মূল বিষয়বস্তুতে যান

Praise সম্পর্কে বাইবেলের পদ

490 টি পদ · 106 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. তিনি পৃথিবীতে তার আজ্ঞা পাঠান, তাঁর আদেশ খুব দ্রুত পাঠান।

  2. তিনি মেষলোমের মত তুষার দেন, তিনি ছাইয়ের মত তুষারপাত করেন।

  3. তিনি টুকরো টুকরো করে হিম পাঠান; তাঁর শীতের সামনে কে দাঁড়াতে পারে?

  4. তিনি তাঁর আদেশ পাঠান এবং গলিয়ে দেন; তিনি বাতাস তৈরী করেন আঘাত করার জন্য এবং জল প্রবাহের জন্য।

  5. তিনি যাকোবের কাছে তাঁর বাক্য প্রচার করেন, তাঁর বিধি এবং তাঁর ধার্মিকতার আদেশ ইস্রায়েলকে পাঠান।

  6. তিনি অন্য কোন জাতির সঙ্গে এরকম করেন না এবং তাঁর আদেশের জন্য তারা তাদেরকে জানে না। সদাপ্রভুুর প্রশংসা কর।

  7. তোমার সদাপ্রভুুর প্রশংসা কর, প্রশংসা কর সদাপ্রভুুর স্বর্গ থেকে; প্রশংসা কর উর্ধ থেকে।

  8. তাঁর প্রশংসা কর, তাঁর সব দূতেরা, তাঁর প্রশংসা কর, তাঁর সব বাহিনী।

  9. তাঁর প্রশংসা কর, সূর্য্য এবং চন্দ্র, তাঁর প্রশংসা কর, উজ্জ্বল তারারা।

  10. তাঁর প্রশংসা কর, উচ্চতম স্বর্গ এবং আকাশমণ্ডলের ওপরের জলসমূহ।

  11. তারা সদাপ্রভুুর নামের প্রশংসা করুক, কারণ তিনি আজ্ঞা করলেন এবং তারা সৃষ্ট হল;

  12. তিনি অনন্তকালের জন্য তাদেরকে স্থাপন করেছেন, তিনি এক বিধি দিয়েছেন যা পরিবর্তন হবে না।

  13. সদাপ্রভুুর প্রশংসা কর পৃথিবী থেকে, তোমরা সামুদ্রিক প্রাণীরা এবং সব গভীর মহাসমুদ্র,

  14. আগুন এবং শিলা, তুষার এবং মেঘ, ঝোড়ো বাতাস তাঁর বাক্য পূর্ণ করে,

  15. পর্বতেরা এবং সব উপপর্বত, ফলের গাছ এবং সব এরস গাছ,

  16. বন্য পশু এবং সব পালিত পশু, প্রাণী যা বুকে হাঁটে এবং সব পাখিরা,

  17. পৃথিবীর রাজারা এবং সব জাতি, নেতারা এবং পৃথিবীর সব বিচারকর্ত্তা;

  18. যুবকরা এবং যুবতীরা উভয়ই; বৃদ্ধরা এবং শিশুরা।

  19. সবাই সদাপ্রভুুর নামের প্রশংসা করুক, কারণ কেবল তাঁরই নাম উন্নত এবং তাঁর মহিমা বিস্তারিত পৃথিবীর এবং স্বর্গের ওপরে।

  20. তিনি তাঁর লোকেদের জন্য এক শৃঙ্গ উত্তোলন করেছেন, কারণ তা প্রশংসা ভূমি, তাঁর সব বিশ্বাসীদের জন্য, ইস্রায়েলের সন্তানদের জন্য, তাঁর কাছের লোকদের জন্য। সদাপ্রভুুর প্রশংসা কর।

  21. তোমার সদাপ্রভুুর প্রশংসা কর। সদাপ্রভুুর উদ্দেশ্যে নতুন গান গাও; বিশ্বাসীদের সমাবেশে তাঁর প্রশংসার গান গাও।

  22. ইস্রায়েল সেই ব্যক্তিতে আনন্দ করুক যিনি তাকে এক জাতি তৈরী করেছেন। সিয়োনের লোকেরা তাদের রাজাতে আনন্দ করুক।

  23. তারা নৃত্য সহকারে তাঁর নামের প্রশংসা করুক, খঞ্জনি এবং বীণা বাজিয়ে তাঁর প্রশংসা গান করুক।

  24. কারণ সদাপ্রভুু তাঁর লোকেদের উপরে আনন্দিত হন, তিনি নম্রদের পরিত্রান দিয়ে মহিমান্বিত করেন।

  25. ধার্মিকরা উল্লাসিত হোক; তারা তাদের বিছানায় আনন্দ গান করুক।