মূল বিষয়বস্তুতে যান

Psalms সম্পর্কে বাইবেলের পদ

896 টি পদ · 16 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. আমি কোন অন্যায় কাজ আমার চোখের সামনে রাখব না; আমি অপদার্থ মন্দকে ঘৃণা করব, তা আমার সঙ্গে আটকে থাকবেনা।

  2. বিপথগামী লোক আমাকে ছেড়ে যাবে; আমি মন্দতে বিশ্বস্ত নই।

  3. আমি ধ্বংস করবো যে গোপনে তার প্রতিবেশীর নিন্দা করে। আমি সহ্য করবো না কাউকে যার হাবভাব গর্বের এবং অহঙ্কারী মনোভাব।

  4. আমি দেখবো দেশের বিশ্বস্ত লোকেদের তারা আমার পাশে বসবে। যে সততায় চলবে, সে আমার সেবা করবে।

  5. প্রতারণাকারী লোক আমার ঘরে বাস করবে না; মিথ্যাবাদীকে আমার চোখের সামনে স্বাগত জানাব না।

  6. প্রত্যেক সকালে আমি দেশের সব দুষ্টলোককে ধ্বংস করব; আমি সব অন্যায়কারীদের সদাপ্রভুুর শহর থেকে দূর করে দেবো।

  7. আমার হৃদয় স্থির, ঈশ্বর, আমি গান গাব এবং আমার গৌরব সহ স্তব করব।

  8. ঘুম থেকে ওঠো, বাঁশী এবং বীণা; আমি ঊষাকে জাগাব।

  9. আমি তোমাকে ধন্যবাদ দেবো, সদাপ্রভুু, লোকেদের মধ্যে; আমি তোমার প্রশংসা গান গাব জাতিদের মধ্যে।

  10. কারণ তোমার বিশ্বস্ততার বিধি আকাশমণ্ডলের ওপরে মহৎ এবং তোমার বিশ্বাসযোগ্যতা আকাশ পর্যন্ত পৌঁছয়।

  11. ঈশ্বর, আকাশমণ্ডলের ওপরে উন্নত হও এবং সারা পৃথিবীর ওপরে তোমার গৌরব উন্নত হোক।

  12. যাতে তুমি যাদের ভালবাসো তারা যেন উদ্ধার পায়, তোমার ডানহাত দিয়ে আমাদের উদ্ধার কর এবং আমাকে উত্তর দাও।

  13. ঈশ্বর তাঁর পবিত্রতায় কথা বলেছেন, “আমি উল্লাস করব; আমি শিখিম ভাগ করব এবং সুক্কোতের উপত্যকার অংশ ভাগ করে দেবো।

  14. গিলিয়দ আমার, মনঃশিও আমার; ইফ্রয়িমও আমার মাথার বর্ম; যিহূদা আমার বিচারদণ্ড;

  15. মোয়াব আমার ধোবার পাত্র; আমি ইদোমের ওপরে আমার জুতো ছুড়বো; আমি পলেষ্টিয়ার ওপরে জয়ধ্বনি করবো।

  16. কে আমাকে এই শক্তিশালী শহরে নিয়ে যাবে? কে আমাকে ইদোম পর্যন্ত পথ দেখিয়ে নিয়ে যাবে?”

  17. ঈশ্বর, তুমি কি আমাকে অগ্রাহ্য করনি? তুমি আমাদের বাহিনীদের সঙ্গে যুদ্ধে যাওনি?

  18. শত্রুদের বিরুদ্ধে আমাকে সাহায্য কর; কারণ মানুষের সাহায্য বৃথা।

  19. আমরা ঈশ্বরের সাহায্য নিয়ে বিজয়ী হব, তিনিই আমাদের শত্রুদের পদদলিত করবেন।

  20. সদাপ্রভুু আমার প্রভুকে বলেন, “আমার ডানদিকে বস, যতক্ষণ না আমি তোমার শত্রুদেরকে তোমার পা রাখার জায়গায় না নিয়ে আসি।”

  21. সদাপ্রভুু বললেন, “সিয়োন থেকে তোমার শক্তির রাজদণ্ড ধরে রাখ; তোমার শত্রুদের ওপর শাসন কর।

  22. তোমার বিক্রম দিনের তোমার প্রজারা তোমাকে অনুসরণ করবে স্ব-ইচ্ছায় পবিত্র পর্বতের ওপরে; ভোরের গর্ভ থেকে বেরিয়ে যাবে শিশিরের মতো তোমার যুবকেরা।”

  23. সদাপ্রভুু শপথ করেছেন এবং পরিবর্তন হবে না; “তুমি অনন্তকালীন যাজক, মল্কীষেদকের রীতি অনুসারে।”

  24. প্রভু তোমার ডানদিকে আছেন। তিনি রাজাদের হত্যা করবেন তাঁর ক্রোধের দিনের।

  25. তিনি জাতিদের বিচার করবেন, তিনি মৃতদেহ দিয়ে উপত্যকা পূর্ণ করবেন; তিনি নেতাদের হত্যা করবেন অনেক দেশে।