মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যোহন ৮:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশু উত্তর দিয়ে তাদের বললেন, “যদিও আমি নিজের সম্পর্কে নিজে সাক্ষ্য দিই, তবুও আমার সাক্ষ্য সত্য। কারণ আমি কোথা থেকে এসেছি, কোথায় বা যাচ্ছি তা জানি; কিন্তু তোমরা জানো না আমি কোথা থেকে আসি বা কোথায় যাই।”

  2. যোহন ৮:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমরা মানুষের চিন্তাধারায় বিচার করছ; আমি কারও বিচার করি না।

  3. যোহন ৮:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অবশ্য আমি যদি বিচার করি, আমার বিচার সত্য কারণ আমি একা নয় কিন্তু আমি পিতার সঙ্গে আছি যিনি আমাকে পাঠিয়েছেন।

  4. যোহন ৮:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এবং তোমাদের আইনেও লেখা আছে যে, দুই জন মানুষের সাক্ষ্য সত্য।

  5. যোহন ৮:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি নিজে আমার সম্বন্ধে সাক্ষ্য দেই এবং পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনিও আমার সমন্ধে সাক্ষ্য দেন।

  6. যোহন ৮:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তারা তাঁকে বলল, তোমার পিতা কোথায়? যীশু উত্তর দিলেন, “তোমরা না আমাকে জান না আমার পিতাকে জান; যদি তোমরা আমাকে জানতে তবে আমার পিতাকেও জানতে।”

  7. যোহন ৮:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এই সব কথা তিনি মন্দিরে শিক্ষা দেবার দিন প্রণামী ভান্ডার ঘরে বললেন এবং কেউ তাঁকে ধরল না, কারণ তখনও তাঁর দিন আসেনি।

  8. যোহন ৮:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি আবার তাদেরকে বললেন, “আমি দূরে যাচ্ছি, তোমরা আমাকে খোঁজ করবে এবং তোমাদের পাপে মরবে। আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে আসতে পারবে না।”

  9. যোহন ৮:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ইহূদিরা বলল, সে কি আত্মহত্যা করবে তাই তিনি বলছেন, আমি যেখানে যাচ্ছি সেখানে তোমরা আসতে পারবে না?

  10. যোহন ৮:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশু তাদেরকে বললেন, তোমরা নিচ থেকে এসেছ আর আমি স্বর্গ থেকে এসেছি; তোমরা এই জগতের কিন্তু আমি এই জগতের থেকে নয়।

  11. যোহন ৮:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অতএব আমি তোমাদের বলেছিলাম যে তোমরা তোমাদের পাপে মরবে। কারণ যতক্ষণ না বিশ্বাস কর যে, আমিই যে সেই, তবে তোমরা তোমাদের পাপেই মরবে।

  12. যোহন ৮:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তারা তাঁকে বলল, তুমি কে? যীশু তাদেরকে বললেন, “সেটাই তো শুরু থেকে তোমাদের বলে আসছি।

  13. যোহন ৮:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমাদের সম্পর্কে বলবার ও বিচার করবার জন্য আমার কাছে অনেক কথা আছে। যাহোক, যিনি আমাকে পাঠিয়েছেন তিনি সত্য এবং আমি তাঁর কাছ থেকে যে সব শুনেছি সেই সব আমি পৃথিবীর মানুষকে বলছি।”

  14. যোহন ৮:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি যে তাদেরকে পিতার সমন্ধে বলছিলেন তা তারা বুঝতে পারে নি।

  15. যোহন ৮:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশু বললেন, যখন তোমরা মনুষ্যপুত্রকে উঁচুতে তুলবে তখন তোমরা জানতে পারবে যে আমিই তিনি এবং আমি নিজের থেকে কিছুই করি না, কিন্তু পিতা আমাকে যেমন শেখায় তেমন সব কথা বলি।

  16. যোহন ৮:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার সঙ্গে আছেন এবং তিনি আমাকে একা ছেড়ে দেননি, কারণ আমি সবদিন তিনি যে কাজে সন্তুষ্ট হন সেই কাজ করি।

  17. যোহন ৮:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশু যখন এই সব কথা বলছিলেন অনেকে তাঁতে বিশ্বাস করল।

  18. যোহন ৮:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যে ইহূদিরা তাঁকে বিশ্বাস করল তাদেরকে যীশু বললেন, “যদি তোমরা আমার শিক্ষা মেনে চল, তাহলে তোমরা সত্যই আমার শিষ্য;

  19. যোহন ৮:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এবং তোমরা সেই সত্য জানবে ও সেই সত্য তোমাদের মুক্ত করবে।”

  20. যোহন ৮:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তারা তাঁকে উত্তর দিল, আমরা অব্রাহামের বংশ এবং কখনও কারও দাস হইনি; আপনি কেমন করে বলছেন তোমাদের মুক্ত করা হবে?

  21. যোহন ৮:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশু তাদেরকে উত্তর দিলেন, সত্য, সত্যই আমি তোমাদেরকে বলছি, যে কেউ পাপ কাজ করে সে হলো পাপের দাস।

  22. যোহন ৮:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    দাস চিরকাল বাড়িতে থাকে না কিন্তু সন্তান চিরকাল থাকেন।

  23. যোহন ৮:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অতএব ঈশ্বর পুত্র যদি তোমাদের মুক্ত করেন তবে তোমরা সত্যই মুক্ত হবে।

  24. যোহন ৮:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি জানি যে তোমরা অব্রাহামের বংশধর; তোমরা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছ, কারণ আমার বাক্য তোমাদের অন্তরে জায়গা পায়নি।

  25. যোহন ৮:৩৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি আমার পিতার কাছে যা কিছু দেখেছি তাই বলছি; আর তোমাদের পিতার কাছে তোমরা যা কিছু শুনেছ, সেই সব করছ।