  23. ঈশ্বরের পদক্ষেপ ৭:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন মোশি ও হারোণ সদাপ্রভুর আদেশ অনুসারে সেই রকম করলেন, তিনি লাঠি তুলে ফরৌণের ও তাঁর দাসেদের সামনে নদীর জলে আঘাত করলেন; তাতে নদীর সমস্ত জল রক্ত হয়ে গেল।

  24. ঈশ্বরের পদক্ষেপ ৭:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর নদীর সব মাছ মারা গেল ও নদীতে দুর্গন্ধ হল; তাতে মিশরীয়েরা নদীর জল পান করতে পারল না এবং মিশর দেশের সব জায়গায় রক্ত হয়ে গেল।

  25. ঈশ্বরের পদক্ষেপ ৭:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর মিশরীয় জাদুকরেরাও তাদের মায়াবলে সেই রকম করল; তাতে ফরৌণের হৃদয় কঠিন হল এবং তিনি তাঁদের কথায় মনোযোগ করলেন না; যেমন সদাপ্রভু বলেছিলেন।