circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- মার্ক ৩:৭আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ তখন যীশু তার নিজের শিষ্যদের সঙ্গে সমুদ্রের ধারে চলে গেলেন; তাতে গালীল থেকে একদল মানুষ তার পেছন পেছন গেল।
- মার্ক ৩:৮আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ আর যিহূদীয়া, যিরূশালেম, ইদোম, যর্দ্দন নদীর অপর পারের দেশ থেকে এবং সোর ও সীদোন শহরের চারদিক থেকে অনেক লোক, তিনি যে সব মহৎ কাজ করছিলেন, তা শুনে তাঁর কাছে আসল।
- মার্ক ৩:৯আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ তিনি নিজ শিষ্যদের বললেন, “যেন একটি নৌকা তাঁর জন্য তৈরী থাকে,” কারণ সেখানে খুব ভিড় ছিল এবং যেন লোকেরা তাঁর ওপরে চাপাচাপি করে না পড়ে।
- মার্ক ৩:১০আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ তিনি অনেক লোককে সুস্থ করেছিলেন, সেইজন্য রোগগ্রস্ত সব মানুষ তাঁকে ছোঁয়ার আশায় তাঁর গায়ের ওপরে পড়ছিল।
- মার্ক ৩:১১আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ যখন অশুচি আত্মারা তাঁকে দেখত তাঁর সামনে পড়ে চেঁচিয়ে বলত, আপনি ঈশ্বরের পুত্র;
- মার্ক ৩:১২আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ তিনি তাদেরকে কঠিন ভাবে বারণ করে দিতেন, যেন তারা তাঁর পরিচয় না দেয়।
- মার্ক ৩:১৩আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ পরে তিনি পর্বতের উপর উঠে, নিজে যাদেরকে চাইলেন তাদের কাছে ডাকলেন; তাতে তাঁরা তাঁর কাছে আসলেন।
- মার্ক ৩:১৪আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ তিনি বারো জনকে নিযুক্ত করলেন যাদের তিনি প্রেরিত নাম দিলেন, যেন তাঁরা তাঁর সাথে থাকেন ও যেন তিনি তাঁদেরকে প্রচার করবার জন্য পাঠাতে পারেন।
- মার্ক ৩:১৫আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ এবং যেন তাঁরা ভূত ছাড়াবার ক্ষমতা পায়।
- মার্ক ৩:১৬আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ যে বারো জনকে তিনি নিযুক্ত করেছেন তাদের নাম হলো শিমোন যার নাম যীশু পিতর দিলেন,
- মার্ক ৩:১৭আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ সিবদিয়ের ছেলে যাকোব ও সেই যাকোবের ভাই যোহন, এই দুই জনকে বোনেরগশ, মানে মেঘধ্বনির ছেলে, এই নাম দিলেন।
- মার্ক ৩:১৮আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ এবং আন্দ্রিয়, ফিলিপ, বর্থলময়, মথি, থোমা, আলফেয়ের ছেলে যাকোব, থদ্দেয় ও কনানী শিমোন,
- মার্ক ৩:১৯আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ এবং যে তাঁকে শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছিল, সেই ঈষ্করিয়োতীয় যিহূদা।
- মার্ক ৩:২০আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ তিনি ঘরে আসলেন এবং আবার এত লোক জড়ো হল যে, তাঁরা খেতে পারলেন না।
- মার্ক ৩:২১আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ এই কথা শুনে তাঁর পরিবারের লোকেরা তাঁকে ধরে নিয়ে যেতে এলেন, কারণ তারা বললেন, সে হতজ্ঞান হয়ে পড়েছে।
- মার্ক ৩:২২আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ আর যে ধর্মশিক্ষকেরা যিরূশালেম থেকে এসেছিলেন, তারা বললেন “একে বেলসবূলের আত্মা ভর করেছে এবং ভূতদের রাজার মাধ্যমে সে ভূত ছাড়ায়।”
- মার্ক ৩:২৩আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ তখন তিনি তাদেরকে ডেকে উপমা দিয়ে বললেন, “শয়তান কিভাবে শয়তানকে ছাড়াতে পারে?”
- মার্ক ৩:২৪আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ কোন রাজ্য যদি নিজের মধ্যে ভাগ হয়, তবে সেই রাজ্য ঠিক থাকতে পারে না।
- মার্ক ৩:২৫আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ আর কোন পরিবার যদি নিজের মধ্যে ভাগ হয়ে যায়, তবে সেই পরিবার টিকে থাকতে পারে না।
- মার্ক ৩:২৬আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ আর শয়তান যদি নিজের বিরুদ্ধে ওঠে ও ভিন্ন হয়, তবে সেও টিকে থাকতে পারে না, কিন্তু সেটা শেষ হয়ে যায়।
- মার্ক ৩:২৭আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ কিন্তু আগে শক্তিশালী মানুষকে না বাঁধলে কেউ তার ঘরে ঢুকে তার জিনিসপত্র চুরি করতে পারে না; কিন্তু বাঁধলে পর সে তার ঘরের জিনিসপত্র চুরি করতে পারবে।
- মার্ক ৩:২৮আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ আমি তোমাদের সত্য বলছি, মানুষেরা যে সমস্ত পাপ কাজ ও ঈশ্বরনিন্দা করে, সেই সবের ক্ষমা হবে।
- মার্ক ৩:২৯আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ কিন্তু যে মানুষ পবিত্র আত্মার বিরুদ্ধে ঈশ্বরনিন্দা করে, কখনও সে ক্ষমা পাবে না, সে বরং চিরকাল পাপের দায়ী থাকবে।
- মার্ক ৩:৩০আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ ওকে মন্দ আত্মায় পেয়েছে, তাদের এই কথার জন্যই তিনি এই রকম কথা বললেন।
- মার্ক ৩:৩১আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ আর তাঁর মা ও তাঁর ভাইয়েরা আসলেন এবং বাইরে দাঁড়িয়ে কারুর মাধ্যমে তাঁকে ডেকে পাঠালেন।