circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- যোহন ৭:৪২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
শাস্ত্রের বাক্যে কি বলে নি, খ্রীষ্ট দায়ূদের বংশ থেকে এবং দায়ূদ যেখানে ছিলেন সেই বৈৎলেহম গ্রাম থেকে আসবেন?
- যোহন ৭:৪৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এই ভাবে জনগনের মধ্যে যীশুর বিষয় নিয়ে মতভেদ হলো।
- যোহন ৭:৪৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তাদের মধ্যে কিছু লোক তাঁকে ধরবে বলে ঠিক করলো কিন্তু তার গায়ে কেউই হাত দিল না।
- যোহন ৭:৪৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তখন আধিকারিকরা প্রধান যাজকদের ও ফরীশীদের কাছে ফিরে আসলে তাঁরা তাদের বললেন তাকে নিয়ে আসনি কেন?
- যোহন ৭:৪৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আধিকারিকরা উত্তর দিয়ে বলল, এই মানুষটি যেভাবে কথা বলেন অন্য কোন মানুষ কখনও এই রকম কথা বলেননি।
- যোহন ৭:৪৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
ফরীশীরা তাদেরকে উত্তর দিল, তোমরাও কি বিপথে চালিত হলে?
- যোহন ৭:৪৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কোনো শাসকেরা অথবা কোনো ফরীশী কি তাঁতে বিশ্বাস করেছেন?
- যোহন ৭:৪৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু এই যে মানুষের দল কোনো নিয়ম জানে না এরা অভিশাপ গ্রস্থ।
- যোহন ৭:৫০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
নীকদীম ফরীশীদের মধ্যে একজন, যিনি আগে যীশুর কাছে এসেছিলেন, তিনি তাদেরকে বললেন,
- যোহন ৭:৫১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আগে কোনো মানুষের তার নিজের কথা না শুনে এবং সে কি করে তা না জেনে, আমাদের আইন কানুন কি কাহারও বিচার করে?
- যোহন ৭:৫২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তারা উত্তর দিয়ে তাঁকে বলল, তুমিও কি গালীল থেকে এসেছ? খোঁজ নিয়ে দেখ গালীল থেকে কোন ভাববাদী আসে না।
- যোহন ৭:৫৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন প্রত্যেকে তাদের নিজের বাড়িতে চলে গেলেন।
- যোহন ৮:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ যীশু জৈতুন পর্বতে চলে গেলেন।
- যোহন ৮:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
খুব সকালে তিনি আবার মন্দিরে আসলেন এবং সব মানুষেরা তাঁর কাছে আসল, তখন তিনি বসে তাদেরকে শিক্ষা দিলেন।
- যোহন ৮:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
শিক্ষা গুরুরা এবং ফরীশীরা ব্যভিচার করেছে এমন একজন স্ত্রীলোককে ধরে তাঁর কাছে আনলো ও তাদের মাঝখানে দাঁড় করালো।
- যোহন ৮:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন তারা যীশুকে বলল, হে গুরু, এই স্ত্রীলোকটী ব্যভিচার করেছে ও সেই কাজে ধরা পড়েছে।
- যোহন ৮:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আইন কানুনে মোশি এই রকম লোককে পাথর মারবার আদেশ আমাদের দিয়েছেন; আপনি তার সম্পর্কে কি বলেন?
- যোহন ৮:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তারা তাঁর পরীক্ষা নেবার জন্য ও জালে ফেলার জন্য এই কথা বলল যেন তাঁর নামে দোষ দেবার সূত্র খুঁজে পায়। কিন্তু যীশু মাথা নিচু করে আঙ্গুল দিয়ে মাটিতে লিখতে লাগলেন।
- যোহন ৮:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যখন তারা বারবার তাঁকে জিজ্ঞাসা করতে লাগল, তিনি মাথা তুলে দাঁড়িয়ে তাদেরকে বললেন “তোমাদের মধ্যে যার কোনো পাপ নেই তাকেই প্রথমে তার উপরে পাথর মারতে দাও।”
- যোহন ৮:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তিনি আবার মাথা নিচু করে তাঁর আঙ্গুল দিয়ে মাটিতে লিখতে লাগলেন।
- যোহন ৮:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যখন তারা এই কথা শুনল, তারা এক এক করে সবাই বাইরে চলে গেল, বড়রাই প্রথমে চলে গিয়েছিল, শেষ পর্যন্ত যীশু একাই অবশিষ্ট ছিলেন এবং সেই স্ত্রীলোকটী যে মাঝখানে দাঁড়িয়েছিল।
- যোহন ৮:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন যীশু মাথা তুলে দাঁড়ালেন এবং তাকে বললেন, হে নারী, তোমার উপর অভিযোগকারীরা কোথায়? কেউ তোমাকে দোষী করে নি?
- যোহন ৮:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
সে বলল, না প্রভু, কেউ করে নি। তখন যীশু বললেন, আমিও তোমাকে দোষী করছি না। যাও, এখন থেকে আর পাপ করো না।
- যোহন ৮:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ যীশু আবার মানুষের কাছে কথা বললেন, তিনি বললেন, “আমি পৃথিবীর মানুষের আলো; যে কেউ আমার পিছন পিছন আসে সে কোন ভাবে অন্ধকারে চলবে না” কিন্তু জীবনের আলো পাবে।
- যোহন ৮:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তাতে ফরীশীরা তাঁকে বলল, তুমি নিজের সম্পর্কে নিজে সাক্ষ্য দিচ্ছ; তোমার সাক্ষ্য সত্য নয়।