মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Moses & The Exodus

God raises up Moses to confront Pharaoh; the ten plagues culminate in Israel's dramatic deliverance from four centuries of bondage.

415 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. ঈশ্বরের পদক্ষেপ ১০:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তোমার বাড়ি ও তোমার দাসের বাড়ি ও সমস্ত মিশরীয় লোকের বাড়ির সব জায়গা ভরে যাবে; পৃথিবীতে তোমার পূর্বপুরুষদের ও তাঁদের পূর্বপুরুষদের জন্ম থেকে আজ পর্যন্ত সেই রকম দেখা যায়নি।” তখন তিনি মুখ ফিরিয়ে ফরৌণের কাছ থেকে বাইরে গেলেন।

  2. ঈশ্বরের পদক্ষেপ ১০:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ আর ফরৌণের দাসেরা তাঁকে বলল, “এ ব্যক্তি কত দিন আমাদের ফাঁদ হয়ে থাকবে? এই লোকদের ঈশ্বর সেবা করার জন্য এদেরকে ছেড়ে দিন; আপনি কি এখনও বুঝছেন না যে, মিশর দেশ ছারখার হয়ে গেল?”

  3. ঈশ্বরের পদক্ষেপ ১০:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন মোশি ও হারোণ ফরৌণের কাছে আবার আনা হল; আর তিনি তাদেরকে বললেন, “যাও গিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা কর; কিন্তু কে কে যাবে?”

  4. ঈশ্বরের পদক্ষেপ ১০:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    মোশি বললেন, “আমরা আমাদের শিশু ও বৃদ্ধদেরকে, আমাদের ছেলেমেয়েদেরকে এবং গরু ভেড়ার পালও সঙ্গে নিয়ে যাব, কারণ সদাপ্রভুর উদ্দেশ্যে আমাদের উৎসব করতে হবে।”

  5. ঈশ্বরের পদক্ষেপ ১০:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন ফরৌণ তাদেরকে বললেন, “সদাপ্রভু তোমাদের সঙ্গে সঙ্গে থাকুন, যদি আমি তোমাদেরকে ও তোমাদের শিশুদেরকে ছেড়ে দিই; দেখ, অনিষ্ট তোমাদের সামনে।

  6. ঈশ্বরের পদক্ষেপ ১০:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তা হবে না; তোমাদের পুরুষেরা গিয়ে সদাপ্রভুর সেবা করুক; কারণ তোমরা তো এটাই চাইছ।” পরে তাঁরা ফরৌণের সামনে থেকে চলে গেলেন।

  7. ঈশ্বরের পদক্ষেপ ১০:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি মিশর দেশের উপরে পঙ্গপালের জন্য হাত তোলো, তাতে তারা মিশর দেশে এসে ক্ষেতের সমস্ত ঔষধি গাছ খাবে, শিলাবৃষ্টি যা কিছু রেখে গেছে, সবই খাবে।”

  8. ঈশ্বরের পদক্ষেপ ১০:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন মোশি মিশর দেশের উপরে তাঁর লাঠি তুললেন, তাতে সদাপ্রভু সমস্ত দিন ও সমস্ত রাত দেশে পূর্ব দিকের বায়ু বহালেন; আর সকাল হলে পূর্ব দিকের বায়ু পঙ্গপাল উঠিয়ে আনল।

  9. ঈশ্বরের পদক্ষেপ ১০:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তাতে সারা মিশর দেশের উপরে পঙ্গপালে ভরে গেল ও মিশরের সমস্ত সীমানাতে পঙ্গপাল পড়ল। তা খুব ভয়ানক হল; সেই রকম পঙ্গপাল আগে কখনও হয়নি এবং পরেও কখনও হবে না।

  10. ঈশ্বরের পদক্ষেপ ১০:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তারা সমস্ত এলাকা ঢেকে ফেলল, তাতে দেশ অন্ধকার হল এবং ভূমির যে ঔষধি গাছ ও বৃক্ষের যে ফল শিলাবৃষ্টি থেকে রক্ষা পেয়েছিল, সে সমস্ত তারা খেয়ে ফেলল; সমস্ত মিশর দেশে বড় গাছ বা ক্ষেতের গাছ, সবুজ গাছ বলে কিছুই রইল না।

  11. ঈশ্বরের পদক্ষেপ ১০:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন ফরৌণ তাড়াতাড়ি মোশি ও হারোণকে ডেকে বললেন, “আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে ও তোমাদের বিরুদ্ধে পাপ করেছি।

  12. ঈশ্বরের পদক্ষেপ ১০:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    অনুরোধ করি, শুধুমাত্র এবার আমার পাপ ক্ষমা কর এবং আমাদের থেকে এই মৃত্যুকে দূর করার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা কর।”

  13. ঈশ্বরের পদক্ষেপ ১০:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন তিনি ফরৌণের কাছ থেকে বাইরে গিয়ে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন;

  14. ঈশ্বরের পদক্ষেপ ১০:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু বাতাসকে প্রবল পশ্চিম বাতাসে পরিবর্তন করলেন; তা পঙ্গপালদেরকে উঠিয়ে নিয়ে সূফসাগরে তাড়িয়ে দিল, তাতে মিশরের সমস্ত সীমানাতে একটিও পঙ্গপাল থাকল না।

  15. ঈশ্বরের পদক্ষেপ ১০:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু সদাপ্রভু ফরৌণের হৃদয় কঠিন করলেন, আর তিনি ইস্রায়েল সন্তানদের ছাড়লেন না।

  16. ঈশ্বরের পদক্ষেপ ১০:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি আকাশের দিকে হাত তোলো; তাতে মিশর দেশে অন্ধকার হবে ও সেই অন্ধকার গাঢ় হবে।”

  17. ঈশ্বরের পদক্ষেপ ১০:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে মোশি আকাশের দিকে হাত তুললে তিন দিন পর্যন্ত সমস্ত মিশর দেশে গাঢ় অন্ধকার হল।

  18. ঈশ্বরের পদক্ষেপ ১০:২৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনদিন পর্যন্ত কেউ কাকেও দেখতে পেল না এবং কেউ নিজের জায়গা থেকে উঠল না; কিন্তু ইস্রায়েল সন্তানদের জন্য তাদের বাসস্থানে আলো ছিল।

  19. ঈশ্বরের পদক্ষেপ ১০:২৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন ফরৌণ মোশিকে ডেকে বললেন, “যাও, গিয়ে সদাপ্রভুর সেবা কর; শুধুমাত্র তোমাদের ভেড়ার পাল ও গরুর পাল থাকুক; তোমাদের শিশুরাও তোমাদের সঙ্গে যাক।”

  20. ঈশ্বরের পদক্ষেপ ১০:২৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু মোশি বললেন, “আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য আমাদের হাতে বলি ও হোমদ্রব্য সমর্পণ করা আপনার কর্তব্য।

  21. ঈশ্বরের পদক্ষেপ ১০:২৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আমাদের সঙ্গে আমাদের পশুরাও যাবে, একটি খুরও বাকি থাকবে না; কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবার জন্য তাঁদের মধ্যে থেকে বলি করতে হবে এবং কি কি দিয়ে সদাপ্রভুর সেবা করব, তা সেখানে উপস্থিত না হলে আমরা জানতে পারব না।”

  22. ঈশ্বরের পদক্ষেপ ১০:২৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু সদাপ্রভু ফরৌণের হৃদয় কঠিন করলেন, আর তিনি তাদেরকে ছেড়ে দিতে রাজি হলেন না।

  23. ঈশ্বরের পদক্ষেপ ১০:২৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন ফরৌণ তাঁকে বললেন, “আমার সামনে থেকে দূর হও; সাবধান, আমাকে আর কখনও মুখ দেখিও না; কারণ যে দিন আমার মুখ দেখবে, সেই দিন মরবে।”

  24. ঈশ্বরের পদক্ষেপ ১০:২৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    মোশি বললেন, “ভালই বলেছেন, আমি আপনার মুখ আর কখনও দেখব না।”

  25. ঈশ্বরের পদক্ষেপ ১১:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ আর সদাপ্রভু মোশিকে বললেন, “আমি ফরৌণের ও মিশরের উপরে আর এক মহামারী আনব, তারপরে সে তোমাদেরকে এই স্থান থেকে ছেড়ে দেবে এবং ছেড়ে দেবার দিনের তোমাদেরকে নিশ্চয়ই এখান থেকে একেবারে তাড়িয়ে দেবে।