মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যোহন ৬:৬৩আনু. ৩২ খ্রিস্টাব্দ

    পবিত্র আত্মা জীবন দেন, মাংস কিছু উপকার দেয় না। আমি তোমাদের যে সব কথা বলেছি তা হলো আত্মা এবং জীবন।

  2. যোহন ৬:৬৪আনু. ৩২ খ্রিস্টাব্দ

    এখনও তোমাদের মধ্যে অনেকে আছে যারা বিশ্বাস করে না। কারণ যীশু প্রথম থেকে জানতেন কারা বিশ্বাস করে না এবং কেই বা তাঁকে শত্রুর হাতে ধরিয়ে দেবে।

  3. যোহন ৬:৬৫আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তিনি বললেন, এই জন্য আমি তোমাদেরকে বলেছি, যতক্ষণ না পিতার কাছ থেকে ক্ষমতা দেওয়া হয়, কেউ আমার কাছে আসতে পারে না।

  4. যোহন ৬:৬৬আনু. ৩২ খ্রিস্টাব্দ

    এই সবের পরে তাঁর অনেক শিষ্য ফিরে গেল এবং তাঁর সঙ্গে আর তারা চলাফেরা করল না।

  5. যোহন ৬:৬৭আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তখন যীশু সেই বারো জনকে বললেন, তোমরাও কি দূরে চলে যেতে চাও?

  6. যোহন ৬:৬৮আনু. ৩২ খ্রিস্টাব্দ

    শিমোন পিতর তাঁকে উত্তর দিলেন, প্রভু, কার কাছে আমরা যাব? আপনার কাছে অনন্ত জীবনের বাক্য আছে;

  7. যোহন ৬:৬৯আনু. ৩২ খ্রিস্টাব্দ

    এবং আমরা বিশ্বাস করেছি ও জেনেছি যে আপনি হলেন ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি।

  8. যোহন ৬:৭০আনু. ৩২ খ্রিস্টাব্দ

    যীশু তাঁদেরকে বললেন, তোমাদের এই যে বারো জনকে কি আমি মনোনীত করে নিই নি? এবং তোমাদের মধ্যে একজন শয়তান আছে।

  9. যোহন ৬:৭১আনু. ৩২ খ্রিস্টাব্দ

    এই কথা তিনি ঈষ্করিয়োতীয় শিমোনের পুত্র যিহূদার সমন্ধে বললেন, কারণ সে সেই বারো জনের মধ্যে একজন ছিল যে তাঁকে বেইমানি করে ধরিয়ে দেবে।

  10. যোহন ৭:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ এই সবের পরে যীশু গালীলের মধ্যে ঘোরাফেরা করতে লাগলেন, কারণ ইহূদিরা তাঁকে মেরে ফেলবার চেষ্টা করেছিল বলে তিনি যিহূদিয়াতে যেতে চাইলেন না।

  11. যোহন ৭:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন ইহূদিদের কুটিরবাস পর্বের দিন প্রায় এসে গিয়েছিল।

  12. যোহন ৭:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অতএব তাঁর ভাইয়েরা তাঁকে বলল, এই জায়গা ছেড়ে যিহূদিয়াতে চলে যাও; যেন তুমি যে সব কাজ করছ তা তোমার শিষ্যেরাও দেখতে পায়।

  13. যোহন ৭:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কেউ গোপনে কাজ করে না যদি সে নিজেকে অপরের কাছে খোলাখুলি জানাতে চায়। যদি তুমি এই সব কাজ কর তবে নিজেকে জগতের মানুষের কাছে দেখাও।

  14. যোহন ৭:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ এমনকি তাঁর ভাইয়েরাও তাঁকে বিশ্বাস করত না।

  15. যোহন ৭:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন যীশু তাদের বললেন, আমার দিন এখনও আসেনি, কিন্তু তোমাদের দিন সবদিন প্রস্তুত।

  16. যোহন ৭:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পৃথিবীর মানুষ তোমাদেরকে ঘৃণা করতে পারে না কিন্তু আমাকে ঘৃণা করে কারণ আমি তার সম্বন্ধে এই সাক্ষ্য দিই যে তার সব কাজ অসৎ।

  17. যোহন ৭:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমরাই তো উত্সবে যাও; আমি এখন এই উত্সবে যাব না, কারণ আমার দিন এখনও সম্পূর্ণ হয়নি।

  18. যোহন ৭:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তাদেরকে এই কথা বলার পর তিনি গালীলে থাকলেন।

  19. যোহন ৭:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যদিও তাঁর ভাইয়েরা উত্সবে যাবার পর তিনিও গেলেন, খোলাখুলি ভাবে নয় কিন্তু গোপনে গেলেন।

  20. যোহন ৭:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ইহূদিরা উত্সবের মধ্যে তাঁর খোঁজ করল এবং বলল, তিনি কোথায়?

  21. যোহন ৭:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ভিড়ের মধ্যে মানুষেরা তাঁর সম্পর্কে অনেক আলোচনা করতে লাগলো। অনেকে বলল, তিনি একজন ভাল লোক; আবার কেউ বলল, না, তিনি মানুষদেরকে বিপথে নিয়ে যাচ্ছে।

  22. যোহন ৭:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু ইহূদিদের ভয়ে কেউ তাঁর সম্পর্কে খোলাখুলি কিছু বলল না।

  23. যোহন ৭:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যখন উত্সবের অর্ধেক দিন পার হয়ে গেল তখন যীশু উপাসনা ঘরে গিয়ে শিক্ষা দিতে লাগলেন।

  24. যোহন ৭:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ইহূদিরা আশ্চর্য্য হয়ে গেল এবং বলতে লাগলো, এই মানুষটি শিক্ষা না নিয়ে কিভাবে এই রকম শাস্ত্র জ্ঞানী হয়ে উঠল?

  25. যোহন ৭:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশু তাদেরকে উত্তর দিয়ে বললেন, আমার শিক্ষা আমার নয় কিন্তু তাঁর যিনি আমাকে পাঠিয়েছেন।