মূল বিষয়বস্তুতে যান

Psalms সম্পর্কে বাইবেলের পদ

896 টি পদ · 16 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. তারা হৃদয়ে খারাপ পরিকল্পনা করে, তারা প্রতিদিন বিবাদকে নাড়িয়ে দেয়।

  2. তাদের জিভের ক্ষত বিষধর সাপের মত; তাদের ঠোঁটে সাপের বিষ।

  3. সদাপ্রভুু, দুষ্টের হাত থেকে আমাকে দূরে রাখ, হিংস্র মানুষ থেকে আমাকে বাঁচিয়ে রাখ যারা আমাকে ধাক্কা দেবার পরিকল্পনা করেছে।

  4. অহঙ্কারীরা আমার জন্য ফাঁদ পেতেছে; তারা জাল পেতে রেখেছে, তারা আমার জন্য ফাঁদ পেতেছে।

  5. আমি সদাপ্রভুুকে বললাম, “তুমি আমার ঈশ্বর; ক্ষমা করার জন্য আমার প্রার্থনা শোনো।”

  6. সদাপ্রভুু, আমার প্রভু, তুমি পরিত্রানের শক্তি, তুমি যুদ্ধের দিনের আমাকে রক্ষা করেছ।

  7. সদাপ্রভুু, দুষ্টের ইচ্ছা পূর্ণ কোরো না; তাদের চক্রান্ত সফল হতে দিও না।

  8. যারা আমাকে ঘেরে তাদের মাথা উঁচু করে; তাদের হুমকিকে তাদের ওপর এনে দেওয়া হোক;

  9. তাদের ওপরে জ্বলন্ত কয়লা পড়ুক, তাদের আগুনে, গভীর খাতে ছুঁড়ে দাও, কখনো যেন উঠতে না পারে।

  10. মন্দ বক্তা পৃথিবীতে নিরাপদে থাকতে পারবে না; হিংস্র মানুষ মন্দকে শিকার করে ছুঁড়ে ফেলে দেবে।

  11. আমি জানি যে সদাপ্রভুু বিবাদের কারণ বজায় রাখবে এবং দরিদ্রদের বিচার নিস্পন্ন করবেন।

  12. অবশ্যই ধার্মিক লোকেরা তোমার নামে ধন্যবাদ দেবে; সরল লোকেরা তোমার সামনে বাস করবে।

  13. সদাপ্রভুু, আমি তোমাকে ডেকেছি; আমার কাছে তাড়াতাড়ি এস। আমার কথা শোনো যখন আমি তোমাকে ডাকি।

  14. আমার প্রার্থনা তোমার সামনে সুগন্ধি ধূপের মত হবে; আমার তোলা হাত সন্ধ্যাবেলার উপহারের মতো হোক।

  15. সদাপ্রভুু, আমার মুখের ওপরে প্রহরী নিযুক্ত কর; আমার ঠোঁটের দরজা পাহারা দাও।

  16. আমার মনে কোন খারাপ বিষয় আসতে দিও না বা আমি যেন পাপ কাজের সঙ্গে যুক্ত লোকদের সঙ্গে যুক্ত না হই যারা খারাপ ব্যবহার করে এবং ওদের কোনো সুস্বাদু খাবার না খাই।

  17. ধার্মিক লোক আমাকে আঘাত করুক, এটা আমার কাছে দয়া হবে সে আমাকে উপযুক্ত করুক, এটা আমার মাথার তেল হবে; আমার মাথা তা নিতে অস্বীকার না করুক, কিন্তু আমার প্রার্থনা সব দিন দুষ্টদের কাজের বিরুদ্ধে।

  18. তাদের বিচারকর্তাদের ওপর থেকে খাড়া বাঁধের ওপর ছুঁড়ে ফেলা হল; লোকেরা আমার মধুর বাক্য শুনবে।

  19. তারা বলবে, “যখন একজন লাঙ্গল দেবে এবং মাটি ভাঙবে যেমন করে, সে রকম পাতালের মুখে আমাদের হাড় ছড়িয়ে পড়েছে।”

  20. নিশ্চয়ই, আমার চোখ তোমার ওপরে আছে, সদাপ্রভুু প্রভু, আমি তোমারই শরনাগত, আমার আত্মা অসহায় অবস্থায় ত্যাগ করো না।

  21. অন্যায়কারীরা যে ফাঁদ আমার জন্য পেতে রেখেছে তা থেকে আমায় রক্ষা কর।

  22. দুষ্টরা নিজেদের জালে নিজেরা পড়ুক সেই দিন আমি পালাবো।

  23. আমি নিজের স্বরে সদাপ্রভুুর কাছে কাঁদি, নিজের স্বরে সদাপ্রভুুর কাছে বিনতি করি।

  24. আমি তাঁর কাছে আমার বেদনার কথা বলি, আমি তাঁকে আমার কষ্টের কথা বলি।

  25. যখন আমার আত্মা আমার মধ্যে দুর্বল হয়, তখন তুমি আমার পথ জান৷ যে পথে আমি যাই, তারা আমার জন্য গোপনে ফাঁদ পেতেছে।