circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- মার্ক ৫:৬আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ সে দূর হতে যীশুকে দেখে দৌড়ে আসল এবং তাঁকে প্রণাম করল,
- মার্ক ৫:৭আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ খুব জোরে চেঁচিয়ে সে বলল, হে যীশু, মহান সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র, আপনার সঙ্গে আমার দরকার কি? আমি আপনাকে ঈশ্বরের দিব্যি দিয়ে বলছি, আমাকে যন্ত্রণা দেবেন না।
- মার্ক ৫:৮আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ কারণ যীশু তাকে বলেছিলেন, হে মন্দ আত্মা, এই মানুষটির থেকে বের হয়ে যাও।
- মার্ক ৫:৯আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে উত্তর দিল, আমার নাম বাহিনী, কারণ আমরা অনেকে আছি।
- মার্ক ৫:১০আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ পরে সে অনেক কাকুতি মিনতি করল, যেন তিনি তাদের সেই এলাকা থেকে বের না করে দেন।
- মার্ক ৫:১১আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ সেই জায়গায় পাহাড়ের পাশে এক শূকরের পাল চরছিল।
- মার্ক ৫:১২আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ আর ভূতেরা মিনতি করে বলল, ঐ শূকর পালের মধ্যে ঢুকতে দিন এবং আমাদেরকে পাঠিয়ে দিন।
- মার্ক ৫:১৩আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ তিনি তাদেরকে অনুমতি দিলেন। তখন সেই মন্দ আত্মারা বের হয়ে শূকরের পালের মধ্যে ঢুকলো; তাতে সেই শূকরপাল খুব জোরে দৌড়িয়ে ঢালু পাড় দিয়ে সমুদ্রে গিয়ে পড়ে ডুবে মরল। সেই পালে কমবেশি দুই হাজার শূকর ছিল।
- মার্ক ৫:১৪আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ যারা সেই শূকর গুলিকে চরাচ্ছিল, তারা পালিয়ে গিয়ে শহরে ও গ্রামে গ্রামে গিয়ে সংবাদ দিল। তখন কি ঘটেছে, দেখবার জন্য লোকেরা আসলো;
- মার্ক ৫:১৫আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ তারা যীশুর কাছে আসলো এবং যখন দেখল যে লোকটা ভূতগ্রস্ত সেই লোকটা কাপড় চোপড় পরে সুস্থ মনে বসে আছে; তাতে তারা ভয় পেল।
- মার্ক ৫:১৬আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ আর ঐ ভূতগ্রস্ত লোকটীর ও শূকর পালের ঘটনা যারা দেখেছিল, তারা লোকদেরকে সব বিষয় বলল।
- মার্ক ৫:১৭আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ যারা সেখানে এসেছিল তারা নিজেদের এলাকা থেকে চলে যেতে তাঁকে অনুরোধ করতে লাগল।
- মার্ক ৫:১৮আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ পরে তিনি যখন নৌকায় উঠেছেন, এমন দিন সেই ভূতগ্রস্ত লোকটি এসে তাঁকে অনুরোধ করল, যেন তাঁর সঙ্গে যেতে পারে।
- মার্ক ৫:১৯আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ কিন্তু তিনি তাকে অনুমতি দিলেন না, বরং বললেন, তুমি বাড়িতে তোমার আত্মীয়দের কাছে যাও এবং ঈশ্বর তোমার জন্য যে যে মহৎ কাজ করেছেন ও তোমার জন্য যে দয়া করেছেন, তা তাদেরকে গিয়ে বল।
- মার্ক ৫:২০আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ তখন সে চলে গেল, যীশু তার জন্য যে কত বড় কাজ করেছিলেন, তা দিকাপলিতে প্রচার করতে লাগল; তাতে সবাই আশ্চর্য্য হয়ে গেল।
- মার্ক ৫:২১আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ পরে যীশু নৌকায় আবার পার হয়ে ওপর পারে আসলে তাঁর কাছে বহু মানুষের ভিড় হল; তখন তিনি সমুদ্রতীরে ছিলেন।
- মার্ক ৫:২২আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ আর সমাজের মধ্য থেকে যায়ীর নামে একজন নেতা এসে তাঁকে দেখে তাঁর পায়ে পড়লেন।
- মার্ক ৫:২৩আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ এবং অনেক মিনতি করে বললেন, আমার মেয়েটী মরে যাওয়ার মত হয়েছে, আপনি এসে তার ওপরে আপনার হাত রাখুন, যেন সে সুস্থ হয়ে বেঁচে উঠে।
- মার্ক ৫:২৪আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ তখন তিনি তাঁর সঙ্গে গেলেন; তখন অনেক লোক তাঁর সঙ্গে সঙ্গে যাচ্ছিল ও তাঁর চারপাশে ঠেলাঠেলি করছিল।
- মার্ক ৫:২৫আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ আর একটি স্ত্রীলোক বারো বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল,
- মার্ক ৫:২৬আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ অনেক চিকিত্সকের মাধ্যমে বহু কষ্টভোগ করেছিল এবং তার যা টাকা ছিল সব ব্যয় করেও সুস্থতা পায়নি, বরং আরও অসুস্থ হয়েছিল।
- মার্ক ৫:২৭আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ সে যীশুর সমন্ধে শুনেছিল ভিড়ের মধ্যে যখন তিনি হাঁটছিলেন তখন তাঁর পিছন দিক থেকে এসে তাঁর কাপড় স্পর্শ করলো।
- মার্ক ৫:২৮আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ কারণ সে বলল, আমি যদি কেবল ওনার কাপড় ছুঁতে পারি, তবেই সুস্থ হব।
- মার্ক ৫:২৯আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ যখন সে ছুঁলো, তখনই তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল এবং নিজের শরীর বুঝতে পারল যে ঐ যন্ত্রণাদায়ক রোগ হতে সে সুস্থ হয়েছে।
- মার্ক ৫:৩০আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ সঙ্গে সঙ্গে যীশু নিজে মনে জানতে পারলেন যে, তাঁর থেকে শক্তি বের হয়ে গেছে, তাই ভিড়ের মধ্যে মুখ ফিরিয়ে বললেন, কে আমার কাপড় ছুঁয়েছে?