- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446 BC
Moses & The Exodus
God raises up Moses to confront Pharaoh; the ten plagues culminate in Israel's dramatic deliverance from four centuries of bondage.
এই কালের পদ
- ঈশ্বরের পদক্ষেপ ৮:২৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আমি আমার প্রজাদের আলাদা করব; কাল এই চিহ্ন হবে।
- ঈশ্বরের পদক্ষেপ ৮:২৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
পরে সদাপ্রভু সেই রকম করলেন, ফরৌণের ও তাঁর দাসেদের বাড়ি মৌমাছির বিশাল ঝাঁক উপস্থিত হল; তাতে সমস্ত মিশর দেশে মৌমাছির ঝাঁকে দেশ ছারখার হল।
- ঈশ্বরের পদক্ষেপ ৮:২৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ তখন ফরৌণ মোশি ও হারোণকে ডেকে বললেন, “তোমরা যাও, দেশের মধ্যে তোমাদের ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞ কর।”
- ঈশ্বরের পদক্ষেপ ৮:২৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
মোশি বললেন, “তা করা উপযুক্ত নয়, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে মিশরীয়দের ঘৃণাজনক বলিদান করতে হবে; দেখুন, মিশরীয়দের সাক্ষাৎে তাঁদের ঘৃণাজনক বলিদান করলে তারা কি আমাদেরকে পাথর দিয়ে হত্যা করবে না?
- ঈশ্বরের পদক্ষেপ ৮:২৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আমরা তিন দিনের র পথ মরুপ্রান্তে গিয়ে, আমাদের ঈশ্বর সদাপ্রভু যে আদেশ দেবেন, সেই অনুসারে তাঁর উদ্দেশ্যে যজ্ঞ করব।”
- ঈশ্বরের পদক্ষেপ ৮:২৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
ফরৌণ বললেন, “আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, তোমরা মরুপ্রান্তে গিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ কর; কিন্তু বহুদূর যেও না; তোমরা আমার জন্য প্রার্থনা কর।”
- ঈশ্বরের পদক্ষেপ ৮:২৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তখন মোশি বললেন, “দেখুন, আমি আপনার কাছ থেকে গিয়ে সদাপ্রভুর কাছে প্রার্থনা করব, তাতে ফরৌণের, তাঁর দাসেদের ও তাঁর প্রজাদের কাছ থেকে কাল মৌমাছির ঝাঁক দূরে যাবে; কিন্তু সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ করার জন্য লোকদেরকে ছেড়ে দেবার বিষয়ে ফরৌণ আবার বিশ্বাসঘাতকতা না করুন।”
- ঈশ্বরের পদক্ষেপ ৮:৩০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
পরে মোশি ফরৌণের কাছ থেকে বেরিয়ে গিয়ে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন।
- ঈশ্বরের পদক্ষেপ ৮:৩১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর সদাপ্রভু মোশির বাক্য অনুসারে করলেন; ফরৌণ, তাঁর দাসেদের ও প্রজাদের থেকে মৌমাছির সমস্ত ঝাঁক দূর করলেন; একটিও বাকি রইল না।
- ঈশ্বরের পদক্ষেপ ৮:৩২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর এবারও ফরৌণ তাঁর হৃদয় কঠিন করলেন, লোকদেরকে ছেড়ে দিলেন না।
- ঈশ্বরের পদক্ষেপ ৯:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ফরৌণের কাছে গিয়ে তাকে বল, ‘সদাপ্রভু, ইব্রীয়দের ঈশ্বর, এই কথা বলেন, আমার সেবা করার জন্য আমার প্রজাদেরকে ছেড়ে দাও।
- ঈশ্বরের পদক্ষেপ ৯:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
যদি তাদেরকে ছেড়ে দিতে রাজি না হও, এখনও বাধা দাও,
- ঈশ্বরের পদক্ষেপ ৯:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তবে দেখ, ক্ষেতের তোমার পশু সম্পত্তির উপর, ঘোড়াদের, গাধাদের, উটদের, গরুর পালের ও ভেড়ার পালের উপর সদাপ্রভুর হাত রয়েছে; ভারী মহামারী হবে।
- ঈশ্বরের পদক্ষেপ ৯:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
কিন্তু সদাপ্রভু ইস্রায়েলের পশুদের থেকে মিশরের পশুদের আলাদা করবেন; তাতে ইস্রায়েল সন্তানদের কোনো পশু মরবে না’।”
- ঈশ্বরের পদক্ষেপ ৯:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর সদাপ্রভু দিন নির্ধারণ করে বললেন, “কাল সদাপ্রভু দেশে এই কাজ করবেন।”
- ঈশ্বরের পদক্ষেপ ৯:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
পরদিন সদাপ্রভু তাই করলেন, তাতে মিশরের সকল পশু মরল, কিন্তু ইস্রায়েল সন্তানদের পশুদের মধ্যে একটিও মরল না।
- ঈশ্বরের পদক্ষেপ ৯:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তখন ফরৌণ লোক পাঠালেন, আর দেখ, ইস্রায়েলের একটি পশুও মরেনি; তবুও ফরৌণের হৃদয় কঠিন হল এবং তিনি লোকদেরকে ছেড়ে দিলেন না।
- ঈশ্বরের পদক্ষেপ ৯:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ পরে সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “তোমরা হাত ভর্তি করে ভাটীর ছাই নাও, পরে মোশি ফরৌণের সাক্ষাৎে তা আকাশের দিকে ছড়িয়ে দিক।
- ঈশ্বরের পদক্ষেপ ৯:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তা সমস্ত মিশর দেশ জুড়ে সূক্ষ্ম ধূলো হয়ে মিশর দেশের সব জায়গায় মানুষ ও পশুদের গায়ে ক্ষতযুক্ত ফোসকা জন্মাবে।”
- ঈশ্বরের পদক্ষেপ ৯:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তখন তাঁরা ভাটীর ছাই নিয়ে ফরৌণের সামনে দাঁড়ালেন এবং মোশি আকাশের দিকে তা ছড়িয়ে দিলেন, তাতে বা সমস্ত মানুষ ও পশুর গায়ে ক্ষতযুক্ত ফোসকা হল।
- ঈশ্বরের পদক্ষেপ ৯:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
সেই ফোসকার জন্য জাদুকরেরা মোশির সামনে দাঁড়াতে পারল না, কারণ জাদুকরদের ও সমস্ত মিশরীয়ের গায়ে ফোসকা জন্মাল।
- ঈশ্বরের পদক্ষেপ ৯:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর সদাপ্রভু ফরৌণের হৃদয় কঠিন করলেন; তিনি তাঁদের কথায় মনোযোগ দিলেন না, যেমন সদাপ্রভু মোশিকে বলেছিলেন।
- ঈশ্বরের পদক্ষেপ ৯:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ভোরে উঠে ফরৌণের সামনে দাঁড়িয়ে তাকে এই কথা বোলো, ‘সদাপ্রভু, ইব্রীয়দের ঈশ্বর, এই কথা বলেন, আমার সেবা করার জন্য আমার প্রজাদেরকে ছেড়ে দাও;
- ঈশ্বরের পদক্ষেপ ৯:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
নাহলে এবার আমি তোমার হৃদয়ের বিরুদ্ধে এবং তোমার দাসেদের ও প্রজাদের মধ্যে আমার সব রকম মহামারী পাঠাব; যেন তুমি জানতে পার, সমস্ত পৃথিবীতে আমার মত কেউ নেই।
- ঈশ্বরের পদক্ষেপ ৯:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
কারণ এতদিনের আমি আমার হাত বাড়িয়ে মহামারীর মাধ্যমে তোমাকে ও তোমার প্রজাদেরকে আঘাত করতে পারতাম; তা করলে তুমি পৃথিবী থেকে উচ্ছেদ হতে।