মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. মার্ক ৪:২২আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কারণ কোনো কিছুই লুকানো নেই, যেটা প্রকাশিত হবে না; আবার এমন কিছু গোপন নেই, যা প্রকাশ পাবে না।

  2. মার্ক ৪:২৩আনু. ৩১ খ্রিস্টাব্দ

    যার শোনবার কান আছে, সে শুনুক।

  3. মার্ক ৪:২৪আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ আর তিনি তাদেরকে বললেন, তোমরা যা শুনছ তার দিকে মনোযোগ দাও; তোমরা যে পরিমাণে পরিমাপ কর, সেই পরিমাণে তোমাদের জন্য পরিমাপ করা যাবে এবং তোমাদেরকে আরও দেওয়া যাবে।

  4. মার্ক ৪:২৫আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কারণ যার আছে তাকে আরও দেওয়া হবে; আর যার নেই, তার যা আছে, সেটাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে।

  5. মার্ক ৪:২৬আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তিনি আরও বললেন, ঈশ্বরের রাজ্য এই রকম, একজন লোক যে মাটিতে বীজ বুনল;

  6. মার্ক ৪:২৭আনু. ৩১ খ্রিস্টাব্দ

    পরে সে রাত ও দিন ঘুমিয়ে পড়ে ও আবার জেগে ওঠে এবং ঐ বীজও অঙ্কুরিত হয়ে বেড়ে ওঠে, যদিও সে তা জানে না কিভাবে হয়।

  7. মার্ক ৪:২৮আনু. ৩১ খ্রিস্টাব্দ

    জমি নিজে নিজেই ফল দেয়; প্রথমে অঙ্কুর, তারপর শীষ ও শীষের মধ্যে পরিপূর্ণ শস্যদানা।

  8. মার্ক ৪:২৯আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কিন্তু ফল পাকলে সে তখনই কাস্তে লাগায়, কারণ শস্য কাটবার দিন এসেছে।

  9. মার্ক ৪:৩০আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ আর তিনি বললেন, “আমরা কিসের সঙ্গে ঈশ্বরের রাজ্যের তুলনা করতে পারি? বা কোন দৃষ্টান্তের সাহায্যেই বা আমরা বোঝাতে পারবো?”

  10. মার্ক ৪:৩১আনু. ৩১ খ্রিস্টাব্দ

    এটা একটা সর্ষের দানার মত, এই বীজ মাটিতে বোনবার দিন জমির সব বীজের মধ্যে খুবই ছোট,

  11. মার্ক ৪:৩২আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কিন্তু বোনা হলে তা অঙ্কুরিত হয়ে সব শাক সবজির থেকে বড় হয়ে উঠে এবং বড় বড় ডাল বের হয়; তাতে আকাশের পাখিরা তার ছায়ার নীচে বাসা করতে পারে।

  12. মার্ক ৪:৩৩আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ এই রকম আরো অনেক দৃষ্টান্ত দিয়ে তিনি তাদের শোনবার ক্ষমতা অনুযায়ী তাদের কাছে বাক্য প্রচার করতেন;

  13. মার্ক ৪:৩৪আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ আর দৃষ্টান্ত ছাড়া তাদেরকে কিছুই বলতেন না; পরে ব্যক্তিগত ভাবে শিষ্যদের সব কিছু বুঝিয়ে দিতেন।

  14. মার্ক ৪:৩৫আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ সেই দিন সন্ধ্যা হলে তিনি তাঁদেরকে বললেন, চল, আমরা হ্রদের অন্য পারে যাই।

  15. মার্ক ৪:৩৬আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ তখন তাঁরা লোকদেরকে বিদায় দিয়ে, যীশু যে নৌকায় ছিলেন সেই নৌকায় করে তাঁকে সঙ্গে নিয়ে চললেন; এবং সেখানে আরও নৌকা তাঁর সঙ্গে ছিল।

  16. মার্ক ৪:৩৭আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ পরে ভীষণ ঝড় উঠল এবং সমুদ্রের ঢেউগুলো নৌকার ওপর পড়তে লাগলো এবং নৌকা জলে ভর্তি হতে লাগল।

  17. মার্ক ৪:৩৮আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ তখন তিনি নৌকার পিছন দিকে বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন; আর তাঁরা তাঁকে জাগিয়ে বললেন, “হে গুরু, আপনার কি মনে হচ্ছে না যে, আমরা মরতে চলেছি?”

  18. মার্ক ৪:৩৯আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ তখন তিনি জেগে উঠে বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বললেন, “শান্তি, শান্ত হও; তাতে বাতাস থেমে গেল এবং শান্ত হল।”

  19. মার্ক ৪:৪০আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ পরে তিনি তাঁদেরকে কে বললেন, “তোমরা এরকম ভয় পাচ্ছ কেন? এখনো কি তোমাদের বিশ্বাস হয়নি?”

  20. মার্ক ৪:৪১আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ তাতে তাঁরা ভীষণ ভয় পেলেন এবং একে অপরকে বলতে লাগলেন, “ইনি কে যে, বাতাস এবং সমুদ্রও ওনার আদেশ মানে?”

  21. মার্ক ৫:১আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ পরে তাঁরা সমুদ্রের ওপারে গেরাসেনীদের দেশে পৌঁছালেন।

  22. মার্ক ৫:২আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ তিনি নৌকা থেকে বের হলেন তখনি একজন লোক কবরস্থান থেকে তাঁর সামনে আসলো, তাকে মন্দ আত্মায় পেয়েছিল।

  23. মার্ক ৫:৩আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ সে কবর স্থানে বাস করত এবং কেউ তাকে শিকল দিয়েও আর বেঁধে রাখতে পারত না।

  24. মার্ক ৫:৪আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ লোকে বার বার তাকে বেড়ি ও শিকল দিয়ে বাঁধত, কিন্তু সে শিকল ছিঁড়ে ফেলত এবং বেড়ি ভেঙে টুকরো টুকরো করত; কেউ তাকে সামলাতে পারত না।

  25. মার্ক ৫:৫আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ আর সে রাত দিন সবদিন কবরে কবরে ও পর্বতে পর্বতে চিৎকার করে বেড়াত এবং ধারালো পাথর দিয়ে নিজেই নিজের শরীরকে ক্ষতবিক্ষত করত।