Skip to content

Obedience সম্পর্কে বাইবেলের পদ

136 টি পদ · 2 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. তিনি মেঘের থামের থেকে তাদের কাছে কথা বলতেন; তারা তার গুরুত্বপূর্ণ আদেশ ও নিয়মগুলি পালন করতেন যা তিনি তাদের দিয়েছিলেন।

  2. কিন্তু সদাপ্রভুুর বিশ্বস্ততার নিয়ম চিরস্হায়ী থেকে অনন্তকাল পর্যন্ত থাকে তাদের ওপর যারা তাঁকে সম্মান করে, তাঁর ধার্ম্মিকতা দীর্ঘস্থায়ী তাদের বংশধরদের ওপর।

  3. তারা তাঁর নিয়ম রক্ষা করত এবং মনে করে সবাই তাঁর নির্দেশ পালন করত।

  4. আশীর্বাদ কর সদাপ্রভুু, তোমরা তাঁর দূতেরা, তোমাদের আছে শক্তি তাঁর বাক্য মেনে চলো এবং তাঁর আদেশ পালন কর।

  5. আশীর্বাদ কর সদাপ্রভুু, তোমরা সব তাঁর বাহিনী, তোমরা তাঁর দাসেরা তাঁর ইচ্ছা পালন কর।

  6. সদাপ্রভুুকে সম্মান করা প্রজ্ঞার আরম্ভ; যে কেউ তাঁর নির্দেশ মেনে চলে সে ভালো বুদ্ধি পায়; তাঁর প্রশংসা অনন্তকাল স্থায়ী।

  7. সদাপ্রভুুর প্রশংসা কর। ধন্য সে লোক যে সদাপ্রভুুকে মান্য করে, যে তাঁর আদেশে অত্যন্ত আনন্দিত হয়।

  8. ধন্য তারা, যারা তাঁর বিধিসম্মত আদেশ পালন করে; যারা সমস্ত মন দিয়ে তাঁকে খোঁজে।

  9. তুমি তোমর নির্দেশ পালন করতে আদেশ করেছ, যেন আমরা যত্ন সহকারে তা পালন করি।

  10. আহা! যা আমি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করব তোমার সংবিধি পালনে।

  11. তখন আমি লজ্জিত হব না, যখন আমি তোমার আদেশগুলোর বিষয় চিন্তা করি।

  12. আমি তোমার বিধি পালন করব; আমাকে একা ছেড়ে দিও না।

  13. আমি সমস্ত মন দিয়ে তোমায় খুঁজেছি, আমাকে তোমার আদেশ পথ ছেড়ে ঘুরে বেড়াতে দিও না।

  14. আমি তোমার নির্দেশগুলোয় ধ্যান করব এবং তোমার পথের প্রতি মনোযোগ দেব।

  15. আমি তোমার বিধিগুলোয় আনন্দ করি, তোমার বাক্য ভুলে যাব না।

  16. আমার থেকে দূর্নাম ও অপমান দূর কর, কারণ আমি তোমার নিয়মের আদেশ পালন করেছি।

  17. আমি বিশ্বস্ততার পথ মনোনীত করেছি, আমি সব দিন তোমার ধর্মময় আদেশ আমার সামনে রাখেছি।

  18. আমি তোমার নিয়মের আদেশ সমূহে জড়িয়ে আছি; সদাপ্রভুু আমাকে লজ্জিত হতে দিও না।

  19. হে সদাপ্রভুু, তোমার বিধির পথ আমাকে শেখাও, আর আমি শেষ পর্যন্ত তা পালন করব।

  20. আমি সব দিন তোমার ব্যবস্থা পালন করব, যুগে যুগে চিরকাল করব।

  21. আমি নিরাপদে চলব, কারণ আমি তোমার নির্দেশগুলোর খোঁজ করেছি।

  22. হে সদাপ্রভুু, আমি রাতে তোমার নামের বিষয়ে চিন্তা করি এবং আমি তোমার ব্যবস্থা পালন করি।

  23. এটাই আমার অভ্যাস কারণ আমি তোমার নির্দেশগুলো পালন করেছি।

  24. আমি আমার পথ পরীক্ষা করেছি এবং তোমার নিয়মের আদেশের দিকে আমার চরণ ফিরিয়েছি।

  25. আমি তাড়াতাড়ি করলাম এবং তোমার আদেশগুলো পালনে দেরী করলাম না।