মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. মার্ক ৩:৩২আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ তখন তাঁর চারপাশে অনেক লোক বসেছিল; তারা তাঁকে বলল, দেখুন, আপনার মা ও আপনার ভাইরা বাইরে আপনার খোঁজ করছেন।

  2. মার্ক ৩:৩৩আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ তিনি উত্তরে তাদের বললেন, আমার মা কে? আমার ভাইয়েরাই বা কারা?

  3. মার্ক ৩:৩৪আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ পরে যারা তাঁর চারপাশে বসেছিল, তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, এই দেখ, আমার মা ও আমার ভাইরা;

  4. মার্ক ৩:৩৫আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কারণ যে কেউ ঈশ্বরের ইচ্ছা মেনে চলে, সেই আমার ভাই ও বোন ও মা।

  5. মার্ক ৪:১আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ পরে তিনি আবার সমুদ্রের তীরে শিক্ষা দিতে লাগলেন; তাতে তাঁর কাছে এত লোক জড়ো হল যে, তিনি সমুদ্রের মধ্যে একটি নৌকায় উঠে বসলেন এবং সব লোক তীরে দাঁড়িয়ে রইলো।

  6. মার্ক ৪:২আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ তখন তিনি গল্পের মাধ্যমে তাদেরকে অনেক শিক্ষা দিতে লাগলেন। শিক্ষার মধ্যে তিনি তাদেরকে বললেন,

  7. মার্ক ৪:৩আনু. ৩১ খ্রিস্টাব্দ

    “দেখ, একজন চাষী বীজ বুনতে গেল;

  8. মার্ক ৪:৪আনু. ৩১ খ্রিস্টাব্দ

    বোনার দিন কিছু বীজ পথের ধারে পড়ল, তাতে পাখিরা এসে সেগুলি খেয়ে ফেলল।

  9. মার্ক ৪:৫আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর কিছু বীজ পাথুরে মাটিতে পড়ল, যেখানে ঠিকমত মাটি পেল না; সেগুলি ঠিকমত মাটি না পেয়ে তাড়াতাড়ি অঙ্কুর বের হলো,

  10. মার্ক ৪:৬আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কিন্তু সূর্য্য উঠলে সেগুলি পুড়ে গেল এবং তার শিকড় না থাকাতে শুকিয়ে গেল।

  11. মার্ক ৪:৭আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর কিছু বীজ কাঁটাবনের মধ্যে পড়ল, তাতে কাঁটাবন বেড়ে গিয়ে সেগুলি চেপে রাখলো, সেগুলিতে ফল ধরল না।

  12. মার্ক ৪:৮আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর কিছু বীজ ভালো জমিতে পড়ল, তা অঙ্কুরিত হয়ে বেড়ে উঠে ফল দিল; কিছু ত্রিশ গুন, কিছু ষাট গুন ও কিছু শত গুন ফল দিল।”

  13. মার্ক ৪:৯আনু. ৩১ খ্রিস্টাব্দ

    পরে তিনি বললেন, “যার শুনবার কান আছে সে শুনুক।”

  14. মার্ক ৪:১০আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ যখন তিনি একা ছিলেন, তাঁর সঙ্গীরা সেই বারো জনের সঙ্গে তাঁকে গল্পের বিষয়ে জিজ্ঞাসা করলেন।

  15. মার্ক ৪:১১আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তিনি তাঁদেরকে বললেন, “ঈশ্বরের রাজ্যের গুপ্ত সত্য তোমাদেরকে দেওয়া হয়েছে; কিন্তু ঐ বাইরের লোকদের কাছে সবই গল্পের মাধ্যমে বলা হয়ে থাকে,”

  16. মার্ক ৪:১২আনু. ৩১ খ্রিস্টাব্দ

    সুতরাং তারা যখন দেখে, তারা দেখুক কিন্তু যেন বুঝতে না পারে এবং যখন শুনে, শুনুক কিন্তু যেন না বোঝে, পাছে তারা ফিরে আসে ও ঈশ্বর তাদেরকে ক্ষমা করেন।

  17. মার্ক ৪:১৩আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ পরে তিনি তাদেরকে বললেন, “এই গল্প যখন তোমরা বুঝতে পার না? তবে কেমন করে বাকি সব গল্প বুঝতে পারবে?”

  18. মার্ক ৪:১৪আনু. ৩১ খ্রিস্টাব্দ

    সেই বীজবপক ঈশ্বরের বাক্য বুনেছিল।

  19. মার্ক ৪:১৫আনু. ৩১ খ্রিস্টাব্দ

    পথের ধারে পড়া বীজ দিয়ে বোঝানো হয়েছে, তারা এমন লোক যাদের মধ্যে বাক্যবীজ বোনা যায়; আর যখন তারা শোনে তখুনি শয়তান এসে, তাদের মধ্যে যা বোনা হয়েছিল, সেই বাক্য ছিনিয়ে নিয়ে যায়।

  20. মার্ক ৪:১৬আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর পাথুরে জমিতে পড়া বীজের মধ্য দিয়ে তাদের কথা বলা হয়েছে যারা এই বাক্য শোনে ও তখুনি আনন্দের সঙ্গে গ্রহণ করে;

  21. মার্ক ৪:১৭আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর তাদের ভিতরে শিকড় নেই বলে, তারা কম দিন স্থির থাকে, পরে সেই বাক্যের জন্য কষ্ট এবং তাড়না আসলে তখনই তারা পিছিয়ে যায়।

  22. মার্ক ৪:১৮আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর কাঁটাবনের মধ্যে যে বীজ বোনা হয়েছিল, তারা এমন লোক, যারা বাক্য শুনেছে,

  23. মার্ক ৪:১৯আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কিন্তু সংসারের চিন্তা-ভাবনা, সম্পত্তির মায়া ও অন্যান্য জিনিসের লোভ এসে ঐ বাক্যকে চেপে রাখে, তাতে তা ফলহীন হয়।

  24. মার্ক ৪:২০আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর ভালো জমিতে যে বীজ বোনা হয়েছিল, তারা এই মত যারা সেই বাক্য শোনে ও গ্রাহ্য করে, কেউ ত্রিশ গুন, কেউ ষাট গুন ও কেউ একশ গুন ফল দেয়।

  25. মার্ক ৪:২১আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তিনি তাদের আরও বললেন, “কেউ কি প্রদীপ এনে ঝুড়ির নীচে বা খাটের নীচে রাখে? না তোমরা সেটা বাতিদানের ওপর রাখ।”