Psalms সম্পর্কে বাইবেলের পদ: Prophetic Psalms
Prophetic Psalms সম্পর্কে পদ
কেন জাতিরা বিদ্রোহ করে? কেন লোকেরা বৃথা চক্রান্ত করে?
পৃথিবীর রাজারা একসঙ্গে দাঁড়িয়ে আছে এবং শাসকরা একসঙ্গে চক্রান্ত করে সদাপ্রভুুর বিরুদ্ধে এবং তাঁর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে, বলে,
“এস আমরা তাদের বন্ধন ছিঁড়ে ফেলি এবং তাদের শিকল খুলে ফেলি।”
যিনি স্বর্গে বসে আছেন তিনি তাদের উপর হাঁসবেন এবং প্রভু তাদের উপহাস করবেন।
তখন তিনি তাঁর ক্রোধে তাদের সঙ্গে কথা বলবেন এবং তাঁর ক্রোধে তাদের আতঙ্কিত করবেন, বলবেন,
“আমি নিজেই আমার রাজাকে অভিষিক্ত করেছি সিয়োনের উপর, আমার পবিত্র পর্বতে।”
আমি সদাপ্রভুুর একটি আদেশ ঘোষণা করব; তিনি আমাকে বললেন, “তুমি আমার পুত্র! আজ আমি তোমার জন্ম দিয়েছি।
আমার কাছে চাও এবং আমি তোমার উত্তরাধিকারের জন্য সমস্ত জাতিকে এবং তোমাদের অধিকারের জন্য এবং পৃথিবীর দূরবর্তী অঞ্চলগুলোকে দেব।
তুমি একটি লোহার রাজদণ্ড দিয়ে তাদের ভাঙ্গবে, তুমি তাদের কুমোরের পাত্রের মত সম্পূর্ণ ধ্বংস করবে।”
তাই এখন, তোমরা রাজারা, সতর্ক হও, সংশোধন হও, তোমরা পৃথিবীর শাসকেরা।
ভয়ে সদাপ্রভুুর আরাধনা কর এবং কম্পনের সঙ্গে আনন্দ কর।
তাঁর পুত্রকে প্রকৃত সম্মান দাও, যেন ঈশ্বর তোমাদের উপরে ক্রুদ্ধ না হন এবং যাতে তুমি মারা না যাও, যখন তাঁর ক্রোধ দ্রুত প্রজ্জ্বলিত হয়। ধন্য তারা, যারা তাঁর আশ্রয় গ্রহণ করে।
ঈশ্বর, আমাকে রক্ষা কর, কারণ আমি তোমাতে আশ্রয় গ্রহণ করেছি।
আমি সদাপ্রভুুকে বলেছি, তুমিই আমার প্রভু; তুমি ছাড়া আমার মঙ্গল নেই।
সমস্ত পবিত্র লোক যারা পৃথিবীতে আছেন, তাঁরা মহান মানুষ, তাদের মধ্যেই আমার সমস্ত আনন্দ।
যারা অন্য দেবতাদের খোঁজে, তাদের যন্ত্রণা বৃদ্ধি হবে। আমি তাদের দেবতাদের কাছে রক্ত নিয়ে নৈবেদ্য উৎসর্গ করব না এবং আমার মুখে তাদের নামও নেব না।
সদাপ্রভুু, আমার মনোনীত অংশ ও আমার পানপাত্র; তুমি আমার অধিকার নির্দিষ্ট করেছ।
আমার জন্য মনোরম জায়গার সীমা পরিমাপ করা হয়েছে, নিশ্চয় একটি উত্তরাধিকার আমার জন্য মনোরম।
আমি সদাপ্রভুুর প্রশংসা করবো, যিনি আমাকে পরামর্শ দেন, এমনকি রাত্রিতেও আমার মন আমাকে নির্দেশ দেন।
আমি সব দিন সদাপ্রভুুকে আমার সামনে রেখেছি! তাই তিনি আমার ডান দিকে, আমি বিচলিত হব না।
এই জন্য আমার হৃদয় আনন্দিত ও আমার গৌরব উল্লাসিত হল; নিশ্চয়ই আমার মাংসও নির্ভয়ে বাস করবে।
কারণ তুমি আমার প্রাণ পাতালে ত্যাগ করবে না, তুমি তোমার পবিত্র লোককে ক্ষয় দেখতে দেবে না।
তুমি আমাকে জীবনের পথ জানাবে, তোমার উপস্হিতিতে অসীম আনন্দ, তোমার ডান হাতে চিরকালের আনন্দ থাকে!
প্রভুর শহর পবিত্র পর্বত শ্রেনীতে অবস্থিত।
সদাপ্রভুু সিয়োনের সব দ্বার গুলো ভালোবাসেন, যাকোবের সমস্ত তাঁবুর চেয়েও ভালোবাসেন।