- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446 BC
Moses & The Exodus
God raises up Moses to confront Pharaoh; the ten plagues culminate in Israel's dramatic deliverance from four centuries of bondage.
এই কালের পদ
- ঈশ্বরের পদক্ষেপ ৫:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ পরে মোশি ও হারোণ গিয়ে ফরৌণকে বললেন, “সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘মরুপ্রান্তে আমার উদ্দেশ্যে উৎসব করার জন্য আমার প্রজাদেরকে ছেড়ে দাও’।”
- ঈশ্বরের পদক্ষেপ ৫:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
ফরৌণ বললেন, “সদাপ্রভু কে, যে আমি তার কথা শুনে ইস্রায়েলকে ছেড়ে দেব? আমি সদাপ্রভু কে জানি না, ইস্রায়েলকেও ছাড়বো না।”
- ঈশ্বরের পদক্ষেপ ৫:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তাঁরা বললেন, “ইব্রীয়দের ঈশ্বর আমাদেরকে দেখা দিয়েছেন; আমরা অনুরোধ করি, আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করার জন্য আমাদেরকে তিন দিনের র পথ মরুপ্রান্তে যেতে দিন, যেন তিনি মহামারী কি তরোয়াল দিয়ে আমাদেরকে আক্রমণ না করেন।”
- ঈশ্বরের পদক্ষেপ ৫:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
মিশরের রাজা তাঁদেরকে বললেন, “ওহে মোশি ও হারোণ, তোমরা কেন লোকদের কাজ থেকে নিস্তার দাও? তোমাদের কাজে ফিরে যাও।”
- ঈশ্বরের পদক্ষেপ ৫:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
ফরৌণ আরও বললেন, “দেখ, দেশে লোক এখন অনেক, আর তোমরা তাদের কাজ থামিয়ে দিয়েছ।”
- ঈশ্বরের পদক্ষেপ ৫:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ আর ফরৌণ সেই দিন লোকদের শাসক ও শাসনকর্তাকে এই আদেশ দিলেন,
- ঈশ্বরের পদক্ষেপ ৫:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
“তোমরা ইট তৈরী করার জন্য আগের মত এই লোকদেরকে আর খড় দিয়ো না; তাঁরা গিয়ে নিজেরাই নিজেদের খড় সংগ্রহ করুক।
- ঈশ্বরের পদক্ষেপ ৫:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
কিন্তু আগে তাদের যত ইট তৈরীর ভার ছিল, এখনও সেই ভার দাও; তার কিছুই কম কর না; কারণ তারা কুঁড়ে, তাই কেঁদে বলছে, আমরা আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করতে যাই।
- ঈশ্বরের পদক্ষেপ ৫:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
সেই লোকদের উপরে আরও কঠিন কাজ চাপান হোক, তারা তাতেই ব্যস্ত থাকুক এবং মিথ্যা কথায় মনোযোগ না দিক।”
- ঈশ্বরের পদক্ষেপ ৫:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ আর লোকদের শাসকেরা ও শাসনকর্তারা বাইরে গিয়ে তাদেরকে বলল, “ফরৌণ এই কথা বলেন, আমি তোমাদেরকে খড় দেব না।
- ঈশ্বরের পদক্ষেপ ৫:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
নিজেরা যেখানে পাও, সেখানে গিয়ে খড় সংগ্রহ কর; কিন্তু তোমাদের কাজ কিছুই কম হবে না।”
- ঈশ্বরের পদক্ষেপ ৫:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তাতে লোকেরা খড়ের চেষ্টায় নাড়া জড়ো করতে সমস্ত মিশর দেশে ছড়িয়ে পড়ল।
- ঈশ্বরের পদক্ষেপ ৫:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর শাসকেরা তাড়া দিয়ে বলল, “খড় পেলে যেমন করতে, সেই রকম এখনও তোমাদের প্রতিদিনের র নির্ধারিত কাজ শেষ কর।”
- ঈশ্বরের পদক্ষেপ ৫:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর ফরৌণের শাসকেরা ইস্রায়েল সন্তানদের যে শাসনকর্তাদেরকে তাদের উপরে রেখেছিল, তারাও অত্যাচারিত হল, আর বলে দেওয়া হল, “তোমরা আগের মত ইট তৈরীর বিষয়ে নির্ধারিত কাজ আজকাল শেষ কর না কেন?”
- ঈশ্বরের পদক্ষেপ ৫:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তাতে ইস্রায়েলীয়দের শাসনকর্তারা এসে ফরৌণের কাছে কেঁদে বলল, “আপনার দাসদের সঙ্গে আপনি এমন ব্যবহার কেন করছেন?
- ঈশ্বরের পদক্ষেপ ৫:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
লোকেরা আপনার দাসদেরকে খড় দেয় না, তবুও আমাদেরকে বলে ইট তৈরী কর; আর দেখুন আপনার এই দাসেরা অত্যাচারিত হয়, কিন্তু আপনারই লোকদেরই দোষ।”
- ঈশ্বরের পদক্ষেপ ৫:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
ফরৌণ বললেন, “তোমরা অলস, তাই বলছ, ‘আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ করতে যাই।’
- ঈশ্বরের পদক্ষেপ ৫:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
এখন যাও, কাজ কর, তোমাদেরকে খড় দেওয়া যাবে না, তবুও সমস্ত ইট তৈরী করে দিতে হবে।”
- ঈশ্বরের পদক্ষেপ ৫:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তখন ইস্রায়েল সন্তানদের শাসনকর্তারা দেখল, তারা বিপদে পড়েছে, কারণ বলা হয়েছিল, “তোমরা প্রত্যেক দিনের র কাজের, নির্ধারিত ইটের, কিছু কম করতে পাবে না।”
- ঈশ্বরের পদক্ষেপ ৫:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ পরে ফরৌণের কাছ থেকে বের হয়ে আসার দিনের তারা মোশির ও হারোণের দেখা পেল, তাঁরা পথে দাঁড়িয়ে ছিলেন।
- ঈশ্বরের পদক্ষেপ ৫:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তারা তাঁদেরকে বলল, “সদাপ্রভু তোমাদের প্রতি দৃষ্টিপাত করুন এবং তোমাদের বিচার করুন, কারণ তোমরা ফরৌণের চোখে ও তাঁর দাসেদের চোখে আমাদেরকে জঘন্য খারাপ করে তুলে আমাদের হত্যা করার জন্য তাদের হাতে তরোয়াল দিয়েছ।”
- ঈশ্বরের পদক্ষেপ ৫:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ পরে মোশি সদাপ্রভুর কাছে ফিরে গিয়ে তাঁকে বললেন, “হে প্রভু, তুমি এই লোকদের অমঙ্গল কেন করলে? আমাকে কেন পাঠালে?
- ঈশ্বরের পদক্ষেপ ৫:২৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
যখন তোমার নামে কথা বলতে ফরৌণের কাছে গিয়েছি, তখন থেকে তিনি এই লোকেদের অমঙ্গল করছেন, আর তুমি তোমার প্রজাদের কিছুই উদ্ধার করনি।”
- ঈশ্বরের পদক্ষেপ ৬:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ তখন সদাপ্রভু মোশিকে বললেন, “আমি ফরৌণের ওপর যা করব, তা তুমি এখন দেখবে; কারণ শক্তিশালী হাত দেখলে, সে লোকদেরকে ছেড়ে দেবে এবং শক্তিশালী হাত দেখান হলে তার দেশ থেকে তাদেরকে দূর করে দেবে।”
- ঈশ্বরের পদক্ষেপ ৬:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
ঈশ্বর মোশিকে আরও বললেন, “আমি যিহোবা [সদাপ্রভু];