মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Moses & The Exodus

God raises up Moses to confront Pharaoh; the ten plagues culminate in Israel's dramatic deliverance from four centuries of bondage.

415 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. ঈশ্বরের পদক্ষেপ ৭:২৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে ফরৌণ তাঁর বাড়ি ফিরে গেলেন, এতেও মনোযোগ করলেন না।

  2. ঈশ্বরের পদক্ষেপ ৭:২৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর মিশরীয়েরা সবাই নদীর জল পান করতে না পারাতে জলের চেষ্টায় নদীর আশে পাশে চারিদিকে খুঁড়ল।

  3. ঈশ্বরের পদক্ষেপ ৭:২৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ সদাপ্রভু নদীটি আঘাত করার পর সাত দিন কেটে গেল।

  4. ঈশ্বরের পদক্ষেপ ৮:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ফরৌণের কাছে যাও, তাকে বল, ‘সদাপ্রভু এই কথা বলেন, আমার সেবা করার জন্য আমার প্রজাদেরকে ছেড়ে দাও।

  5. ঈশ্বরের পদক্ষেপ ৮:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যদি ছেড়ে দিতে রাজি না হও, তবে দেখ, আমি ব্যাঙের মাধ্যমে তোমার সমস্ত প্রদেশকে যন্ত্রণা দেব।

  6. ঈশ্বরের পদক্ষেপ ৮:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    নদী ব্যাঙে ভর্তি হবে; সেই সব ব্যাঙ উঠে তোমার বাড়িতে, শোবার ঘরে ও বিছানায় এবং তোমার দাসদের বাড়িতে, তোমার প্রজাদের মধ্যে, তোমার উনুনে ও তোমার আটা মাখার পাত্রে ঢুকে পড়বে;

  7. ঈশ্বরের পদক্ষেপ ৮:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তোমরা, তোমার প্রজারা ও দাসেরা ব্যাঙের মাধ্যমে আক্রান্ত হবে’।”

  8. ঈশ্বরের পদক্ষেপ ৮:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে সদাপ্রভু মোশিকে বললেন, “হারোণকে বলো, ‘তুমি নদী, খাল ও বিল সব কিছুর উপরে লাঠি তুলে ব্যাঙ আনাও’।”

  9. ঈশ্বরের পদক্ষেপ ৮:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তাতে হারোণ মিশরের সব জলের উপরে নিজের হাত তুললে ব্যাঙেরা উঠে সমস্ত মিশর দেশ ব্যাঙে পরিপূর্ণ করল।

  10. ঈশ্বরের পদক্ষেপ ৮:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর জাদুকরেরাও মায়াবলে সেই রকম করে মিশর দেশের উপরে ব্যাঙ আনল।

  11. ঈশ্বরের পদক্ষেপ ৮:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে ফরৌণ মোশি ও হারোণকে ডেকে বললেন, “সদাপ্রভুর কাছে প্রার্থনা কর, যেন তিনি আমার থেকে ও আমার প্রজাদের থেকে এই সব ব্যাঙ দূর করে দেন, তাতে আমি লোকদেরকে ছেড়ে দেব, যেন তারা সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ করতে পারে।”

  12. ঈশ্বরের পদক্ষেপ ৮:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন মোশি ফরৌণকে বললেন, “আপনি আমাকে বলুন, আপনার ও আপনার দাসদের জন্য এবং লোকদের জন্য কোন দিন আমরা প্রার্থনা করব, যাতে ব্যাঙগুলি যেন আপনার ও আপনার বাড়ি থেকে উচ্ছেদ হয় এবং শুধুমাত্র নদীতে থাকে?”

  13. ঈশ্বরের পদক্ষেপ ৮:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি বললেন, “কালকের জন্য।” তখন মোশি বললেন, “আপনার কথা মতই হোক, যেন আপনি জানতে পারেন যে, আমাদের ঈশ্বর সদাপ্রভুর মত কেউ নেই।

  14. ঈশ্বরের পদক্ষেপ ৮:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ব্যাঙেরা আপনার কাছ থেকে ও আপনার বাড়ি, দাস ও প্রজাদের থেকে চলে যাবে এবং শুধুমাত্র নদীতেই থাকবে।”

  15. ঈশ্বরের পদক্ষেপ ৮:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে মোশি ও হারোণ ফরৌণের কাছ থেকে বেরিয়ে গেলেন এবং মোশি ফরৌণের বিরুদ্ধে যে সব ব্যাঙ এনেছিলেন, সেই সকলের বিষয়ে সদাপ্রভুর কাছে কাঁদলেন।

  16. ঈশ্বরের পদক্ষেপ ৮:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু মোশির কথা অনুযায়ী করলেন, তাতে বাড়িতে, উঠানে ও ক্ষেতের সব ব্যাঙ মারা গেল।

  17. ঈশ্বরের পদক্ষেপ ৮:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন লোকেরা সেই সব জড়ো করে ঢিবি করলে দেশে দুর্গন্ধ হল।

  18. ঈশ্বরের পদক্ষেপ ৮:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু ফরৌণ যখন দেখলেন, মুক্ত হওয়া গেল, তখন তাঁর হৃদয় কঠিন করলেন, তাঁদের বাক্যে মনোযোগ দিলেন না; যেমন সদাপ্রভু বলেছিলেন।

  19. ঈশ্বরের পদক্ষেপ ৮:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ পরে সদাপ্রভু মোশিকে বললেন, “হারোণকে বল, তুমি তোমার লাঠি তুলে মাটির ধূলোতে আঘাত কর, তাতে সারা মিশর দেশে মশা হবে।”

  20. ঈশ্বরের পদক্ষেপ ৮:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন তাঁরা সেই রকম করলেন; হারোণ তাঁর লাঠি সুদ্ধ হাত তুলে মাটির ধূলোতে আঘাত করলেন, তাতে মানুষে ও পশুতে মশা হল, মিশর দেশের সব জায়গায় ভূমির সকল ধূলো মশা হয়ে গেল।

  21. ঈশ্বরের পদক্ষেপ ৮:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন জাদুকরেরা তাদের মায়াবলে মশা উৎপন্ন করার জন্য সেই রকম করল ঠিকই, কিন্তু পারল না, আর মানুষে ও পশুতে মশা হল।

  22. ঈশ্বরের পদক্ষেপ ৮:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন জাদুকরেরা ফরৌণকে বলল, “এ ঈশ্বরের আঙ্গুল।” তবুও ফরৌণের হৃদয় কঠিন হল, তিনি তাঁদের কথায় মনোযোগ দিলেন না; যেমন সদাপ্রভু বলেছিলেন।

  23. ঈশ্বরের পদক্ষেপ ৮:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ আর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ভোরবেলায় উঠে গিয়ে ফরৌণের সামনে দাঁড়াও; যেমন সে জলের কাছে যায়; তুমি তাকে এই কথা বল, ‘সদাপ্রভু এই কথা বলেন, আমার সেবা করার জন্য আমার প্রজাদেরকে ছেড়ে দাও’।”

  24. ঈশ্বরের পদক্ষেপ ৮:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যদি আমার প্রজাদেরকে ছেড়ে না দাও, তবে দেখ, আমি তোমার কাছে, তোমার দাসেদের কাছে, প্রজাদের কাছে ও বাড়িতে মৌমাছির ঝাঁক পাঠাব; মিশরীয়দের বাড়িতে, এমন কি, তাঁদের বসবাসের জায়গাও মৌমাছিতে ভর্তি হবে।

  25. ঈশ্বরের পদক্ষেপ ৮:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু আমি সেই দিন আমার প্রজাদের বাসস্থান গোশন প্রদেশ আলাদা করব; সেখানে আক্রমণ হবে না; যেন তুমি জানতে পার যে, পৃথিবীর মধ্যে আমিই সদাপ্রভু।