- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446–1406 BC
The Wilderness Years
Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.
এই কালের পদ
- গণনা ২১:১৫আনু. ১৪৫৩ খ্রিস্টপূর্ব
এবং উপত্যকাগুলির পাশের ভূমি, যেটা আর্ নামক লোকালয়ের দিকে এবং মোয়াবের সীমানার পাশে অবস্থিত।
- গণনা ২১:১৬আনু. ১৪৫৩ খ্রিস্টপূর্ব
সেখান থেকে তারা বের [কূপ] নামক স্থানে আসল। এ সেই কুয়ো, যার বিষয়ে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি লোকদেরকে জড়ো কর, আমি তাদেরকে জল দেব।”
- গণনা ২১:১৭আনু. ১৪৫৩ খ্রিস্টপূর্ব
তখন ইস্রায়েল এই গীত গান করল, “হে কুয়ো, জেগে ওঠো; তোমরা এর উদ্দেশ্যে গান কর;
- গণনা ২১:১৮আনু. ১৪৫৩ খ্রিস্টপূর্ব
এ শাসনকর্ত্তাদের খনন করা কুয়ো, রাজদণ্ড ও নিজেদের লাঠি দিয়ে লোকেদের অভিজাতরা এটা খনন করেছেন।” পরে তারা মরুভূমি থেকে মত্তানায় ও
- গণনা ২১:১৯আনু. ১৪৫৩ খ্রিস্টপূর্ব
মত্তানা থেকে নহলীয়েলে ও নহলীয়েল থেকে বামোতে
- গণনা ২১:২০আনু. ১৪৫৩ খ্রিস্টপূর্ব
ও বামোৎ থেকে মোয়াব ক্ষেতের উপত্যকা দিয়ে মরুপ্রান্তের দিকে পিস্গা চূড়ায় চলে গেল।
- গণনা ২১:২১আনু. ১৪৫৩ খ্রিস্টপূর্ব
¶ আর ইস্রায়েল দূত পাঠিয়ে ইমোরীয়দের রাজা সীহোনকে বলল,
- গণনা ২১:২২আনু. ১৪৫৩ খ্রিস্টপূর্ব
“তোমার দেশের মধ্যে দিয়ে আমাকে যেতে দাও; আমরা পথ ছেড়ে শস্যক্ষেতে কিংবা আঙ্গুরক্ষেতে ঢুকবো না, কুয়োর জলও পান করব না; যতদিন তোমার সীমানা পার না হই, ততদিন রাজপথ দিয়ে যাব।”
- গণনা ২১:২৩আনু. ১৪৫৩ খ্রিস্টপূর্ব
কিন্তু সীহোনের রাজা তার সীমানা দিয়ে ইস্রায়েলকে যেতে দিল না; পরিবর্তে সীহোনের রাজা তার সমস্ত প্রজাকে জড়ো করে ইস্রায়েলের বিরুদ্ধে মরুপ্রান্তে বের হল এবং যহসে উপস্থিত হয়ে ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করল।
- গণনা ২১:২৪আনু. ১৪৫৩ খ্রিস্টপূর্ব
তাতে ইস্রায়েল তরোয়াল দিয়ে তাকে আঘাত করে অর্ণোন থেকে যব্বোক পর্যন্ত অর্থাৎ অম্মোন সন্তানদের কাছ পর্যন্ত তার দেশ অধিকার করল; কারণ অম্মোন সন্তানদের সীমানা সুরক্ষিত ছিল।
- গণনা ২১:২৫আনু. ১৪৫৩ খ্রিস্টপূর্ব
ইস্রায়েল ঐ সমস্ত শহর দখল করল এবং ইস্রায়েল ইমোরীয়দের সমস্ত শহরে, হিষ্বোনে ও সেখানকার সমস্ত গ্রামে, বাস করতে লাগল।
- গণনা ২১:২৬আনু. ১৪৫৩ খ্রিস্টপূর্ব
কারণ হিষ্বোন ইমোরীয়দের রাজা সীহোনের শহর ছিল; তিনি মোয়াবের আগের রাজার বিরুদ্ধে যুদ্ধ করে তার হাত থেকে অর্ণোন পর্যন্ত তার সমস্ত দেশ নিয়েছিলেন।
- গণনা ২১:২৭আনু. ১৪৫৩ খ্রিস্টপূর্ব
এই জন্য কবিরা বলেন, “তোমরা হিষ্বোনে এস, সীহোনের শহর তৈরী ও সুরক্ষিত হোক;
- গণনা ২১:২৮আনু. ১৪৫৩ খ্রিস্টপূর্ব
কারণ হিষ্বোন থেকে আগুন, সীহোনের শহর থেকে আগুনের শিখা বের হয়েছে; তা মোয়াবের আর্ শহরকে, অর্ণোনের অধিপতি নাথদেরকে গিলে ফেলেছে।
- গণনা ২১:২৯আনু. ১৪৫৩ খ্রিস্টপূর্ব
হে মোয়াব, ধিক্ তোমাকে! হে কমোশের প্রজারা, তোমরা বিনষ্ট হলে! সে তার ছেলেদেরকে পলাতক হিসাবে, তার মেয়েদেরকে বন্দি হিসাবে তুলে দিল, ইমোরীয়দের রাজা সীহোনের হাতে।
- গণনা ২১:৩০আনু. ১৪৫৩ খ্রিস্টপূর্ব
আমরা তাদেরকে বাণ মেরেছি; হিষ্বোন দীবোন পর্যন্ত বিনষ্ট হয়েছি; আর আমরা নোফঃ পর্যন্ত ধ্বংস করেছি, যেটা মেদবা পর্যন্ত বিস্তৃত।”
- গণনা ২১:৩১আনু. ১৪৫৩ খ্রিস্টপূর্ব
এই ভাবে ইস্রায়েল ইমোরীয়দের দেশে বাস করতে লাগল।
- গণনা ২১:৩২আনু. ১৪৫৩ খ্রিস্টপূর্ব
তখন মোশি যাসের অনুসন্ধান করতে লোক পাঠালেন, আর তারা সেখানকার গ্রামগুলি দখল করল এবং সেখানে যে ইমোরীয়েরা ছিল, তাদেরকে অধিকারচ্যুত করল।
- গণনা ২১:৩৩আনু. ১৪৫৩ খ্রিস্টপূর্ব
তখন তারা ফিরে বাশনের পথ দিয়ে উঠে গেল; তাতে বাশনের রাজা ওগ ও তার সমস্ত প্রজা বের হয়ে তাদের সঙ্গে ইদ্রিয়ীতে যুদ্ধ করতে গেল।
- গণনা ২১:৩৪আনু. ১৪৫৩ খ্রিস্টপূর্ব
তখন সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি এদের থেকে ভয় পেয় না, কারণ আমি এর উপর তোমাকে জয়ী করেছি, এর সমস্ত প্রজা ও এর দেশকে। তুমি হিষ্বোন-বাসী ইমোরীয়দের রাজা সীহোনের প্রতি যেমন করলে, এদের প্রতি সেই রকম করবে।”
- গণনা ২১:৩৫আনু. ১৪৫৩ খ্রিস্টপূর্ব
সুতরাং তারা তাকে, তার ছেলেদেরকে, তার সৈন্যদেরকে হত্যা করল, তাদের কেউ জীবিত ছিল না। তখন তার দেশ অধিকার করে নিল।
- গণনা ২২:১আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
¶ ইস্রায়েল সন্তানরা যাত্রা করে যিরীহোর কাছে অবস্থিত যর্দ্দনের পরপারে মোয়াবের তলভূমিতে শিবির স্থাপন করল।
- গণনা ২২:২আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
ইস্রায়েল ইমোরীয়দের প্রতি যা যা করেছিল, সে সমস্ত সিপ্পোরের ছেলে বালাক দেখেছিলেন।
- গণনা ২২:৩আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
মোয়াব তাদেরকে খুব ভয় পেল কারণ ইস্রায়েল সন্তানদের জন্য মোয়াব আতঙ্কিত ছিল।
- গণনা ২২:৪আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
মোয়াবের রাজা মিদিয়নের প্রাচীনদেরকে বলল, “গরু যেমন মাঠের কচি ঘাস চেঁটে খায়, তেমনি এই লোকজন আমাদের চারদিকের সব কিছুই চেঁটে খাবে।” সেই দিন সিপ্পোরের ছেলে বালাক মোয়াবের রাজা ছিলেন।